Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
বৃষ্টির মধ্যেও জমজমাট গাবতলী পশুর হাট, মাঝারি গরুতে ক্রেতাদের ঝোঁক বেশি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 May, 2026, 02:25 pm
Last modified: 26 May, 2026, 02:25 pm

Related News

  • ঈদযাত্রায় প্রতিদিন গড়ে ঝরেছে ২২ প্রাণ
  • বিদ্যুৎ সাশ্রয়ে আবারও সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা
  • চামড়া খাতের সম্ভাবনা যেভাবে হারাচ্ছে বাংলাদেশ: প্রতিটি ঈদে প্রতিটি চামড়ায় লোকসানে
  • তিন দিনে ৩৬ হাজার টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: প্রশাসক
  • ঈদের দিনে ফাঁকা গাবতলী, অলস সময় কাটাচ্ছেন পরিবহন শ্রমিকেরা

বৃষ্টির মধ্যেও জমজমাট গাবতলী পশুর হাট, মাঝারি গরুতে ক্রেতাদের ঝোঁক বেশি

হাটে ঘুরে দেখা যায়, ছোট গরুর পাশাপাশি দুই থেকে আড়াই লাখ টাকার মাঝারি গরুর দিকে বেশি আগ্রহ ক্রেতাদের।
টিবিএস রিপোর্ট
26 May, 2026, 02:25 pm
Last modified: 26 May, 2026, 02:25 pm
ঈদ যত ঘনিয়ে আসছে, হাটে মানুষের ভিড় তত বাড়ছে। ছবি: টিবিএস

টানা বৃষ্টি আর কাদার ভোগান্তির মধ্যেও রাজধানীর গাবতলী পশুর হাটে জমে উঠেছে কোরবানির পশু কেনা-বেচা। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত হাট ঘুরে দেখা যায়, সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে মাঝারি আকারের গরু। বিশেষ করে ১ লাখ ৩০ হাজার থেকে ২ লাখ টাকার মধ্যে থাকা গরুগুলোর চাহিদা ক্রেতাদের মধ্যে বেশি দেখা গেছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হয়। প্রায় এক ঘণ্টার বৃষ্টিতে হাট জুড়ে কাদা আর পানি জমে গেলেও থেমে থাকেনি বেচাকেনা। বিক্রেতারা ত্রিপলের নিচে গরু সামলাতে ব্যস্ত ছিলেন, আর ক্রেতারাও ছাতা মাথায় পশু দেখতে থাকেন।

গাবতলী হাট জুড়ে সারিসারি গরু দেখা গেছে। দেশের বিভিন্ন জেলা থেকে আনা হাজারো গরু দিয়ে হাট প্রায় পরিপূর্ণ হয়ে উঠেছে। হাটের বিভিন্ন অংশে ছোট, মাঝারি ও বড় আকারের গরু নিয়ে বসেছেন বিক্রেতারা। তবে ক্রেতাদের আগ্রহ সবচেয়ে বেশি ছিল মাঝারি আকারের গরুর দিকে।

হাটে ঘুরে দেখা যায়, ছোট গরুর পাশাপাশি দুই থেকে আড়াই লাখ টাকার মাঝারি গরুর দিকে বেশি আগ্রহ ক্রেতাদের। বিক্রেতারা বলছেন, বড় গরুর তুলনায় সাধ্যের মধ্যে হওয়ায় এসব গরুই বেশি বিক্রি হচ্ছে।

মিরপুর থেকে গরু কিনতে আসা মোহাম্মদ মনসুর ১ লাখ ৩০ হাজার টাকায় একটি গরু কিনেছেন। তিনি বলেন, "কয়েকটি হাট ঘুরে শেষ পর্যন্ত আজ গাবতলী থেকেই গরু কিনলাম। দাম একটু বেশি মনে হলেও পছন্দ হওয়ায় নিয়ে নিলাম।"

এদিকে সাত ভাগে কোরবানি দেওয়ার পরিকল্পনা করেছেন জয়নাল নামে এক ক্রেতা। তিনি জানান, তাদের বাজেট ২ লাখ ৪০ হাজার টাকা। সেই অনুযায়ী ভালো মাঝারি গরু খুঁজছেন তারা। জয়নাল বলেন, "সবাই মিলে ভাগে কোরবানি দিলে খরচ কম পড়ে। তাই মাঝারি গরুই দেখছি।"
মোহাম্মদ শাহিন মহম্মদপুর থেকে ভাই ও বন্ধুদের নিয়ে গাবতলী হাটে এসেছেন। তিনি বলেন, "আমরা পাঁচটি গরু কিনবো। বাজেট ৩ লাখ থেকে সাড়ে ৩ লাখ টাকার মধ্যে। তবে বিক্রেতারা বড় গরুর দাম খুব একটা কমাচ্ছেন না। যে গরু পছন্দ হচ্ছে, তার দাম ৬ থেকে ৭ লাখ টাকা চাওয়া হচ্ছে।"

পাশে থাকা বিক্রেতা আব্দুল ওয়াহাব বলেন, "এবার আর বড় গরু পালবো না। ক্রেতারা বড় গরুর দাম বলতে চায় না। ছোট ও মাঝারি গরু হলে দ্রুত বিক্রি হয়ে যেত।" তিনি ফরিদপুর থেকে তিন দিন আগে গাবতলী হাটে গরু নিয়ে এসেছেন। তার ভাষ্য, "ক্রেতারা সাড়ে ৩ লাখ টাকা বলছেন, কিন্তু আমরা ৭ লাখ টাকার নিচে বিক্রি করতে পারবো না।"

অন্যদিকে মোহাম্মদ শফিক তার মালিকের ২৫টি গরু নিয়ে চার দিন ধরে হাটে অবস্থান করছেন। এর মধ্যে তিনটি গরু সাড়ে ৩ লাখ টাকা করে বিক্রি হয়েছে। বাকি গরুগুলো গড়ে ৩ লাখ টাকার মধ্যে বিক্রির আশা করছেন তিনি। শফিক বলেন, "আজ বিকেলের দিকে ক্রেতা আরও বাড়বে বলে আশা করছি। তখন বিক্রিও বাড়বে।"

বিক্রেতাদের ভাষ্য, বৃষ্টির কারণে কিছুটা ভোগান্তি হলেও ক্রেতার উপস্থিতি কমেনি। বরং ঈদ যত ঘনিয়ে আসছে, হাটে মানুষের ভিড় তত বাড়ছে।

Related Topics

টপ নিউজ

গাবতলী কোরবানি পশুর হাট / গরুর দাম / ঈদুল আজহা / হাটের পরিস্থিতি / ক্রেতা / বিক্রেতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের
  • গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
    অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • ছবি: ইউএনবি
    রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

Related News

  • ঈদযাত্রায় প্রতিদিন গড়ে ঝরেছে ২২ প্রাণ
  • বিদ্যুৎ সাশ্রয়ে আবারও সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা
  • চামড়া খাতের সম্ভাবনা যেভাবে হারাচ্ছে বাংলাদেশ: প্রতিটি ঈদে প্রতিটি চামড়ায় লোকসানে
  • তিন দিনে ৩৬ হাজার টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: প্রশাসক
  • ঈদের দিনে ফাঁকা গাবতলী, অলস সময় কাটাচ্ছেন পরিবহন শ্রমিকেরা

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ

4
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

5
গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা

6
ছবি: ইউএনবি
অর্থনীতি

রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net