Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
বেসিক ব্যাংক কেলেঙ্কারির ৫৯ মামলায় অভিযোগপত্র, কিন্তু প্রধান অভিযুক্ত বাচ্চু কোথায়?

বাংলাদেশ

রেজাউল করিম
29 May, 2024, 10:20 am
Last modified: 29 May, 2024, 10:21 am

Related News

  • বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার চেষ্টায় দুদকের কোনো গাফিলতি নেই: বিশেষ তদন্ত মহাপরিচালক
  • জুলাই হত্যা মামলা: হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, আরও ৪৯ জনকে অব্যাহতির সুপারিশ
  • বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের চাওয়া তথ্য প্রস্তুত করা হচ্ছে: দুদক 
  • সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান
  • সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ১৮ কোটি টাকার দুটি ফ্ল্যাট ক্রোক করল দুদক

বেসিক ব্যাংক কেলেঙ্কারির ৫৯ মামলায় অভিযোগপত্র, কিন্তু প্রধান অভিযুক্ত বাচ্চু কোথায়?

সাড়ে চার হাজার কোটি টাকা আত্মসাৎ করা বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুকে ৫৯টি মামলায় অভিযুক্ত করা হলেও তার অবস্থান সম্পর্কে কিছু বলতে পারছে না দুদক।
রেজাউল করিম
29 May, 2024, 10:20 am
Last modified: 29 May, 2024, 10:21 am
বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চু। ছবি: সংগৃহীত

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান পলাতক আবদুল হাই বাচ্চুর বিরুদ্ধে ৫৯টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তবে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারির মূল হোতাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তাকে বিচারের আওতায় আনার জন্য কর্তৃপক্ষের তেমন কোনো তৎপরতা নেই।

দুদক জানিয়েছে, বাচ্চু দেশে অবস্থান করছে নাকি বিদেশে পালিয়েছে, সেই সন্ধান পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় তার অনুপস্থিতিতেই বিচার হবে বলে জানান দুদকের আইনজীবী।

আব্দুল হাই বাচ্চুকে এবার প্রায় ৯৫ কোটি টাকা পাচারের দায়ে অভিযুক্ত করে গত সোমবার ৫৯ তম মামলায় অভিযোগপত্র আদালতে দাখিল করেছে দুদক।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান মঙ্গলবার টিবিএসকে জানিয়েছেন, অভিযোগপত্রে বাচ্চুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে। তিনি বলেন, "এ পর্যায়ে আদালত অনুমতি দিলে তাকে গ্রেপ্তার করা যাবে।"

এর প্রায় ১১ মাস আগে অন্য ৫৮ মামলায় বাচ্চুকে অভিযুক্ত করে ঢাকার বিশেষ জজ আদালতে দুদক অভিযোপত্র দাখিল করে। কিন্তু এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়নি।

এ বিষয়ে আইনজীবী খুরশীদ আলম খান বলেন, অন্য ৫৮ মামলার সবগুলো এখন পর্যন্ত আমলে নেওয়ার বিষয়ে শুনানি হয়নি। পর্যায়ক্রমে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

তিনি আরো বলেন, "দুদক তাকে গ্রেপ্তারে তৎপর হলেও তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না।"

সাড়ে চার হাজার কোটি টাকা আত্মসাৎ ও গত বছরের জুন মাসে ৫৮টি মামলায় তাকে অভিযুক্ত করার পর বাচ্চুর আইনজীবী হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলেও পরে তা প্রত্যাহার করে নেন। এরপর থেকে বাচ্চুর অবস্থান সম্পর্কে কিছু বলতে পারছে না দুদক।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান টিবিএসকে বলেন, বাচ্চুকে আসামি হিসেবে খুঁজে বের করা দুদকের দায়িত্ব। "তিনি বিদেশে পালিয়ে থাকলে দুদক আইন প্রয়োগকারী সংস্থা ও ইন্টারপোলের সাহায্য নিতে পারে।"

নতুন চার্জ শিট

দুদকের অনুসন্ধানে জানা গেছে, আবদুল হাই বাচ্চু ২০১২ সালে ঢাকার ক্যান্টনমেন্ট বাজার এলাকায় ৩০ কাঠার মতো জমি কিনেছিলেন।

জমির প্রকৃত দাম ১১০ কোটি টাকা হলেও দলিল বা চুক্তি স্বাক্ষরের সময় বাচ্চু মাত্র ১৫ কোটি ২৫ লাখ টাকা পরিশোধ করেন।

দুদক বলছে, বাচ্চু রেজিস্ট্রেশনে জমির অবমূল্যায়ন করে ৯৪.৭৫ কোটি টাকা দাম দেখিয়ে ৮.৫২ লাখ টাকার বেশি কর ফাঁকি দিয়েছেন।

অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে বাচ্চুর বিরুদ্ধে এটিই প্রথম মামলা। ২০২৩ সালের ৩ অক্টোবর দুদকের ঢাকা জেলা কার্যালয়ের উপ-পরিচালক নুরুল হুদা মামলাটি দায়ের করেন।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন বাচ্চুর স্ত্রী শিরিন আক্তার, তার ভাই শেখ শাহরিয়ার পান্না, তার ছেলে শেখ রাফা হাই ও শেখ সাবিত হাই অনিক এবং হোটেল লা মেরিডিয়ানের মালিক আমিন আহমেদ। 

Related Topics

টপ নিউজ

দুদক / বেসিক ব্যাংক কেলেঙ্কারি / ঋণ কেলেঙ্কারি / অভিযোগপত্র / আব্দুল হাই বাচ্চু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
    ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 
  • ছবি: সংগৃহীত
    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
  • ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
    ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

Related News

  • বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার চেষ্টায় দুদকের কোনো গাফিলতি নেই: বিশেষ তদন্ত মহাপরিচালক
  • জুলাই হত্যা মামলা: হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, আরও ৪৯ জনকে অব্যাহতির সুপারিশ
  • বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের চাওয়া তথ্য প্রস্তুত করা হচ্ছে: দুদক 
  • সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান
  • সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ১৮ কোটি টাকার দুটি ফ্ল্যাট ক্রোক করল দুদক

Most Read

1
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

2
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

4
ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
অর্থনীতি

ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net