Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যা বলেছেন ভুক্তভোগীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট  
02 May, 2024, 09:20 pm
Last modified: 02 May, 2024, 09:33 pm

Related News

  • ব্যবসায়িক গোপন তথ্য চুরির অভিযোগে ওপেনএআই-র বিরুদ্ধে অ্যাপলের মামলা
  • প্রতারণা, পাচার, যুদ্ধক্ষেত্র: ত্রুটিপূর্ণ যাচাইবাছাই যেভাবে আমাদের প্রবাসী কর্মীদের ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে
  • দেশে বর্তমানে ৪৬ লাখ ৩৯ হাজার মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী
  • হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রাখলেন চেম্বার আদালত
  • রাজধানীর ১৯ ইন্টারসেকশনে এআই ক্যামেরা, মামলা হয়েছে দেড় হাজার: ডিএমপি কমিশনার

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যা বলেছেন ভুক্তভোগীরা

মানবপাচার মামলার বাদী এম রাকিব বলেছেন, “...কিছুদিন আগে হঠাৎ করে আমাকে আশ্রম থেকে ফোন করে শিশুটিকে দত্তক না নেওয়ার জন্য হুমকি দেওয়া হয়। পরে আমি জানতে পারি ওই শিশুকে কোথাও বিক্রি করে দেওয়া হয়েছে।”
টিবিএস রিপোর্ট  
02 May, 2024, 09:20 pm
Last modified: 02 May, 2024, 09:33 pm
মিল্টন সমাদ্দার। ছবি: ফেসবুক থেকে নেওয়া

'চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার' এর চেয়ারম্যানের বিরুদ্ধে ইতোমধ্যেই পৃথক দুটি মামলা করেছেন দুজন ভিকটিম। মানব পাচার ও নির্যাতনের অভিযোগে এসব মামলা করা হয়। আজ বৃহস্পতিবার (২ মে) উভয় মামলা দায়ের করা হয় মিরপুর থানায়।

মানবপাচারের অভিযোগে করা মামলায় বাদী এম রাকিব উল্লেখ করেন যে, বছর চারেক আগে ধানমন্ডি বয়েস স্কুল সংলগ্ন রাস্তার ফুটপাতে দুই বছরের শিশুকে পড়ে থাকতে দেখেন। পরে শিশুটিকে উদ্ধার করে তিনি চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারে নিয়ে গিয়ে ভর্তি করান। শিশুটির দেখাশোনা ও চিকিৎসার জন্য মিল্টন তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা নেন। প্রায়ই শিশুটিকে রাকিব সেখানে দেখতে যেতেন। সম্প্রতি মিল্টন তাঁকে জানান, আদালতের মাধ্যমে রাকিব চাইলে শিশুটিকে দত্তক নিতেও পারেন। "তবে কিছুদিন আগে হঠাৎ করে আমাকে আশ্রম থেকে ফোন করে শিশুটিকে দত্তক না নেওয়ার জন্য হুমকি দেওয়া হয়। পরে আমি জানতে পারি ওই শিশুকে কোথাও বিক্রি করে দেওয়া হয়েছে।"

সম্প্রতি মিল্টন সমাদ্দারকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে লেখালেখি শুরু হলে রাকিবের নজরে আসে এবং মিরপুর মডেল থানায় মানবপাচার প্রতিরোধ আইনে মামলা করেন। এতে মিল্টন সমাদ্দারের নাম উল্লেখ করে তিনি অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করেছেন।

নির্যাতনের অভিযোগে অপর মামলাটি করেছেন রাজধানীর দারুস সালাম এলাকার বাসিন্দা মতিউর রহমান মল্লিক। মামলায় বাদী বলেছেন,  তিনি ২০২১ সালের ৩ মার্চ মিরপুর-১ নম্বরের দক্ষিণ বিছিলের রাস্তায় একজন অন্ধ ব্যক্তি পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি করে ওই ব্যক্তির চিকিৎসার জন্য মিল্টনের প্রতিষ্ঠানে নিয়ে যান। পরের দিন তিনি জানতে পারেন ওই ব্যক্তিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিয়ে তার সন্দেহ হলে তিনি ৪ মার্চ মিল্টনের প্রতিষ্ঠানে যান। এসময় মিল্টন, তার স্ত্রীসহ অজ্ঞাতনামা অনেকে মতিউরকে মারধর করে আটকে রাখেন। তিনি ঘটনার সময়ের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করলে তা ছিনিয়ে নেওয়া হয়। আর অন্ধ লোককে উদ্ধারের পর যে জিডি করেছিলেন সেটির কপিও কেড়ে নেওয়া হয়। পরে অনেক সাদা স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে তিনি সেদিন ছাড়া পান। 

গতকাল বুধবার (১ মে) ডিবি পুলিশের অভিযানে মিল্টন সমাদ্দার আটক হলে আজ বৃহস্পতিবার তিনি মিরপুর থানায় মামলা করেন।

গ্রেপ্তারের পর আজ মিল্টন সমাদ্দারকে এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এদিন দুপুরে ডিবিপ্রধান হারুন অর রশীদ জানান, রিমান্ডে নেওয়ার পর তার সব অপকর্ম তদন্ত করে বের করা হবে।

Related Topics

টপ নিউজ

মিল্টন সমাদ্দার / মানবপাচার / নির্যাতন / মামলা / বাদী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

Related News

  • ব্যবসায়িক গোপন তথ্য চুরির অভিযোগে ওপেনএআই-র বিরুদ্ধে অ্যাপলের মামলা
  • প্রতারণা, পাচার, যুদ্ধক্ষেত্র: ত্রুটিপূর্ণ যাচাইবাছাই যেভাবে আমাদের প্রবাসী কর্মীদের ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে
  • দেশে বর্তমানে ৪৬ লাখ ৩৯ হাজার মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী
  • হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রাখলেন চেম্বার আদালত
  • রাজধানীর ১৯ ইন্টারসেকশনে এআই ক্যামেরা, মামলা হয়েছে দেড় হাজার: ডিএমপি কমিশনার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
ছবি: রয়টার্স
খেলা

‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net