Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
খেলাপি ঋণ আদায়ে এককালীন ‘এক্সিট’ সুবিধা চালু করল কেন্দ্রীয় ব্যাংক 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
29 June, 2026, 10:45 pm
Last modified: 29 June, 2026, 11:05 pm

Related News

  • আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়: কেন্দ্রীয় ব্যাংক
  • চা খাতের ঋণ পুনঃতফসিল, নতুন ঋণ ও বিশেষ তহবিল গঠনে কমিটি
  • করদাতা কি ব্যাংকের সংকটেরও কর দেবেন?
  • করদাতা কি ব্যাংকের সংকটেরও কর দেবেন?
  • গভর্নরের সঙ্গে ভিসা প্রতিনিধিদলের সাক্ষাৎ, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা নিয়ে আলোচনা

খেলাপি ঋণ আদায়ে এককালীন ‘এক্সিট’ সুবিধা চালু করল কেন্দ্রীয় ব্যাংক 

এই সুবিধা পেতে হলে যোগ্য ঋণগ্রহীতাকে এককালীন পুরো বকেয়া অর্থ পরিশোধ করতে হবে।
টিবিএস রিপোর্ট
29 June, 2026, 10:45 pm
Last modified: 29 June, 2026, 11:05 pm
প্রতীকী ছবি

খেলাপি ঋণ কমাতে এবং নতুন ঋণ দেওয়ার সক্ষমতা বাড়াতে বিশেষ 'এক্সিট' সুবিধা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে নির্দিষ্ট শর্ত পূরণ করা ঋণগ্রহীতারা ব্যাংকের সঙ্গে সমঝোতার ভিত্তিতে এককালীন অর্থ পরিশোধের সুযোগ পাবেন। 

সংশ্লিষ্টরা আশা করছেন, এতে খেলাপি ঋণ কমবে, ব্যাংকের আর্থিক অবস্থা শক্তিশালী হবে এবং নতুন করে ঋণ বিতরণ বাড়বে। 

বাংলাদেশ ব্যাংক আজ সোমবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। এতে বলা হয়েছে, ৩০ জুন ২০২৬ ভিত্তি তারিখে মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণিকৃত (খেলাপি) ঋণগুলো এই সুবিধার আওতায় আনা হবে। তবে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন সাপেক্ষে ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে এই এক্সিট সুবিধা দেওয়া হবে। 

বর্তমানে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ বা নন-পারফর্মিং লোনের (এনপিএল) হার ৩২ শতাংশের বেশি। ফলে ব্যাংকগুলো নতুন করে ব্যবসা ও শিল্প খাতে ঋণ দিতে সমস্যায় পড়ছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থান বাড়াতে উৎপাদনমুখী খাতে আরও বেশি অর্থায়ন প্রয়োজন। কিন্তু খেলাপি ঋণ দ্রুত বাড়ায় ব্যাংকের সম্পদের মান, তারল্য ব্যবস্থাপনা এবং নতুন ঋণ দেওয়ার সক্ষমতা দুর্বল হয়ে পড়েছে।

এই সুবিধা পেতে হলে যোগ্য ঋণগ্রহীতাকে এককালীন পুরো বকেয়া অর্থ পরিশোধ করতে হবে। প্রত্যেক গ্রাহকের ক্ষেত্রে ব্যাংক আলাদাভাবে সিদ্ধান্ত নেবে এবং পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে এই সুবিধা দেবে।

সার্কুলারে আরও বলা হয়েছে, সুদ মওকুফের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান নীতিমালা বহাল থাকবে। অর্থাৎ, কোনো ঋণগ্রহীতাকে সুদে ছাড় দেওয়ার আগে নির্ধারিত নিয়ম মানতে হবে।

তবে সব খেলাপি ঋণ এই সুবিধার আওতায় আসবে না। গত ৬ আগস্ট ২০২৪ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত সময়ে যেসব ঋণ পুরোপুরি পুনঃতফসিল করা হয়েছে, সেগুলো এই সুবিধা পাবে না। এছাড়া স্বল্পমেয়াদি কৃষিঋণ এবং কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের ঋণও এই সুবিধার বাইরে রাখা হয়েছে।

ব্যাংকারদের মতে, এই উদ্যোগের ফলে বহুদিন ধরে আটকে থাকা কিছু খেলাপি ঋণ আদায় করা সম্ভব হবে। এতে ব্যাংকগুলো নগদ অর্থ ফেরত পাবে।

কোনো ঋণগ্রহীতাকে এই সুবিধা দেওয়ার আগে প্রয়োজনীয় সব কাগজপত্র যাচাই এবং যথাযথ তদন্ত সম্পন্ন করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

সার্কুলার অনুযায়ী, এই বিশেষ এক্সিট সুবিধা ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। এর মধ্যে ব্যাংকগুলোকে ঋণগ্রহীতাদের এ বিষয়ে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। 

Related Topics

টপ নিউজ

কেন্দ্রীয় ব্যাংক / সার্কুলার / ঋণ / খেলাপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো
  • গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
    সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

Related News

  • আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়: কেন্দ্রীয় ব্যাংক
  • চা খাতের ঋণ পুনঃতফসিল, নতুন ঋণ ও বিশেষ তহবিল গঠনে কমিটি
  • করদাতা কি ব্যাংকের সংকটেরও কর দেবেন?
  • করদাতা কি ব্যাংকের সংকটেরও কর দেবেন?
  • গভর্নরের সঙ্গে ভিসা প্রতিনিধিদলের সাক্ষাৎ, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা নিয়ে আলোচনা

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

4
গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net