Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 26, 2026
কোরবানির পশুর হাটে একমাত্র উট

ফিচার

টিবিএস রিপোর্ট
27 July, 2020, 04:55 pm
Last modified: 27 July, 2020, 05:03 pm

Related News

  • মরুভূমির জাহাজও এখন অসহায়: তীব্র গরমে মারা পড়ছে আফ্রিকার উট
  • সারাদেশে অবিক্রীত রয়ে গেছে ২২ লাখের বেশি কোরবানির পশু
  • গাবতলী হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে ফিরে যাচ্ছেন ব্যাপারীরা
  • বৃষ্টির মধ্যেও জমজমাট গাবতলী পশুর হাট, মাঝারি গরুতে ক্রেতাদের ঝোঁক বেশি
  • কোরবানির পশুবাহী গাড়ি জোর করে নির্দিষ্ট হাটে নেওয়া ঠেকাতে নজরদারিতে র‍্যাব: মহাপরিচালক

কোরবানির পশুর হাটে একমাত্র উট

বিক্রাতাদের ধারণা, দেশে কোরবানির পশুর হাটগুলোতে বিক্রির জন্য তোলা এটিই একমাত্র উট।
টিবিএস রিপোর্ট
27 July, 2020, 04:55 pm
Last modified: 27 July, 2020, 05:03 pm
ছবি: মুমিত এম/ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

আমজাদ হোসেনকে গাবতলীর কোরবানির পশুর হাটের অনেকেই চেনেন। তার পরিচিতির অন্যতম কারণ, পশু বিক্রির জন্য নির্ধারিত দেশের সবচেয়ে বড় এই হাটের একমাত্র উট বিক্রেতা তিনি। তার চেয়েও গুরুত্বপূর্ণ তথ্য হল, বিক্রির জন্য আমজাদ হোসেনের কাছে আছেও একটি মাত্র উট। 

বিক্রাতাদের ধারণা, দেশের পশুর হাটগুলোতে বিক্রির জন্য তোলা এটিই একমাত্র উট।

কোরবানির পশুর হাটে গেলে ক্রেতাদের নজরে সবার আগে পড়ে দীর্ঘ উচ্চতাবিশিষ্ট পশু যার মধ্যে অন্যতম হল 'মরুভূমির জাহাজ' নামে পরিচিত প্রাণী উট। গাবতলী পশুর হাটেও বিক্রির জন্য নিয়ে আসা হাজার হাজার গরু, মহিষ, ছাগলের ভীড়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে বিক্রেতা আমজাদের এই উটটি।

দীর্ঘ উচ্চতার এই প্রাণীটির বিক্রয় মূল্য হিসেবে ১৫ লাখ টাকা দাম হাঁকিয়েছেন আমজাদ। বছর দুয়েক আগে ভারত থেকে ৯টি উট এনেছিলেন তিনি যার আটটিই গত কোরবানিতে বিক্রি হয়ে গেছে।

তিনি বলেন, "আমদানি বন্ধ থাকায় বাজারে এটি ছাড়া বর্তমানে কোনো উট নেই। আমরা তো গরুই আনতে পারি না, উট আনা তো আরও পরের ব্যাপার।"

দেশীয় খামারীদের প্রতি নজর দিতে বিগত কয়েকবছর ধরেই ভারত থেকে গরু আমদানি বন্ধ করে দিয়েছে সরকার। সীমান্ত হয়ে যাতে চোরাই পথে গরু না আসতে পারে সেজন্য বাংলাদেশ-ভারত সীমান্তে কড়া নজরদারি রাখে বিজিবি।

ব্যবসায়ীরা জানান, কয়েকবছর আগেও গাবতলীতে কোরবানির মৌসুমে বিক্রির জন্য ১০ থেকে ১৫টি উট আসতো। একদশক আগেও এই হাটে ৩০-৪০টি উট আনা হত।

আমজাদ হোসেন বলেন, "আমরা ভারত থেকে গরু এবং উট নিয়ে আসতাম। একেকটা ট্রিপে ১০ থেকে ১৫টা উট আনতে পারতাম। কিন্তু সেইসব দিন এখন আর নাই।"

তিনি জানান, উট এবং দুম্বা কিনতে তিনি ভারতের মহারাষ্ট্র এমনকি পার্কিস্তানে পর্যন্ত যেতেন। মহারাষ্ট্র থেকে বাংলাদেশ সীমান্তে উট নিয়ে আসতে প্রায় পাঁচ দিনের মতো লেগে যেত তাদের। 

তিনি বলেন, "এই উটগুলো আমরা ট্রাকে করে আনতাম। কিছু কিছু জায়গায় তাদের হাঁটাতাম। এরপর বর্ডার ক্রস করে বাংলাদেশে নিয়ে আসতাম।"

দেশে গবাদিপশু বিক্রির অন্যতম প্রতিষ্ঠান সাদিক এগ্রো চার বছর আগে ভারত থেকে ১৯টি উট নিয়ে আসে। গত কয়েকবছরে সবগুলোই বিক্রি হয়ে গেছে। 

ওই খামারের মালিক এবং বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ইমরান হোসাইন জানান, তার খামারে ৭টি উট ছিলো যার সবগুলোই গত কোরবানির মৌসুমে বিক্রি হয়ে যায়।

উট আছে কিন্তু বিক্রির জন্য নেই

দেশের সবচেয়ে পুরনো এবং বড় উটের খামার ঢাকার দক্ষিণ কমলাপুরে অবস্থিত দেওয়ানবাগ শরীফের বাব-এ মদিনা উট খামার। ১৩ বছর আগে তারা গাবতলী থেকে ১০টি উট কেনে ওই খামার কর্তৃপক্ষ। এরপর সেগুলো লালন-পালনের মধ্য দিয়ে দীর্ঘ এ সময়ে খামারটিতে ৬৫টি উটের জন্ম হয়।

প্রতিবছরই ঈদুল আযহার আগে ওই খামার কর্তৃপক্ষ কয়েকটি উট বিক্রি করে দিতেন। তবে গত বছর থেকে তা বন্ধ রয়েছে। 

দেওয়ানবাগ শরীফের গণমাধ্যম সমন্বয়ক সৈয়দ মেহেদী হাসান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমাদের এই খামার শুরু থেকেই কোনো ব্যবসায়িক খামার ছিল না। আমাদের বেশি ছিল তাই আমরা বিক্রি করে দিতাম। উটের সংখ্যা কমে যাওয়ায় গতবছর থেকে আমরা বিক্রি বন্ধ রেখেছি।"

বর্তমানে ওই খামারে ২৪টি উট রয়েছে। ওরসের সময় জবাই করার জন্য ওই উটগুলো রেখে দেওয়া হয়েছে। এছাড়াও এই খামার থেকে প্রতিকেজি ৪০০টা দরে উটের দুধও বিক্রি করা হয় বলে তিনি জানান।

বাব-এ মদিনার মতো দেশের অন্যান্য অনেক জায়গাতেও উট রয়েছে তবে সেগুলোর কোনোটিই বর্তমানে বিক্রির জন্য নয়।

খুলনার মুসলমানপাড়ার বাসিন্দা জেএমএ জব্বার শখের বশে গত পাঁচ বছর ধরে দুটি উট পালন করছেন। তার ওই উট দুটিকে লালন-পালনে সহায়তা করেন তার ভাতিজা হুমায়ুন কবির।
 
তিনি জানান, এই উটগুলো তারা বিক্রি করবেন না।

তিনি বলেন, "খামারের অন্যান্য প্রাণীদের মতো আমার চাচা এই উট দুটিকেও ভালোবাসেন। সেগুলো জবাই করার জন্য তিনি বিক্রি করবেন না।"

Related Topics

টপ নিউজ

উট / গাবতলী কোরবানি পশুর হাট / কোরবানির পশু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও
  • ফুডনেভারকামস নিজেকে একটি 'ডোপামিন কিচেন' বলে দাবি করে। ছবি: পুরভাংশ পারমার
    টাকা না দিয়েই কেনাকাটার রোমাঞ্চ, ভারতে জনপ্রিয় হচ্ছে ‘ডোপামিন সাইট’
  • চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা
  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?
  • অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
    বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা
  • বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ
    বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ

Related News

  • মরুভূমির জাহাজও এখন অসহায়: তীব্র গরমে মারা পড়ছে আফ্রিকার উট
  • সারাদেশে অবিক্রীত রয়ে গেছে ২২ লাখের বেশি কোরবানির পশু
  • গাবতলী হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে ফিরে যাচ্ছেন ব্যাপারীরা
  • বৃষ্টির মধ্যেও জমজমাট গাবতলী পশুর হাট, মাঝারি গরুতে ক্রেতাদের ঝোঁক বেশি
  • কোরবানির পশুবাহী গাড়ি জোর করে নির্দিষ্ট হাটে নেওয়া ঠেকাতে নজরদারিতে র‍্যাব: মহাপরিচালক

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও

2
ফুডনেভারকামস নিজেকে একটি 'ডোপামিন কিচেন' বলে দাবি করে। ছবি: পুরভাংশ পারমার
ফিচার

টাকা না দিয়েই কেনাকাটার রোমাঞ্চ, ভারতে জনপ্রিয় হচ্ছে ‘ডোপামিন সাইট’

3
চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা

4
ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?

5
অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা

6
বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ
অর্থনীতি

বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net