Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
দুই বছরে চার শতাধিক মামলায় ১১'শ রোহিঙ্গা কারাগারে

টপ নিউজ

টিবিএস রিপোর্ট
25 August, 2019, 10:35 am
Last modified: 25 August, 2019, 10:36 am

Related News

  • রোহিঙ্গা ক্যাম্পে বিলাল এরদোয়ান ও ফুটবল মেগাস্টার মেসুত ওজিলসহ ১১ প্রতিনিধি
  • রোহিঙ্গা শরণার্থী ব্যবস্থাপনায় ২৬৩ শতাংশ বরাদ্দ বাড়িয়েছে সরকার: কোস্ট ফাউন্ডেশন
  • রোহিঙ্গা সমস্যার সম্ভাব্য কোনো সমাধান আমাদের হাতে নেই: পররাষ্ট্র উপদেষ্টা
  • রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য-ফ্রান্সসহ ১১ দেশ
  • প্রধান উপদেষ্টার কক্সবাজার রোহিঙ্গা সংলাপে যোগদান

দুই বছরে চার শতাধিক মামলায় ১১'শ রোহিঙ্গা কারাগারে

গত বৃহস্পতিবার (২২ আগস্ট) টেকনাফের হ্নীলার ওয়ার্ড যুবলীগ সভাপতি ওমর ফারুক হত্যা ঘটনায় পরিস্থিতি আরও আশঙ্কাজনক হয়ে ওঠে।
টিবিএস রিপোর্ট
25 August, 2019, 10:35 am
Last modified: 25 August, 2019, 10:36 am
রোহিঙ্গা শরণার্থী। ফাইল ছবি।

নানা অপরাধে গত দুই বছরে ৪ শতাধিকের বেশী মামলার আসামী হয়েছে রোহিঙ্গা নারী-পুরুষ। এসব মামলায় কারান্তরিণ হয়েছে প্রায় ১১'শ রোহিঙ্গা। এমন পরিস্থিতিতে দ্রুত প্রত্যাবাসন না হলে ভবিষ্যত দিনগুলো নিয়ে শঙ্কায় আছেন স্থানীয়রা। 

আজ রবিবার (২৫ আগস্ট) রোহিঙ্গা সংকট মোকাবেলার দুই বছর পূর্ণ হলো।

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে ২০১৭ সালের ২৫ অগাস্ট রাখাইন ছেড়ে বাংলাদেশে আসতে থাকে রোহিঙ্গারা; এই সংখ্যা কিছু দিনের মধ্যে সাত লাখ ছাড়ায়। আগে থেকে বাংলাদেশে অবস্থান করছিল আরও চার লাখ রোহিঙ্গা। 

 সীমান্তের দু'উপজেলার প্রায় ৮ হাজার একর পাহাড়ি বনভূমিতে আশ্রয়স্থল তৈরী করে ৩৩টি ক্যাম্পে রাখা হয়েছে নতুন পুরোনো প্রায় সোয়া ১১ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে। এদের অধিকাংশই নারী-শিশু। দেয়া হচ্ছে জীবন ধারণের প্রয়োজনীয় রসদ।

কিন্তু দিন দিন উখিয়া-টেকনাফের ৩৩টি রোহিঙ্গা শিবিরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবণতি ঘটছে ক্রমশ। ইয়াবা পাচার, ডাকাতি, চুরি ও হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়াচ্ছে জাতিগত নিধনের শিকার এসব রোহিঙ্গাদের অনেকে। 

আইনশৃঙ্খলাবাহিনী সুত্র জানায়, গত দুই বছরে রোহিঙ্গা শিবিরে নিজেদের অভ্যন্তরীন দ্বন্ধ ও প্রশাসনের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন ৪৬ রোহিঙ্গা। এদের মাঝে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন ৩২ জন। 

এছাড়াও ডাকাতি, অপহরণ, ধর্ষণ, চুরি, মাদক ও মানবপাচারসহ রোহিঙ্গাদের বিরুদ্ধে মামলা হয়েছে ৪৭১ টি। যার মধ্যে, মাদক মামলা ২০৮, হত্যা মামলা ৪৩ ও নারী সক্রান্ত মামলা ৩১ টি। 

এসব মামলায় আসামী হিসেবে আছে ১১০৫ রোহিঙ্গা। 

স্থানীয়রা বলছেন, দিন দিন রোহিঙ্গারা বেপরোয়া হচ্ছে। তারা জড়িয়ে পড়ছে চুরি, হত্যাসহ বিভিন্ন অপরাধে। ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয়দের উপর হামলার ঘটনাও ঘটছে। 

গত বৃহস্পতিবার (২২ আগস্ট) টেকনাফের হ্নীলার ওয়ার্ড যুবলীগ সভাপতি ওমর ফারুক হত্যা ঘটনায় পরিস্থিতি আরও আশঙ্কাজনক হয়ে ওঠে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক উইন কমান্ডার আজিম আহমেদ বলেন, রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ দমনে র‌্যাব প্রতিনিয়িত অভিযান চলাচ্ছে। পাশাপাশি মাদক পাচারে জড়িত বেশ কয়েকজন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। র‌্যাবের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সবসময় সচেষ্ট রয়েছে র‌্যাব।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসাইন বলেন, প্রতিদিনই বাড়ছে রোহিঙ্গাদের মামলার সংখ্যা। হত্যা,চুরি মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে তারা। অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেই ৪ শতাধিক মামলা হয়েছে এবং কারান্তরিণও আছে প্রায় ১১'শ জন। 

নিপীড়ন দেখে বেড়ে ওঠা এত সংখ্যক উদ্বাস্তু এক জায়গায় থাকলে অপরাধের মাত্রা বাড়াটা স্বাভাবিক। তবে ক্যাম্পের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ, এমনটি উল্লেখ করেন তিনি।

Related Topics

বাংলাদেশ

রোহিঙ্গা ক্যাম্প / রোহিঙ্গা জনগোষ্ঠী / রোহিঙ্গা সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: টিবিএস
    কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • ফাইল ছবি: পিএমও
    ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

Related News

  • রোহিঙ্গা ক্যাম্পে বিলাল এরদোয়ান ও ফুটবল মেগাস্টার মেসুত ওজিলসহ ১১ প্রতিনিধি
  • রোহিঙ্গা শরণার্থী ব্যবস্থাপনায় ২৬৩ শতাংশ বরাদ্দ বাড়িয়েছে সরকার: কোস্ট ফাউন্ডেশন
  • রোহিঙ্গা সমস্যার সম্ভাব্য কোনো সমাধান আমাদের হাতে নেই: পররাষ্ট্র উপদেষ্টা
  • রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য-ফ্রান্সসহ ১১ দেশ
  • প্রধান উপদেষ্টার কক্সবাজার রোহিঙ্গা সংলাপে যোগদান

Most Read

1
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

3
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
ফাইল ছবি: পিএমও
বাংলাদেশ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net