Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
নতুন কারিকুলামের সঙ্গে সমন্বয় রেখে এসএসসি পরীক্ষা হবে ডিসেম্বরে 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 May, 2024, 12:00 pm
Last modified: 24 May, 2024, 12:00 pm

Related News

  • প্রাথমিকের নতুন কারিকুলামে ইংরেজিতে স্পিকিং টেস্ট চালুর পরিকল্পনা: ববি হাজ্জাজ
  • সর্বনিম্ন পাসের হার: শিক্ষাব্যবস্থার জন্য ‘সতর্ক সংকেত’
  • কারিকুলাম বদল, করোনার শিক্ষাক্ষতি—এসএসসিতে পাসের হার কমার নেপথ্যে যেসব কারণ
  • এসএসসিতে আশানুরূপ ফল না পেয়ে রাজশাহীতে স্কুলছাত্রীর আত্মহত্যা
  • রাজশাহী শিক্ষা বোর্ডের ৫ স্কুলের সব শিক্ষার্থীই ফেল

নতুন কারিকুলামের সঙ্গে সমন্বয় রেখে এসএসসি পরীক্ষা হবে ডিসেম্বরে 

টিবিএস রিপোর্ট
24 May, 2024, 12:00 pm
Last modified: 24 May, 2024, 12:00 pm
একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ও শিক্ষাক্রমে বড় পরিবর্তন আনছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

২০২৫ সালের ডিসেম্বর থেকে এসএসসি ও সমমানের পরীক্ষাগুলো ফেব্রুয়ারির বদলে শিক্ষাবর্ষের শেষের দিকে বার্ষিকভাবে অনুষ্ঠিত হবে। এই পরিবর্তনের লক্ষ্য নতুন শিক্ষাক্রমের কাঠামোর সঙ্গে পরীক্ষার সমন্বয় করা।

নতুন কারিকুলামে এসএসসি পরীক্ষা নেওয়া হবে শুধু দশম শ্রেণির পাঠ্যবইয়ের ওপর ভিত্তি করে। পরীক্ষায় লিখিত মূল্যায়নে ৬৫ শতাংশ এবং কার্যক্রমভিত্তিক মূল্যায়নে থাকবে ৩৫ শতাংশ। পুরো পরীক্ষা হবে ৫ ঘণ্টাব্যাপী। 

যেসব বিষয়ের ওপর পরীক্ষা হবে, সেগুলো হলো— বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, ধর্মশিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা, শিল্প ও সংস্কৃতি। আগে এসএসসি পরীক্ষা হতো ৯ম ও ১০ম শ্রেণিতে পড়া বিষয়গুলোর ওপর; নতুন পদ্ধতিতে শুধু ১০ম শ্রেণির বিষয়গুলোর ওপর পরীক্ষা হবে।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম সংশোধিত কাঠামোর ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, 'নবম শ্রেণির পরীক্ষাটি নবম শ্রেণির পাঠ্যক্রমের মূল্যায়ন করবে। আর দশম শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হবে পাবলিক পরীক্ষা হিসেবে, এতে শুধু দশম শ্রেণির পাঠ্যক্রমের মূল্যায়ন করা হবে।'

২০২৫ সালের ডিসেম্বরে নতুন ব্যবস্থার আওতায় প্রথম পরীক্ষা হওয়ার কথা রয়েছে। ফরহাদুল ইসলাম জানান, দশটি বিষয়ে পরীক্ষা হবে, এবং প্রতিটি বিষয়ের একটি করে পত্র থাকবে।

পরীক্ষার সময় বাড়ানোসহ এসএসসিতে আরও একাধিক পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ফরহাদুল ইসলাম। আসন্ন একটি সভায় এসবের বিস্তারিত চূড়ান্ত করার পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। আগামী ২৭ মেতে একটি কর্মশালাতেও কিছু বাড়তি সিদ্ধান্ত আসতে পারে।

নতুন কারিকুলাম কমিটি ঠিক করেছে, স্কুলের অর্ধবার্ষিক ও বার্ষিক  উভয় পরীক্ষাতেই মূল্যায়ন প্রক্রিয়া সাতটি ধাপে সম্পন্ন করা হবে।

এর ফলে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বরে। তবে পরীক্ষার নাম পরিবর্তন বদলানো হবে কি না, তা নিয়ে আলোচনা চলছে। নতুন শিক্ষাক্রম-সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত মে মাসের শেষের দিকে চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে মূল্যায়ন কমিটি প্রস্তাব করেছিল যে ২০২৬ সালে প্রথম নতুন শিক্ষাক্রম অনুসারে এসএসসি পরীক্ষা হবে। এই পাবলিক পরীক্ষা হবে দশটি বিষয়ের ওপর, সবগুলোই লিখিত পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে।

প্রতিটি বিষয় মূল্যায়নের জন্য বরাদ্দ বিরতিসহ শিক্ষার্থীদের পুরো ৫ ঘণ্টা সময়কালের জন্য পরীক্ষা কেন্দ্রে থাকতে হবে। বর্তমান ব্যবস্থার মতোই নির্ধারিত কেন্দ্রে মূল্যায়ন করা হবে।

সংশোধিত এসএসসি পরীক্ষা কার্যকরভাবে পরিচালনার জন্য বিষয়ভিত্তিক ৬০০ জন শিক্ষকের সমন্বয়ে রিসোর্স পুল, অর্থাৎ বিশেষজ্ঞ দল গঠন করা হবে। এই শিক্ষকদের এনসিটিবির বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সাত দিনের প্রশিক্ষণ দেওয়া হবে। 

এছাড়া ১১টি শিক্ষা বোর্ডের প্রতিটির জন্য প্রতি বিষয়ে চারজন করে মোট ৪৪ জন শিক্ষককে চূড়ান্ত করা হবে।

Related Topics

টপ নিউজ

এসএসসি / এসএসসি ও সমমানের পরীক্ষা / নতুন শিক্ষাক্রম / নতুন কারিকুলাম / এনসিটিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
    পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন
  • এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
    এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট
  • বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
    জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

Related News

  • প্রাথমিকের নতুন কারিকুলামে ইংরেজিতে স্পিকিং টেস্ট চালুর পরিকল্পনা: ববি হাজ্জাজ
  • সর্বনিম্ন পাসের হার: শিক্ষাব্যবস্থার জন্য ‘সতর্ক সংকেত’
  • কারিকুলাম বদল, করোনার শিক্ষাক্ষতি—এসএসসিতে পাসের হার কমার নেপথ্যে যেসব কারণ
  • এসএসসিতে আশানুরূপ ফল না পেয়ে রাজশাহীতে স্কুলছাত্রীর আত্মহত্যা
  • রাজশাহী শিক্ষা বোর্ডের ৫ স্কুলের সব শিক্ষার্থীই ফেল

Most Read

1
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
অর্থনীতি

পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন

5
এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট

6
বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
আন্তর্জাতিক

জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net