Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
‘আইনী জটিলতায়’ বিআইপিডির ১.০৮ কোটি টাকা ফেরত দিতে পারছে না ফারইস্ট ফাইন্যান্স

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 April, 2024, 11:25 am
Last modified: 16 April, 2024, 11:31 am

Related News

  • পূর্বানুমোদন ছাড়াই ১০০ কোটি টাকা পর্যন্ত মূলধন ফেরত নিতে পারবেন বিদেশি বিনিয়োগকারীরা
  • সুদ নেই, ফি-ও নেই: শরিয়াহ ধাঁচে নতুন স্থায়ী আমানত স্কিম চালু করল কৃষি ব্যাংক
  • অক্টোবর-ডিসেম্বরে পাওয়ার গ্রিড বাংলাদেশের মুনাফা কমেছে ৭২ শতাংশ
  • সিদ্ধান্ত পরিবর্তন, পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালে ৪ শতাংশ হারে মুনাফা পাবেন
  • ২ বছরের মধ্যে ৫ ইসলামী ব্যাংকের আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবেন: গভর্নর

‘আইনী জটিলতায়’ বিআইপিডির ১.০৮ কোটি টাকা ফেরত দিতে পারছে না ফারইস্ট ফাইন্যান্স

কেবল মূল টাকা নয়, আমানতের ওপর পাওনা মুনাফাও পাচ্ছে না দেশের আর্থিক খাতের শিক্ষক ও ছাত্রদের প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি)।
টিবিএস রিপোর্ট
16 April, 2024, 11:25 am
Last modified: 16 April, 2024, 11:31 am
ছবি: সংগৃহীত

প্রায় ৬ বছর ধরে দেশের আর্থিক খাতের শিক্ষক ও ছাত্রদের প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি)- এর ১.০৮ কোটি টাকা আমানতের অর্থ ফেরত দিতে পারছে না ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

কেবল মূল টাকা নয়, আমানতের ওপর পাওনা মুনাফাও পাচ্ছে না বিআইপিডি। এ নিয়ে  কেন্দ্রীয় ব্যাংক, অর্থমন্ত্রণালয়, এনবিআর– এমনকি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বরাবর একাধিকবার চিঠি দিয়েও কোনো সমাধান পায়নি প্রতিষ্ঠানটি।

এদিকে, সমস্যাটি সম্পর্কে ফারইস্ট ফাইন্যান্স কর্তৃপক্ষ টিবিএসকে জানিয়েছে, আইনি জটিলতার কারণে তারা বিআইপিডি আমানত ফেরত দিতে পারছে না।

বিআইপিডি'র মহাপরিচালক মোরতুজা আলী টিবিএসকে বলেন, "বিআইপিডি ২০১৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে ছয়টি এফডিআর অ্যাকাউন্ট খুলেছিল। সবকটি এফডিআর বিভিন্ন তারিখে মেয়াদোত্তীর্ণ হওয়া সত্ত্বেও ফারইস্ট ফাইন্যান্স কোনো অর্থই পরিশোধ করছে না। এমনকি, পত্রের জবাবও দিচ্ছে না।"

মর্তুজা আলী টিবিএসকে জানান, তারা এখন পর্যন্ত ফারইস্ট ফাইন্যান্সকে ৩৪টি চিঠি ও ই-মেইল পাঠিয়েছেন, কিন্তু কোনো উত্তর পাননি।

তিনি বলেন, "ফারইস্ট ফাইন্যান্সের অন্যায় ও অযৌক্তিক কর্মকাণ্ডের ফলে বিআইপিডির মতো একটি সম্ভাবনাময় প্রশিক্ষণ প্রতিষ্ঠানের অস্তিত্ব আজ হুমকির সম্মুখীন হয়ে পড়েছে।" 

"আমাদের প্রায় ১.০৮ কোটি টাকার ছয় মাস মেয়াদী ডিপোজিট ছিল। প্রথম দিকে ডিপোজিটের প্রফিট দেওয়া হলেও ২০১৮ সাল থেকে আর দিচ্ছে না, এছাড়া পুনরায় রিনিউও করা হচ্ছে না," যোগ করেন তিনি।

মর্তুজা আলী আরও বলেন, "অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড কর্তৃক বিআইপিডির অর্থ পরিশোধ না করার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংককে পত্র প্রদান করা হয়। তবুও বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি," যোগ করেন তিনি।

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, ২০২৩ সালের মার্চ শেষে ফারইস্ট ফাইন্যান্সের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯৪০ কোটি টাকা। এরমধ্যে খেলাপি ঋণের পরিমাণ রয়েছে ৮৮৬ কোটি টাকা। অর্থাৎ, মোট ঋণের ৯৪.২৫ শতাংশ খেলাপি।

এছাড়া, ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির সর্বশেষ হালনাগাদকৃত কোয়ার্টারলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে দেখা যায়, ২০২৩ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোট নিট লোকসান দাঁড়িয়েছে প্রায় ৪৫ কোটি টাকা, যা ২০২২ সালের একই সময়ে ছিল প্রায় ৪৮ কোটি টাকা।

এ বিষয়ে ফারইস্ট ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী জারিয়াব টিবিএসকে বলেন, "আমরা বিআইপিডির ডিপোজিটের অর্থ আইনি জটিলতা থাকার কারণে ফেরত দিতে পারছি না।"

তিনি বলেন, "বিআইপিডি'র কয়েকজন পরিচালকের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ থাকায় এনবিআর থেকে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করার কথা বলেছে। যেহেতু ওই সকল ব্যক্তির সঙ্গে বিআইপিডির স্বার্থ সংশ্লিষ্ট রয়েছে, যার কারণে আমরা আইনি জটিলতায় ডিপোজিটের অর্থ পরিশোধ করতে পারছি না।"

চিঠির উত্তর না দেওয়ার বিষয়ে জিজ্ঞেস করা হলে মুহাম্মদ আলী জারিয়াব বলেন, "এ বিষয়ে বিআইপিডি একাধিক রেগুলেটরি প্রতিষ্ঠানের কাছে চিঠি দিয়েছে। তাদের চিঠির পরিপ্রেক্ষিতে আমাদের কাছে রেগুলেটরি প্রতিষ্ঠান জানতে চাইলে আমরা চিঠির জবাব দিয়েছি।" 

এ বিষয়ে বিআইপিডি'র মহাপরিচালক মোরতুজা আলী বলেন, "আমাদের প্রতিষ্ঠানটির বেশ কয়েকজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর একটি অডিট ফার্ম থেকে করা হয়েছে। যদিও পরবর্তীতে নির্ধারিত পরিমাণে অর্থ না দেওয়ার কারণে তাদেরকে অর শেয়ারহোল্ডার রাখা হয়নি।"

"যাদেরকে শেয়ারহোল্ডারে রাখা হয়নি, তাদের কয়েকজনের বিষয়ে এনবিআরের এনটি নির্দেশনায় তাদের ব্যক্তি অ্যাকাউন্ট ফ্রিজ করতে বলা হয়। এর সঙ্গে প্রতিষ্ঠানিক কোনো সম্পর্ক নেই। তারপরও ফারইস্ট ফাইন্যান্স আমাদের ডিপোজিটের অর্থ ফেরত দিচ্ছে না," যোগ করেন তিনি।

 

Related Topics

টপ নিউজ

ফারইস্ট ফাইন্যান্স / আমানত / মুনাফা / আইনী জটিলতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • পূর্বানুমোদন ছাড়াই ১০০ কোটি টাকা পর্যন্ত মূলধন ফেরত নিতে পারবেন বিদেশি বিনিয়োগকারীরা
  • সুদ নেই, ফি-ও নেই: শরিয়াহ ধাঁচে নতুন স্থায়ী আমানত স্কিম চালু করল কৃষি ব্যাংক
  • অক্টোবর-ডিসেম্বরে পাওয়ার গ্রিড বাংলাদেশের মুনাফা কমেছে ৭২ শতাংশ
  • সিদ্ধান্ত পরিবর্তন, পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালে ৪ শতাংশ হারে মুনাফা পাবেন
  • ২ বছরের মধ্যে ৫ ইসলামী ব্যাংকের আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবেন: গভর্নর

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net