Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হলো রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্স

বাংলাদেশ

ইউএনবি
04 August, 2020, 08:20 am
Last modified: 04 August, 2020, 03:40 pm

Related News

  • কাপ্তাই হ্রদে নিবন্ধিত ২৭ হাজার জেলেকে কৃষি কার্ডের আওতায় আনা হবে: মৎস্য প্রতিমন্ত্রী
  • রাঙামাটিতে পাচারকালে বিরল মালায়ান নাইট হেরন উদ্ধার
  • রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • রাঙামাটির লংগদুতে বয়স্ক পুরুষ বন্যহাতির মৃত্যু, সঙ্গীর পাশে ঠায় দাঁড়িয়ে স্ত্রী হাতি
  • সাজেকে রুম সংকটে পর্যটকদের ভোগান্তি, খোলা জায়গায় কাটাতে হচ্ছে রাত

দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হলো রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্স

তবে কেউ যেন মাস্ক ছাড়া সেখানে না যায় ও সামাজিক দুরত্ব নিশ্চিত করা হয়, সে ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে।
ইউএনবি
04 August, 2020, 08:20 am
Last modified: 04 August, 2020, 03:40 pm
‘সিম্বল অব রাঙ্গামাটি খ্যাত’ ঝুলন্ত সেতু। ছবি: ইউএনবি

করোনার কারণে সাড়ে চার মাসের বেশি সময় বন্ধ থাকার পর সোমবার সীমিত আকারে খুলে দেয়া হয়েছে রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্স।

দেশের বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসা পর্যটকদের জন্য অন্যতম প্রধান আকর্ষণীয় গন্তব্য হলো রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্স।

রাঙ্গামাটি পর্যটন কেন্দ্রের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া জানান, জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করে তার পরামর্শের ভিত্তিতে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে পর্যটন কেন্দ্র খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।

'ইতোমধ্যেই কক্সবাজার, চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় পর্যটন কেন্দ্র চালু করা হয়েছে। তাই আপাতত সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে জেলার সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কমপ্লেক্সটি দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে', বলেন তিনি।

সৃজন বিকাশ বড়ুয়া আরও জানান, বছরের পর্যটকমুখর থাকার সময়টিতেই করোনা মহামারির কারণে পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় গত চার মাসে প্রায় এক কোটি টাকার মতো ক্ষতি হয়েছে রাঙ্গামাটি পর্যটন করপোরেশনের।

পর্যটন কমপ্লেক্সটি খুলে দিলেও সামাজিক দুরত্ব ও মাস্ক ছাড়া কাউকে পর্যটন কেন্দ্রে ঢুকতে দেয়া হবেনা বলেও জানান রাঙ্গামাটি পর্যটন কেন্দ্রের এ ব্যবস্থাপক।

রাঙ্গামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ জানান, রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্সটি খুলে দেয়ার ব্যাপারে পর্যটনের ব্যবস্থাপকের সাথে কথা হয়েছে। সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চালাতে পারলে তাদেরকে পর্যটন কমপ্লেক্সটি খোলার অনুমতি দেয়া হয়েছে।

'তবে কেউ যেন মাস্ক ছাড়া সেখানে না যায় ও সামাজিক দুরত্ব নিশ্চিত করা হয়, সে ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে,' যোগ করেন তিনি।

উল্লেখ্য, রাঙ্গামাটিতে বেড়াতে আসা ট্যুরিস্টদের প্রধান গন্তব্যস্থল পর্যটন কেন্দ্রটি রাঙ্গামাটি শহরের একেবারেই শেষ প্রান্তে অবস্থিত। দেশের প্রধান সরকারি পর্যটন সংস্থা বাংলাদেশ পর্যটন করপোরেশন এটি পরিচালনা করে।

'সিম্বল অব রাঙ্গামাটি খ্যাত' ঝুলন্ত সেতু, কাপ্তাই হ্রদে নৌ-ভ্রমনের জন্য অসংখ্য বোট ছাড়াও এখানে রয়েছে একাধিক মোটেল ও কটেজ।

Related Topics

টপ নিউজ

রাঙামাটি / পর্যটন কেন্দ্র / কাপ্তাই হ্রদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • কাপ্তাই হ্রদে নিবন্ধিত ২৭ হাজার জেলেকে কৃষি কার্ডের আওতায় আনা হবে: মৎস্য প্রতিমন্ত্রী
  • রাঙামাটিতে পাচারকালে বিরল মালায়ান নাইট হেরন উদ্ধার
  • রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • রাঙামাটির লংগদুতে বয়স্ক পুরুষ বন্যহাতির মৃত্যু, সঙ্গীর পাশে ঠায় দাঁড়িয়ে স্ত্রী হাতি
  • সাজেকে রুম সংকটে পর্যটকদের ভোগান্তি, খোলা জায়গায় কাটাতে হচ্ছে রাত

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net