Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 09, 2026
গাবতলী হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে ফিরে যাচ্ছেন ব্যাপারীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 May, 2026, 11:40 am
Last modified: 28 May, 2026, 11:41 am

Related News

  • বৃষ্টির মধ্যেও জমজমাট গাবতলী পশুর হাট, মাঝারি গরুতে ক্রেতাদের ঝোঁক বেশি
  • ছোট ও মাঝারি গরুর চাহিদা বাড়ায় দাম ঊর্ধ্বমুখী, বিক্রি হচ্ছে না বড় ষাঁড়
  • ঈদ উপলক্ষ্যে ঢাকায় ১৭ অস্থায়ী পশুর হাট ইজারা: কার ঝুলিতে সবচেয়ে বেশি?
  • উৎপাদন খরচ বাড়লেও বড় গরু বিক্রি নিয়ে শঙ্কায় খামারিরা
  • নামেও রাজা, দামেও রাজা

গাবতলী হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে ফিরে যাচ্ছেন ব্যাপারীরা

খামারি ও ব্যাপারীরা বলছেন, কয়েকদিন ধরে বৃষ্টি ও কাদার মধ্যে হাটে গরু রাখার কারণে অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি ছিল। তাই অনেকেই বড় ধরনের লোকসান মেনে গরু বিক্রি করেছেন।
টিবিএস রিপোর্ট
28 May, 2026, 11:40 am
Last modified: 28 May, 2026, 11:41 am
ছবি: জহির রায়হান/টিবিএস

রাজধানীর গাবতলী পশুর হাটে এবার শেষ মুহূর্তে ক্রেতা কম থাকায় এবং পশুর সরবরাহ বেশি হওয়ায় গরুর দামে বড় ধরনের ধস নেমেছে। এতে অনেক খামারি ও ব্যাপারি লোকসানে গরু বিক্রি করে অবিক্রিত পশু আবার ট্রাকে করে বাড়ি ফিরে যেতে বাধ্য হয়েছেন।

আজ ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত গাবতলী হাট ঘুরে দেখা যায়, একের পর এক ট্রাকে অবিক্রিত গরু উঠিয়ে নিয়ে যাচ্ছেন বিক্রেতারা। কেউ আবার ট্রাক না পেয়ে হাট জুড়ে পরিবহনের খোঁজ করছেন।

মানিকগঞ্জ থেকে আসা ব্যবসায়ী মোহাম্মদ লাভলু বলেন, '৪৪টি গরু এনেছিলাম। বিক্রি করতে পেরেছি মাত্র ১৩টি। বাকি গরু ফিরিয়ে নিয়ে যাচ্ছি। এবার আমরা গরুর সঙ্গে নিজেরাও কোরবানি হয়ে গেছি।'

ছবি: জহির রায়হান/টিবিএস

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে আসা আব্দুস সাত্তার জানান, তিনি ৩৮টি গরু কিনে ঢাকায় এনেছিলেন। এর মধ্যে ১৬টি বিক্রি হয়নি।

তিনি বলেন, 'ঈদের দুই দিন আগে যে গরুর দাম ৩ লাখ ৮০ হাজার টাকা বলা হয়েছিল, আজ সেটি ২ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি করেছি। ঋণ করে গরু কিনেছি, টাকা পরিশোধ করতে হবে বলেই কম দামে বিক্রি করতে বাধ্য হয়েছি।'

ছবি: জহির রায়হান/টিবিএস

খামারি ও ব্যাপারীরা বলছেন, কয়েকদিন ধরে বৃষ্টি ও কাদার মধ্যে হাটে গরু রাখার কারণে অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি ছিল। তাই অনেকেই বড় ধরনের লোকসান মেনে গরু বিক্রি করেছেন। কেউ কেউ দাবি করেছেন, প্রতি গরুতে লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে।

অন্যদিকে গরুর দাম কমে যাওয়ায় ক্রেতাদের মধ্যে ছিল স্বস্তি। অনেকেই বলছেন, ঈদের আগের দিনের তুলনায় গরুর দাম লাখে প্রায় ২০ হাজার টাকা পর্যন্ত কমেছে।

ছবি: জহির রায়হান/টিবিএস

ক্রেতা মোহাম্মদ ফারদিন বলেন, 'যে গরুর দাম ৪ লাখ ২০ হাজার টাকা চাওয়া হয়েছিল, সেটি ২ লাখ ৭০ হাজার টাকায় কিনেছি।'

আরেক ক্রেতা সাহেদ বলেন, 'ঈদের আগের দিন থেকেই গরুর দাম কমতে শুরু করে। এতে সাধারণ ক্রেতারা কিছুটা স্বস্তি পেয়েছেন।'

ছবি: জহির রায়হান/টিবিএস

উল্লেখ্য, গাবতলী হাটে দুপুর ১১টার পরও হাজার হাজার গরু দেখা যায়। ব্যাপারীদের দাবি, এবার কোরবানির পশুর সরবরাহ পর্যাপ্ত থাকলেও শেষ মুহূর্তে প্রত্যাশিত ক্রেতা না থাকায় বাজারে দামের বড় পতন ঘটেছে। বুধবার ভোর ৬টা থেকে দাম কমা শুরু হয়।

গত ঈদুল আজহায় সারাদেশে ৯১ লাখের বেশি পশু কুরবানি করা হয়। প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাব মতে, কুরবানিকৃত ৯১ লাখ ৩৬ হাজার ৭৩৪টি পশুর মধ্যে গরু ও মহিষ ছিল ৪৭ লাখ ৫ হাজার ১০৬টি। এছাড়া, ছাগল ও ভেড়া ছিল ৪৪ লাখ ৩০ হাজার ৬৬৮টি ও অন্যান্য পশু ৯৬০টি । 

এর আগ, গত ৩ মে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন,পবিত্র ঈদুল আজহায় এবার কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার। এবার চাহিদা হবে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি।
 

Related Topics

টপ নিউজ

গাবতলী কোরবানি পশুর হাট / গরুর দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি: নীতিমালা করতে বিপিসিকে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের
  • নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
    নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
  • গ্রাফিকস: টিবিএস
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার
  • হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
    নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • ছবি: টিবিএস
    বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

Related News

  • বৃষ্টির মধ্যেও জমজমাট গাবতলী পশুর হাট, মাঝারি গরুতে ক্রেতাদের ঝোঁক বেশি
  • ছোট ও মাঝারি গরুর চাহিদা বাড়ায় দাম ঊর্ধ্বমুখী, বিক্রি হচ্ছে না বড় ষাঁড়
  • ঈদ উপলক্ষ্যে ঢাকায় ১৭ অস্থায়ী পশুর হাট ইজারা: কার ঝুলিতে সবচেয়ে বেশি?
  • উৎপাদন খরচ বাড়লেও বড় গরু বিক্রি নিয়ে শঙ্কায় খামারিরা
  • নামেও রাজা, দামেও রাজা

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি: নীতিমালা করতে বিপিসিকে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের

2
নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
আন্তর্জাতিক

নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন

3
গ্রাফিকস: টিবিএস
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার

4
হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা

5
ছবি: সংগৃহীত
খেলা

লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net