Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
বছরের প্রথম প্রান্তিকে বেকার হয়েছে আরো ২ লাখ ৪০ হাজার: বিবিএস 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট    
06 May, 2024, 05:20 pm
Last modified: 07 May, 2024, 12:36 pm

Related News

  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা
  • করছাড় কমলেও বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বে অন্যতম সর্বনিম্ন
  • অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা
  • ইরান যুদ্ধ বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভকে খাঁদে ফেলতে পারে: মাসরুর রিয়াজ

বছরের প্রথম প্রান্তিকে বেকার হয়েছে আরো ২ লাখ ৪০ হাজার: বিবিএস 

২০২৩ সালের শেষ প্রান্তিকের চেয়ে এবছরের জানুয়ারি- মার্চ সময়ে নারী ও পুরুষ উভয় জনসংখ্যার মধ্যেই বেকারত্ব বেড়েছে। 
টিবিএস রিপোর্ট    
06 May, 2024, 05:20 pm
Last modified: 07 May, 2024, 12:36 pm
ইলাস্ট্রেশন- টিবিএস

২০২৩ সালের শেষ প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বাংলাদেশে বেকার সংখ্যা বেড়েছে ২ লাখ ৪০ হাজার জন। 

আজ সোমবার (৬ মে) প্রকাশ করা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। 

২০২৩ সালের শেষ প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বাংলাদেশের বেকারত্ব হার ৩.৫১ শতাংশ বেড়েছে। 

আজ সোমবার (৬ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ত্রৈমাসিক ভিত্তিতে শ্রমশক্তি জরিপ প্রকাশ করেছে। 

প্রতিবেদন অনুসারে, সার্বিক বেকারত্ব হার বেড়ে ৩ দশমিক ৫১ শতাংশে দাঁড়িয়েছে। দেশে বেকার সংখ্যা এখন ২৫ লাখ ৯০ হাজার জন, যা ২০২৩ সালের শেষ প্রান্তিকে ছিল ২৩ লাখ ৫০ হাজার। এই হিসাবে বেকার সংখ্যা বেড়েছে ২ লাখ ৪০ হাজার। 

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নিয়ম অনুসারে, যাঁরা সাত দিনের মধ্যে মজুরির বিনিময়ে এক ঘণ্টা কাজ করার সুযোগ পাননি এবং গত ৩০ দিন ধরে কাজপ্রত্যাশী ছিলেন, তাঁরা বেকার হিসেবে গণ্য হবেন। বিবিএস এই নিয়ম অনুসারে বেকারের হিসাব দিয়ে থাকে।

২০২৩ সালের শেষ প্রান্তিকের চেয়ে এবছরের জানুয়ারি- মার্চ সময়ে নারী ও পুরুষ উভয় জনসংখ্যার মধ্যেই বেকারত্ব বেড়েছে। 

আগের প্রান্তিকে ৩ দশমিক ২৭ শতাংশ থাকলেও এখন পুরুষদের বেকারত্ব হার ৩ দশমিক ৫৯ শতাংশ। ২০২৩ এর শেষ প্রান্তিকে নারীদের বেকারত্ব হার ছিল ৩ দশমিক ০৬ শতাংশ, যা জানুয়ারি- মার্চ প্রান্তিকে ৩ দশমিক ৩৬ শতাংশে পৌঁছেছে।

তবে গত বছরের একই প্রান্তিকের সাথে তুলনায় করে দেখা গেছে, সার্বিক বেকারত্ব হার একই রয়েছে। কিন্তু পুরুষের বেকারত্ব বেড়েছে এবং নারীদের ক্ষেত্রে তা কমেছে।  

চলতি বছরের ২ এপ্রিলে প্রকাশিত বিশ্বব্যাংকের সর্বশেষ ম্যাক্রো পোভার্টি আউটলুক ফর বাংলাদেশ প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে, ২০২২-২৩ থেকে ২০২৩-২৪ অর্থবছরের মধ্যে প্রায় পাঁচ লাখ বাংলাদেশি নতুন করে চরম দারিদ্র্য সীমায় পড়বে। অর্থাৎ, তাদের দৈনিক আয় হবে ২ ডলার ১৫ সেন্টের চেয়েও কম। আর মূল্যস্ফীতির হার পৌঁছাবে ৯ দশমিক ৬০ শতাংশে। এটি বেসরকারি খাতের ভোগচাহিদা দুর্বল হওয়ারও আভাস দিচ্ছে। এর সাথে উচ্চ মূল্যস্ফীতিও বেকারত্ব বাড়ার উদ্বেগজনক প্রবণতার চালিকাশক্তি হয়ে উঠেছে।  

সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) এর গবেষণা পরিচালক সায়েমা হক বিদিশা বলেছেন, "মৌসুমের কারণে বেকারের সংখ্যা উঠানামা করে। এ কারণে গত বছরের শেষ প্রান্তিকের সঙ্গে তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে বেকারত্বের হার বাড়াতে পারে। যেমন কৃষি খাতে একেক মৌসুমে শ্রমে নিয়োজিতদের হার বাড়ে বা কমে। ফলে স্বাভাবিক প্রাকৃতিক কারণে গত বছরের চতুর্থ কোয়র্টারের সঙ্গে চলতি বছরের প্রথম কোয়ার্টারে বেকারত্বের হার বেড়েছে।" 

তিনি আরো বলেন, আবার বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি যে অবস্থায় রয়েছে – তাতেও কাজের সুযোগ সেভাবে তৈরি হচ্ছে না। এই পরিস্থিতি অনেকদিন ধরেই আছে। মূল্যস্ফীতিসহ বিভিন্ন কারণে এই পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। যদি কোনো ধরনের বিকল্প পলিসি না নেওয়া হয়,  শ্রমবাজারে যদি চাহিদা না বাড়ে – তাহলে কর্মসংস্থান বাড়ারও কোনো কারণ নেই। ফলে বেকারত্বের হার বাড়তেই পারে।  

বিবিএসের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম প্রান্তিকে শ্রমশক্তি সংখ্যা গত বছরের একই সময়ে তুলনায় বেড়ে হয়েছে ৭ কোটি ৩৭ লাখ, যা গত বছরের প্রথম প্রান্তিকে ছিল ৭ কোটি ৩৬ লাখ। 
চলতি বছরের প্রথম প্রান্তিকে কর্মে নিয়োজিত জনসংখ্যা হয়েছে ৭ কোটি ১১ লাখ, যা গত বছরের একই সময়ে ছিল ৭ কোটি ১২ লাখ। 

বিবিএসের তথ্য অনুযায়ী, ১৫-২৯ বছর বয়সী তরুণ শ্রমশক্তির সংখ্যা কমেছে। ২০২৩ সালের প্রথম প্রান্তিকে তরুণ শ্রমশক্তি জনগোষ্ঠী ছিল ২ কোটি ৭৪ লাখ, যা চলতি অর্থবছরের একই সময়ে কমে হয়েছে ২ কোটি ৫৯ লাখ। 
কৃষি ও সেবা খাতে কর্মে নিয়োজিতদের সংখ্যা সামান্য কমেছে। আর শিল্প খাতে কর্মে নিয়োজিত সংখ্যা সামান্য বেড়েছে। 
 

Related Topics

টপ নিউজ

বেকারত্ব / ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ / বিবিএস / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা
  • করছাড় কমলেও বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বে অন্যতম সর্বনিম্ন
  • অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা
  • ইরান যুদ্ধ বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভকে খাঁদে ফেলতে পারে: মাসরুর রিয়াজ

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net