Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
সিটি ব্যাংকের সঙ্গে একীভূত হতে চাচ্ছেন না বেসিক ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

অর্থনীতি

শাখাওয়াত প্রিন্স
17 April, 2024, 09:30 am
Last modified: 17 April, 2024, 09:41 am

Related News

  • ২০২৫ সালে সিটি ব্যাংকের রেকর্ড ১,৩২৪ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • পাঁচ ব্যাংকের একীভূতকরণ চলবে: গভর্নর
  • শেয়ারদরে কারসাজি: সিটি ব্যাংক, ফান্ড ম্যানেজারসহ ৭ জনকে জরিমানা
  • হাইকোর্টে সমস্যাগ্রস্ত ৫ ব্যাংক একীভূতকরণের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সিটি ব্যাংকের সঙ্গে একীভূত হতে চাচ্ছেন না বেসিক ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে বেসিক ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বরাবর এক স্মারকলিপিতে তাদের দাবি তুলে ধরেন।
শাখাওয়াত প্রিন্স
17 April, 2024, 09:30 am
Last modified: 17 April, 2024, 09:41 am
কোলাজ: টিবিএস

রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা বেসরকারি সিটি ব্যাংকের সঙ্গে একীভূত হতে চাচ্ছেন না। তারা অন্য কোনো সরকারি ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার দাবি জানিয়েছেন।

অন্যদিকে, কৃষি ব্যাংকের সঙ্গে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) একীভূতকরণের সিদ্ধান্তও বাতিলের দাবিতে প্রতিবাদ জানিয়েছেন রাজশাহীর ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে বেসিক ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বরাবর এক স্মারকলিপিতে তাদের দাবি তুলে ধরেন।

এ বিষয়ে বেসিক ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালপক (এমডি) আবু মোফাজ্জল টিবিএসকে বলেন, "বেসিক ব্যাংক রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংক। এর নিয়োগ প্রক্রিয়া, পদন্নতি ও বেতন কাঠামো বেসরকারি ব্যাংক থেকে আলাদা। তাই বেসরকারি ব্যাংকের সঙ্গে একীভূতকরণ প্রক্রিয়াটি সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ।"

"আমরা চাই এটা অপর কোনো সরকারি ব্যাংকের সঙ্গে একীভূত হোক। সেক্ষেত্রে দুটি সরকারি ব্যাংকের সকল কাঠামোগত প্রক্রিয়া ঠিক থাকবে," বলেন তিনি। 

এদিকে, কৃষি ব্যাংকের সঙ্গে রাজশাহী কৃষি ব্যাংকের একীভূতকরণের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

লিখিত বক্তব্যে সংস্থাটি জানিয়েছে, মার্জারের অন্যতম লক্ষ্য হচ্ছে দুর্বল ব্যাংককে সবল করা। এক্ষেত্রে দুর্বল কৃষি ব্যাংকের সঙ্গে রাকাবের মার্জ করা হলে ব্যাংকটির উন্নতি না হয়ে আরও অবনতি হবে।

চিঠিতে বলা হয়, 'কৃষি ব্যাংকের প্রতি বছরে লোকসান বৃদ্ধি পাচ্ছে, যদিও রাকাবের গত তিন বছরে অপারেটিং প্রফিটে আছে। এবং ব্যাংকটির পরিকল্পনা রয়েছে আগামী বছরে নিট মুনাফা অর্জনে সক্ষম হবে।'

অন্যদিকে, গভর্নরকে দেওয়া স্মারকলিপিতে বেসিক ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, 'বেসরকারি মালিকানাধীন সিটি ব্যাংকের সাথে রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক মার্জারের বিষয়ে যে আলোচনা হয়েছে, তা একেবারেই অসামঞ্জস্যপূর্ণ এবং অযৌক্তিক।'

'বেসিক ব্যাংক ২০১৫ সাল থেকে পুরোপুরি রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। বেসিক ব্যাংকে অন্যান্য রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের অনুরূপ চাকরি বিধিমালা অনুসরণ করা হয়, যা বেসরকারি মালিকানার ব্যাংকের সাথে পুরোপুরিভাবেই অসামঞ্জস্যপূর্ণ।'

এর পরিপ্রেক্ষিতে রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংককে অন্য একটি রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের সঙ্গেই একীভূত করার অনুরোধ জানান এই ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।

Related Topics

টপ নিউজ

বেসিক ব্যাংক / সিটি ব্যাংক / ব্যাংক একীভূতকরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

Related News

  • ২০২৫ সালে সিটি ব্যাংকের রেকর্ড ১,৩২৪ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • পাঁচ ব্যাংকের একীভূতকরণ চলবে: গভর্নর
  • শেয়ারদরে কারসাজি: সিটি ব্যাংক, ফান্ড ম্যানেজারসহ ৭ জনকে জরিমানা
  • হাইকোর্টে সমস্যাগ্রস্ত ৫ ব্যাংক একীভূতকরণের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

6
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net