Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
টানা চতুর্থবার বঙ্গবন্ধু কাপ কাবাডির চ্যাম্পিয়ন বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
03 June, 2024, 06:40 pm
Last modified: 04 June, 2024, 02:06 pm

Related News

  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • ব্রোঞ্জজয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া মন্ত্রণালয়ের সংবর্ধনা
  • চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে বাংলাদেশ, বিশ্বাস করেন সিমন্স
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র

টানা চতুর্থবার বঙ্গবন্ধু কাপ কাবাডির চ্যাম্পিয়ন বাংলাদেশ

টুর্নামেন্টে দাপুটে শুরুর পর বাংলাদেশ কেবল শাসনই করে গেছে, যা জারি থাকলো ফাইনালের শেষ বাঁশি বাজা পর্যন্ত। ফাইনালেও নেপালকে দাঁড়াতে দেয়নি অপ্রতিরোধ্য থাকা বাংলাদেশ। টানা চতুর্থ শিরোপা ঘরে তোলার মিশনে অপরাজিত চ্যাম্পিয়ন হলো স্বাগতিকরা।
টিবিএস রিপোর্ট
03 June, 2024, 06:40 pm
Last modified: 04 June, 2024, 02:06 pm

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির গত তিন আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ, এবারও অভিন্ন লক্ষ্যে মিশন শুরু করেছিল স্বাগতিকরা। দাপুটে শুরুর পর বাংলাদেশ কেবল শাসনই করে গেছে, যা জারি থাকলো ফাইনালের শেষ বাঁশি বাজা পর্যন্ত। অপ্রতিরোধ্য পারফরম্যান্স করা দলটি শিরোপার লড়াইয়েও প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখলো। নেপালকে উড়িয়ে টানা চতুর্থবারের মতো টুর্নামেন্টের শিরোপা জিতলো বাংলাদেশ। 

সোমবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ফাইনালে নেপালকে ৪৫-৩১ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধে ঘরের মাঠের দলটি এগিয়ে ছিল ২৪-১০ পয়েন্টে। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে নেপাল, ব্যবধানও কমায়। কিন্তু বাংলাদেশকে চ্যালেঞ্জ জানানোর জন্য তা যথেষ্ট ছিল না। আসরটিতে সব সময় দাপট দেখানো বাংলাদেশ এবার অপরাজিত চ্যাম্পিয়ন হলো।

এবারের আসরে শুরু থেকে শেষ পর্যন্ত একই ছন্দে ছিল বাংলাদেশ। টানা জয়ে দুর্বার গতিতে শিরোপার পথে এগিয়ে গেছে আব্দুল জলিলের দল। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৬৭-২২ পয়েন্টের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ। পরের ম্যাচে ব্যবধানটা আরও বাড়ান আরদুজ্জামান-জিয়ারা, মালয়েশিয়াকে হারান ৭৩-২২ পয়েন্টে। 

জয়ের মালা বড় করতে থাকা বাংলাদেশ তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়াকেও উড়িয়ে দেয়, তুলে নেয় ৫৯-১৯ পয়েন্টের জয়। নিজেদের চতুর্থ ম্যাচে পোল্যান্ডকেও দাঁড়াতে দেয়নি বাংলাদেশ, জেতে ৭৯-২৮ পয়েন্টের ব্যবধানে। এই জয়ে সেমি-ফাইনাল নিশ্চিত হয় তাদের। 

সেমি-ফাইনাল নিশ্চিত হলেও পরের ম্যাচে একই নিবেদন ধরে রাখার কথা জানান কোচ, জানান গ্রুপ সেরা হওয়ার লক্ষ্যের কথা। সেটা করেও দেখায় বাংলাদেশ। শেষ ম্যাচে নেপালকে ৪৬-৩১ পয়েন্টে হারিয়ে গ্রুপ সেরা হয় তারা। সেমিতে থাইল্যান্ডকে ৪১-১৮ পয়েন্টে হারিয়ে ফাইনালের টিকেট কাটে স্বাগতিকরা। আগে একবার দেখা হওয়া নেপালকে এখানেও পাত্তা না দিয়ে শিরোপা উৎসবে মাতে বাংলাদেশ। 

২০২১ সালে প্রথমবারের মতো  বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি আয়োজন করা হয়। উদ্বোধনী আসরে কেনিয়াকে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। পরের আসরেও একই গল্প, আবারও ফাইনালে কেনিয়ার স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়নের মুকুট জেতে তারা। ২০২৩ সালের আসরে চাইনিস তাইপেকে হারিয়ে টানা তৃতীয় শিরোপা ঘরে তোলে বাংলাদেশ। ফাইনালের ম্যাচসেরা হন বাংলাদেশের আরদুজ্জামান মুন্সী। টুর্নামেন্ট সেরা হয়েছেন নেপালের ঘনশ্যাম রোকা মাগার।

Related Topics

টপ নিউজ

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি / বাংলাদেশ কাবাডি দল / চ্যাম্পিয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • ব্রোঞ্জজয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া মন্ত্রণালয়ের সংবর্ধনা
  • চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে বাংলাদেশ, বিশ্বাস করেন সিমন্স
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net