Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
ইরানিদের এখন কুমির থেকেও সতর্ক থাকতে বলা হলো!

আন্তর্জাতিক

সিএনএন
21 April, 2024, 11:55 am
Last modified: 21 April, 2024, 12:18 pm

Related News

  • নিজেদের জনগণকে সমর্থন না করে ইরান ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে’ বেছে নিয়েছে: মার্কো রুবিও
  • যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব ‘অবাস্তব’ ও ‘অযৌক্তিক’, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান
  • ইরানে ইতোমধ্যে ‘সরকার পরিবর্তন’ হয়ে গেছে: দাবি ট্রাম্পের
  • ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প
  • যুদ্ধের তীব্রতা বৃদ্ধি: বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম, এশিয়ায় শেয়ারে দরপতন

ইরানিদের এখন কুমির থেকেও সতর্ক থাকতে বলা হলো!

সিএনএন
21 April, 2024, 11:55 am
Last modified: 21 April, 2024, 12:18 pm
বন্যায় প্লাবিত ইরানের দক্ষিণপূর্বাঞ্চলের কিছু অঞ্চল। ছবি: তাসনিম নিউজ

বন্যায় প্লাবিত হয়ে গেছে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চল। এ অবস্থায় ওই অঞ্চলের সব কুমির নিজেদের আবাস ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হচ্ছে বলে সতর্ক করে দিয়েছে ইরানি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, বন্যায় তিনজন সড়ক নির্মাণকর্মী মারা গেছেন। 

মধ্যপ্রাচ্যে রেকর্ডভাঙা ঝড়ের পর এ বন্যায় প্লাবিত হয়েছে ইরানের একাংশ।

আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ জানিয়েছে, প্রবল বর্ষণ ও তার পরের আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে ইরানের বন্দর আব্বাস, কেরমান এবং সিস্তান ও বালুচিস্তান প্রদেশ।

সংস্থাটি জানিয়েছে, এসব অঞ্চলের সবগুলো নদীর পানি উপচে পড়েছে, বাঁধগুলোর সক্ষমতার সীমা পেরিয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক সম্পত্তি। 

ইরনা ও তাসনিমের প্রচার করা ভিডিওতে দেখা গেছে, বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়া বন্যায় নৌকা নিয়ে বিপদগ্রস্তদের উদ্ধার করছে মানুষ।

সিস্তান ও বালুচিস্তানের পরিবেশ বিভাগ সতর্কতা জারি করে বলেছে, 'ছোট-নাক কুমির' তাদের প্রাকৃতিক আবাস থেকে বেরিয়ে আসতে বাধ্য হচ্ছে। 

বাহু কালাত নদীতীর, জলাভূমি ও বন্যপ্রাণীদের আবাসস্থলের কাছাকাছি বসবাস করা বাসিন্দাদের বন্যার পানি পুরোপুরি নেমে না যাওয়া এবং পরিস্থিতি স্থিতিশীল হওয়ার আগপর্যন্ত অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করতে মানা করা হয়েছে। 

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্যায় আটকা পড়া দুটি বাস থেকে ৪৩ জন যাত্রীকে উদ্ধা করেছে ইরানিয়ান রেড ক্রিসেন্ট।

গত মঙ্গল ও বুধবারে ইরানে আঘাত হানে এ ঝড়। এর আগে সংযুক্ত আরব আমিরাতে এ ঝড় আঘাত হেনেছিল।

এ ঝড়ের প্রভাবে আরব আমিরাতে ৭৫ বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাত হয়েছে। এর প্রভাবে দুবাইয়ে ফ্লাইট বাতিল হয়েছে, বন্ধ হয়ে গেছে যানচলাচল ও স্কুল।

ওমানেও আঘাত হেনেছে এ ঝড়। প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ওমানে অন্তত ১৮ জন নিহত হয়েছেন।

Related Topics

টপ নিউজ

ইরান / বন্যা / কুমির / ইরানে বন্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • নিজেদের জনগণকে সমর্থন না করে ইরান ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে’ বেছে নিয়েছে: মার্কো রুবিও
  • যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব ‘অবাস্তব’ ও ‘অযৌক্তিক’, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান
  • ইরানে ইতোমধ্যে ‘সরকার পরিবর্তন’ হয়ে গেছে: দাবি ট্রাম্পের
  • ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প
  • যুদ্ধের তীব্রতা বৃদ্ধি: বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম, এশিয়ায় শেয়ারে দরপতন

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net