Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 25, 2026
শেয়ার বাজার: বিক্রির চাপে কমেছে সূচক

টপ নিউজ

টিবিএস রিপোর্ট
25 August, 2019, 07:00 pm
Last modified: 25 August, 2019, 07:37 pm

Related News

  • পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, অর্থমন্ত্রী হিসেবে আমার থেকে ভালো এই পেইন কেউ বুঝবে না: আমির খসরু
  • ডিএসইর ‘এলিট ক্লাবে’ যুক্ত হলো বিএসআরএম, একমি ল্যাবস ও পাওয়ার গ্রিড; বাদ পড়ছে লিন্ডে ও ইউনিক হোটেল
  • সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
  • শেয়ারবাজার ধসের জন্য দায়ীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?

শেয়ার বাজার: বিক্রির চাপে কমেছে সূচক

দর বাড়ার শীর্ষে ছিল লোকসানি কোম্পানি ইউনাইটেড এয়ার। কোম্পানিটির শেয়ার দর একদিনে ১০ শতাংশ বেড়ে সার্কিট ব্রেকার ছুঁয়ে যায়...
টিবিএস রিপোর্ট
25 August, 2019, 07:00 pm
Last modified: 25 August, 2019, 07:37 pm

গত পাঁচ কার্যদিবসে সূচকের পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। তাই রোববার শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা ছিল বিনিয়োগকারীদের। এর জেরে দুই স্টক এক্সচেঞ্জেই সূচকের পতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩.১ পয়েন্ট পড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই)র প্রধান সূচক সিএসসিএক্স কমেছে ৩৬.৪৯ পয়েন্ট ।

ডিএসইর পরিচালক মোহাম্মদ রকিবুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “মূলত দুটি কারণে বাজার পড়েছে। তারল্য সংকট এবং বিনিয়োগকারীদের আস্থাহীনতা। বাজার ঠিক করতে ভালো কোম্পানি বিশেষ করে সরকারি কোম্পানির শেয়ার আনতে হবে। পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থাকে নজরদারি বাড়াতে হবে।”

বাজার বিশ্লেষণে দেখা যায়, দিনশেষে ডিএসইর প্রধান সূচক কমে ৫২২৩ পয়েন্টে নেমে গেছে। লেনদেন ২.১ শতাংশ কমে ৪৬৮ কোটি ৯৯ লাখ টাকা হয়েছে। আর লেনদেন হওয়া মোট ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ২১৪টির দর কমেছে, বেড়েছে ১০৫টির এবং ৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর অপরিবর্তিত ছিল।

ডিএসইতে মোট লেনদেনের ১৯.৫ শতাংশ হয়েছে ফার্মা খাতে। তবে লেনদেনের শীর্ষে ছিল ইউনাইটেড পাওয়ার। কোম্পানিটির ১৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ৩.৮ শতাংশ।

দর বাড়ার শীর্ষে ছিল লোকসানি কোম্পানি ইউনাইটেড এয়ার। কোম্পানিটির শেয়ার দর একদিনে ১০ শতাংশ বেড়ে সার্কিট ব্রেকার ছুঁয়ে যায়।

এদিকে সিএসইতে দিন শেষে সিএসসিএক্স ০.৩৭ শতাংশ কমে নেমে যায় ৯৬৯৭ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ৪৩ কোটি ১৫ লাখ টাকা। সিএসইতে লেনদেন হওয়া ২৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৫৫টির দর কমেছে, বেড়েছে ৬৯টির এবং ৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

এদিকে, রোববার থেকে শুরু হয়েছে রিং শাইন টেক্সটাইলের আইপিও আবেদন। কোম্পানিটি শেয়ার বাজার থেকে ১৫০ কোটি টাকা তুলবে। এর প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা।

এছাড়া, আইএফআইসি ব্যাংক রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্তে পরিবর্তন এনেছে। ব্যাংকটি ৪টি শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ছাড়বে। এর আগে তারা ১টি শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার দেয়ার সিদ্ধান্ত নিয়েছেল। প্রতিটি রাইট শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা।

এ জন্য ব্যাংকটি আগামী ১০ অক্টোবর সকাল সাড়ে ১০টায় অফিসার্স ক্লাবে বিশেষ সাধারণ সভা করবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ সেপ্টেম্বর।

Related Topics

বাংলাদেশ

শেয়ার বাজার / সূচক / ডিএসই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এএফপি
    ৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০
  • বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
    বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
  • ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
    প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন
  • ছবি: সংগৃহীত
    বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে
  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

Related News

  • পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, অর্থমন্ত্রী হিসেবে আমার থেকে ভালো এই পেইন কেউ বুঝবে না: আমির খসরু
  • ডিএসইর ‘এলিট ক্লাবে’ যুক্ত হলো বিএসআরএম, একমি ল্যাবস ও পাওয়ার গ্রিড; বাদ পড়ছে লিন্ডে ও ইউনিক হোটেল
  • সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
  • শেয়ারবাজার ধসের জন্য দায়ীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?

Most Read

1
ছবি: এএফপি
আন্তর্জাতিক

৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০

2
বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
অর্থনীতি

বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ

3
ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে

6
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net