Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 26, 2026
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে তছনছ সুন্দরবনের পর্যটন স্পটগুলো

বাংলাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি
28 May, 2024, 06:40 pm
Last modified: 28 May, 2024, 07:24 pm

Related News

  • উপকূলীয় এলাকার লবণাক্ত পানি বাড়াচ্ছে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি: গবেষণা
  • সুন্দরবনের বাঘের দেহে মিলল অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়া: গবেষণা
  • বনের রানি বনে ফিরে গেল
  • খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২
  • সুন্দরবনের নদীতে ধরা পড়ল ১০ কেজি ওজনের বিরল কচ্ছপ

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে তছনছ সুন্দরবনের পর্যটন স্পটগুলো

মঙ্গলবার (২৮ মে) সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কার্যালয় এবং কলাগাছিয়া পর্যটন কেন্দ্র ঘুরে দেখা গেছে, অফিস ঘাটে উঠানামা করার জেটি ভেঙে তছনছ হয়ে গেছে।
সাতক্ষীরা প্রতিনিধি
28 May, 2024, 06:40 pm
Last modified: 28 May, 2024, 07:24 pm
ছবি: টিবিএস

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সুন্দরবনের। ঝড়ের কবলে মারা পড়েছে হরিণসহ অন্যান্য প্রাণী। এছাড়া ঝড়ের তাণ্ডবে বনের পর্যটন স্পটগুলো বিধ্বস্ত হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কার্যালয় এবং কলাগাছিয়া পর্যটন কেন্দ্র ঘুরে দেখা গেছে, অফিস ঘাটে উঠানামা করার জেটি ভেঙে তছনছ হয়ে গেছে।

পশ্চিম সুন্দরবনের কলাগাছিয়া পর্যটন কেন্দ্রের স্টেশন কর্মকর্তা সাদ আল জামি ঝড়ের সময়ের ভয়াবহ অভিজ্ঞতার কথা বর্ণনা করেন।

তিনি বলেন, 'জীবনটা চলে যায় এমন পরিস্থিতি ছিল। বন কার্যালয় ছিল পানির নিচে। প্রচণ্ড বেগে পানির ঢেউ আছড়ে পড়ছিল। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে উঠানামা করার জেটিসহ নানা স্থাপনা। ৭-৮ ঘণ্টা ৮-১০ ফুট পানির নিচে ছিল সুন্দরবন।'

ছবি: টিবিএস

তিনি আরও বলেন, 'হরিণ ও শুকরসহ নানা প্রাণীর ক্ষতির আশঙ্কা করছি। এখনও বনের ভিতরে পানি থাকায় বণ্যপ্রাণীর ক্ষয়ক্ষতির পরিমাণ পুরোপুরি বোঝা যাচ্ছেনা। পানি নেমে গেলে প্রকৃত চিত্র উঠে আসবে।'

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা ইকবাল হুসাইন চৌধুরী বলেন, 'রেঞ্জের আওতায় সব টহল ফাঁড়ি এবং চারটি স্টেশন কার্যালয়ের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সবমিলিয়ে ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে।'

ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন।

ছবি: টিবিএস

সেখানে বলা হয়েছে, জেলায় ১১৯২টি ঘরবাড়ি আংশিক এবং ২৭৬টি ঘরবাড়ি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে। এছাড়া দুইশো' হেক্টর জমির মাছের ঘের এবং ৬০৪ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।

খুলনাঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো বলেন, বন বিভাগের টহল অফিসগুলোতে টিনের চালা, জানালা-দরজা, সোলার প্যানেল, ওয়্যারলেস সিস্টেম ও অবকাঠামোর ক্ষতি হয়েছে। পূর্ব বন বিভাগের কটকা অভয়ারণ্যের অফিস ঘাটের জেটি ও পুকুর বঙ্গোপসাগর গর্ভে বিলীন হয়ে গেছে।'

ছবি: টিবিএস

তিনি বলেন, 'দুবলা, কটকা, কচিখালি, বগিসহ বিভিন্ন বন অফিসসহ ২৫টি টহল ফাঁড়ির রান্নাঘরসহ অবকাঠামোর টিনের চালা উড়িয়ে নিয়ে গেছে ঝড়। সুন্দরবনে মিঠাপানির উৎস ৮০টি পুকুর ৮-১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে লোনা পানিতে তলিয়ে যাওয়ায় বনকর্মীদের পাশাপাশি প্রাণীরাও সুপেয় পানির সংকটে পড়েছে।'

Related Topics

টপ নিউজ

সুন্দরবন / ঘূর্ণিঝড় রিমাল / খুলনা / পর্যটন স্পট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ
  • পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামক (৪৩) । ছবি: সংগৃহীত
    ৫,৩১০ পিস ইয়াবাসহ উত্তরা থেকে পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
  • প্রতীকী ছবি: টিবিএস
    এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে
  • ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিও। ছবি: এপি
    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

Related News

  • উপকূলীয় এলাকার লবণাক্ত পানি বাড়াচ্ছে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি: গবেষণা
  • সুন্দরবনের বাঘের দেহে মিলল অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়া: গবেষণা
  • বনের রানি বনে ফিরে গেল
  • খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২
  • সুন্দরবনের নদীতে ধরা পড়ল ১০ কেজি ওজনের বিরল কচ্ছপ

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
ফিচার

কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

2
পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামক (৪৩) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৫,৩১০ পিস ইয়াবাসহ উত্তরা থেকে পল্লবী থানার এএসআই গ্রেপ্তার

3
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে

5
ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিও। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net