Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
ওমানের সঙ্গে সহজ জয়ে শুরু অস্ট্রেলিয়ার বিশ্বকাপ

খেলা

টিবিএস রিপোর্ট
06 June, 2024, 10:55 am
Last modified: 06 June, 2024, 11:04 am

Related News

  • ভারতের বিপক্ষে হারের পর ওয়ানডে থেকে অবসরের ঘোষণা স্মিথের
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • রেকর্ডময় ম্যাচে রেকর্ড গড়েই ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া
  • ৩ কোটি টাকায় বিক্রি ব্র্যাডম্যানের ৮০ বছর পুরনো ব্যাগি গ্রিন
  • অস্ট্রেলিয়া চাইলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও রাজি ওয়ার্নার

ওমানের সঙ্গে সহজ জয়ে শুরু অস্ট্রেলিয়ার বিশ্বকাপ

ম্যাচের আগে ওমান অধিনায়ক বলেছিলেন, তারা অস্ট্রেলিয়াকে ভয় পান না। স্লো পিচের ফায়দা নিয়ে অজিদের ভড়কে দিতে চেয়েছিল ওমান। কিন্তু মাঠের খেলায় তার প্রতিফলন দেখাতে পারেনি দলটি৷
টিবিএস রিপোর্ট
06 June, 2024, 10:55 am
Last modified: 06 June, 2024, 11:04 am

ম্যাচের আগে দেওয়া ওমান অধিনায়কের হুঙ্কার কাজে এলো না৷ সহজ জয় তুলে নিলো অস্ট্রেলিয়া। আজ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে ৩৯ রানে হারিয়েছে মিচেল মার্শের দল। 

ম্যাচের আগে ওমান অধিনায়ক বলেছিলেন, তারা অস্ট্রেলিয়াকে ভয় পান না। স্লো পিচের ফায়দা নিয়ে অজিদের ভড়কে দিতে চেয়েছিল ওমান। কিন্তু মাঠের খেলায় তার প্রতিফলন দেখাতে পারেনি দলটি৷ 

ডেভিড ওয়ার্নার আর মার্কাস স্টয়নিসের বড় জুটির সুবাদে প্রথমে ব্যাট করে ১৬৪ রান তোলে অস্ট্রেলিয়া।  জবাবে ২০ ওভার খেলে নয় উইকেট হারিয়ে ১২৫ রানে থেমে যায় ওমানের ইনিংস। রান তাড়া করতে নেমে শুরুতেই পথ হারায় ওমান। ৩৪ রানের মধ্যে চার উইকেট হারায় তারা। 

এরপর ৮৯ রানের মধ্যে সাত উইকেট পতনের পর অস্ট্রেলিয়ার ম্যাচ জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। শেষ পর্যন্ত অলআউট না হলেও জয় থেকে অনেক দূরে থামে ওমানের তরী। এক আয়ান খান ৩০ বলে ৩৬ রান করেছেন, বাকিরা তেমন সুবিধা করতে পারেননি। 

অস্ট্রেলিয়ার হয়ে ১৯ রান দিয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন মার্কাস স্টয়নিস। স্টার্ক, জাম্পা ও এলিস নিয়েছেন দুটি করে উইকেট। বল হাতে ওমানকে ধসিয়ে দেওয়া স্টয়নিস এর আগে ব্যাট হাতেও ছিলেন দুর্দান্ত। টস হেরে ব্যাট করতে নামা অজিদের রান ১৬৪ হয়েছে ওয়ার্নার আর স্টয়নিসের চতুর্থ উইকেটে ১০২ রানের জুটির কল্যাণেই। 

ওয়ার্নারের ব্যাট থেকে আসে ৫৬ রান। এই রান করতে ৫১ বল খেলেছেন বাঁহাতি ওপেনার। ছয়টি চার ও একটি ছয় মেরেছেন তিনি। ৫০ রানে দলের তৃতীয় উইকেট পতনের পর ক্রিজে আসা স্টয়নিস খেলেছেন ৩৬ বলে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস। দুটি চারের সঙ্গে তিনি মেরেছেন ছয়টি ছয়।

Related Topics

টপ নিউজ

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ / অস্ট্রেলিয়া ক্রিকেট দল / ওমান ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক:টিবিএস
    জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
    সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
  • ট্রাম্পের করা পোস্ট।
    দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

Related News

  • ভারতের বিপক্ষে হারের পর ওয়ানডে থেকে অবসরের ঘোষণা স্মিথের
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • রেকর্ডময় ম্যাচে রেকর্ড গড়েই ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া
  • ৩ কোটি টাকায় বিক্রি ব্র্যাডম্যানের ৮০ বছর পুরনো ব্যাগি গ্রিন
  • অস্ট্রেলিয়া চাইলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও রাজি ওয়ার্নার

Most Read

1
ইনফোগ্রাফিক:টিবিএস
অর্থনীতি

জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

5
সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
বাংলাদেশ

সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা

6
ট্রাম্পের করা পোস্ট।
আন্তর্জাতিক

দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net