Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
শেয়ার বাজার: লভ্যাংশ ঘোষণার মৌসুমেও ধীরগতি

টপ নিউজ

আহসান হাবীব তুহিন
24 August, 2019, 06:50 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন: কেন্দ্রীয় ব্যাংক
  • ‘মসৃণ’ প্রক্রিয়ায় নগদের ব্যবস্থাপনা হস্তান্তরের আশ্বাস গভর্নরের
  • রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করব না, সংস্কার অব্যাহত থাকবে: বাংলাদেশ ব্যাংকের গভর্নর
  • ‘এসেছি, কাজ শুরু করি; তারপর কথা বলা যাবে’: প্রথমদিন কাজে যোগ দিয়ে নতুন গভর্নর

শেয়ার বাজার: লভ্যাংশ ঘোষণার মৌসুমেও ধীরগতি

২০১০ সালের মহাধসের অন্যতম বড় কারণ ছিল ব্যাংকের প্রতি শেয়ার বাজারের অতিনির্ভরতা। তারপর কার্যকর বন্ড মার্কেট গড়ে তোলা সম্ভব হলে এ সংকট মোকাবিলা সহজ হত...
আহসান হাবীব তুহিন
24 August, 2019, 06:50 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

অফশোর ব্যাংকিংয়ে ঋণ দিতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দিষ্ট হারে নগদ জমা রাখতে হবে। এ কারণে ব্যাংকগুলোর হাতে নগদ অর্থ কমে যাবে। পাশাপাশি, ঋণ-আমানত অনুপাত সমন্বয়ের সময় আর বাড়ানো না হলে তারল্য সংকট বাড়বে। যা শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারো বলে আশঙ্কা বাজার বিশ্লেষকদের।

তাঁরা বলছেন, শেয়ার বাজারে অধিকাংশ কোম্পানির অর্থবছর জুনে শেষ হয়। এরই মধ্যে কোম্পানিগুলোর লভ্যাংশ  ঘোষণা শুরু হয়েছে। তবে লভ্যাংশ ঘোষণার মৌসুম সত্ত্বেও বাজার রয়েছে সতর্ক অবস্থানে।

এ বিষয়ে আইসিবির সাবেক পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “বাণিজ্যিক ব্যাংকের অফশোর ব্যাংকিংয়ে ঋণ দেওয়ার উপর নগদ জমার অনুপাত (সিআরআর )ও বিধিবদ্ধ জমার অনুপাত (এসএলআর) সংরক্ষণের নতুন বিধান পালন করতে গিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোকে আগের চেয়ে বেশি নগদ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হবে। ফলে ব্যাংকগুলোর হতে নগদ অর্থ কমবে। তাছাড়া খেলাপি ঋণের চাপেও আমাদের ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি তত শক্তিশালী নয়। এসব কারণে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সরব হননি। আর তাই লভ্যাংশ ঘোষণার মৌসুমেও শেয়ার বাজারে ধীরগতি চলছে।”

ড. মাহমুদ আরও বলেন, “২০১০ সালের মহাধসের অন্যতম বড় কারণ ছিল ব্যাংকের প্রতি শেয়ার বাজারের অতিনির্ভরতা। তারপর কার্যকর বন্ড মার্কেট গড়ে তোলা সম্ভব হলে এ সংকট মোকাবিলা সহজ হত।”

এদিকে, ঈদের ছুটির আগের এবং পরের দুটি সপ্তাহে দুই স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে। গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৫.৪৩ পয়েন্ট বা ০.৬৮ শতাংশ বেড়ে ৫২৩৬ পয়েন্টে রয়েছে। এর আগের সপ্তাহে প্রধান সূচক ২.৫৬ পয়েন্ট বা ০.০৫ শতাংশ বেড়েছিল।

তব লেনদেনে গতি কম। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৩০৩ কোটি টাকা এবং দৈনিক গড় লেনদেন হয়েছে ৪৬০ কোটি টাকা। যা এর আগের সপ্তাহের তুলনায় ২.৭৯ শতাংশ কম।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সপ্তাহজুড়ে ০.৭৫ শতাংশ বেড়ে ৯৭৩৪ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসই ব্রোকার্স এসোসিয়েশনের (ডিবিএ) প্রেসিডেন্ট মোহাম্মদ শাকিল রিজভি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়মের কারণে আপাতত শেয়ার বাজারে কিছুটা নেতিবাচক প্রভাব পড়লেও পরে তা ঠিক হয়ে যাবে। কারণ হিসেবে তিনি মনে করেন, ডিএসইর পিই (শেয়ার প্রতি আয়) রেশিও ১৩.৮১ এবং সূচক ৫২৩৬ পয়েন্ট। যা অনেক কম। যদি পিই রেশিও বেশি হত তাহলে দূশ্চিন্তা বাড়ত ।

Related Topics

অর্থনীতি / বাংলাদেশ

শেয়ার বাজার / কেন্দ্রীয় ব্যাংক / ডিএসই / সুচক / স্টক এক্সচেঞ্জ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন: কেন্দ্রীয় ব্যাংক
  • ‘মসৃণ’ প্রক্রিয়ায় নগদের ব্যবস্থাপনা হস্তান্তরের আশ্বাস গভর্নরের
  • রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করব না, সংস্কার অব্যাহত থাকবে: বাংলাদেশ ব্যাংকের গভর্নর
  • ‘এসেছি, কাজ শুরু করি; তারপর কথা বলা যাবে’: প্রথমদিন কাজে যোগ দিয়ে নতুন গভর্নর

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net