Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
ট্রেজারি বন্ড পুনঃমূল্যায়নে সেকেন্ডারি মার্কেটের সুদহার বিবেচনা করতে হবে: কেন্দ্রীয় ব্যাংক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
05 June, 2024, 09:45 am
Last modified: 05 June, 2024, 09:48 am

Related News

  • ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো
  • ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন: কেন্দ্রীয় ব্যাংক
  • কেন্দ্রীয় ব্যাংককে রিজার্ভ ধরে রাখা ও নীতি সুদহার এখনই না কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের 
  • ‘মসৃণ’ প্রক্রিয়ায় নগদের ব্যবস্থাপনা হস্তান্তরের আশ্বাস গভর্নরের

ট্রেজারি বন্ড পুনঃমূল্যায়নে সেকেন্ডারি মার্কেটের সুদহার বিবেচনা করতে হবে: কেন্দ্রীয় ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংকের ঋণ ব্যবস্থাপনা বিভাগের এক প্রজ্ঞাপনে ব্যাংকগুলোর প্রতি নতুন এ নির্দেশনা জারি করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
05 June, 2024, 09:45 am
Last modified: 05 June, 2024, 09:48 am
ছবি: মেহেদী হাসান

বাণিজ্যিক ব্যাংকগুলোর হাতে থাকা 'হেল্ড ফর ট্রেডিং' (এইচএফটি) ক্যাটাগরির ট্রেজারি বন্ডের পুনঃমূল্যায়নের ক্ষেত্রে সেকেন্ডারি মার্কেটের ইল্ড বা সুদহার বিবেচনা করার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

একটি বন্ডের ইল্ড হল বন্ডের ইন্টারেস্ট থেকে বিনিয়োগকারী কি পরিমাণ অর্থ ফেরত পাবেন তার পরিমাপ। এটিকে একটি সাধারণ কুপন ইল্ড হিসেবে গণনা করা যেতে পারে অথবা ইল্ড ট্যু ম্যাচিউরিটির মতো জটিল পদ্ধতি ব্যবহার করেও এটি হিসাব করা যেতে পারে।

কেন্দ্রীয় ব্যাংকের ঋণ ব্যবস্থাপনা বিভাগের এক প্রজ্ঞাপনে ব্যাংকগুলোর প্রতি নতুন এ নির্দেশনা জারি করা হয়েছে।

এর আগে ব্যাংকগুলো এইচএফটি ক্যাটাগরির ট্রেজারি বন্ডের পুনঃমূল্যায়নের ক্ষেত্রে প্রাইমারি মার্কেটের ইল্ড বা সুদহার বিবেচনায় নিতো।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনাকে সাধুবাদ জানিয়ে একটি বেসরকারি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বলেছেন, বিশ্বের সব দেশেই ট্রেজারি বন্ডের পুনঃমূল্যায়নের ক্ষেত্রে সেকেন্ডারি মার্কেটের ইল্ড বা সুদহার বিবেচনা করা হয়।

তিনি বলেন, "আমাদের দেশেই একমাত্র প্রাইমারি মার্কেটের রেটকে বিবেচনায় নেওয়া হতো। এটি পরিবর্তন করায় এখন ব্যাংকগুলোর জন্য সুবিধা হবে।"

প্রাইমারি বন্ড মার্কেটের ইন্টারেস্ট রেটের সঙ্গে সেকেন্ডারি বন্ড মার্কেটের সুদহারের পার্থক্য থাকে উল্লেখ করে এ ব্যাংকার বলেন, প্রাইমারি বন্ডের রেট সরকার নিয়ন্ত্রিত হয়। ফলে এটি মার্কেটকে প্রতিনিধিত্ব করে না।

তিনি আরো জানিয়েছেন, সেকেন্ডারি মার্কেটের রেট মার্কেটকে আরো ভালোভাবে প্রতিনিধিত্ব করে। সেদিক থেকে দেখলে, কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্ত সেকেন্ডারি বন্ড মার্কেটকে উন্নত করতে সহায়তা করবে।

কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, প্রাইমারি বন্ডের নিলাম হয় মাসে একবার বা দুইবার। ফলে এ বন্ডের ইন্টারেস্ট রেটে এইচএফটি ক্যাটাগরির ট্রেজারি বন্ডের পুনঃমূল্যায়ন করা হলে তা সঠিক হয় না।

তিনি বলেন, "ব্যাংকের বইয়ে এতে ক্ষতি দেখায়। অন্যদিকে সেকেন্ডারি মার্কেটের সুদহার বিবেচনা করা হলে অবশ্যই ব্যাংকগুলোর হিসাব করতে আরো সুবিধা হবে।"

কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে ট্রেজারি বিলের পুনঃমূল্যায়নের ক্ষেত্রে আগের মতোই প্রাইমারি মার্কেটের ইল্ড বা সুদহার বিবেচনায় নেওয়ার জন্য বলা হয়েছে।
 
Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

সুদহার / ট্রেজারি বন্ড / সেকেন্ডারি মার্কেট / কেন্দ্রীয় ব্যাংক / বাণিজ্যিক ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো
  • ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন: কেন্দ্রীয় ব্যাংক
  • কেন্দ্রীয় ব্যাংককে রিজার্ভ ধরে রাখা ও নীতি সুদহার এখনই না কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের 
  • ‘মসৃণ’ প্রক্রিয়ায় নগদের ব্যবস্থাপনা হস্তান্তরের আশ্বাস গভর্নরের

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net