Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
ইসরায়েলে ইরানের হামলা: জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

আন্তর্জাতিক

তাস
14 April, 2024, 02:05 pm
Last modified: 14 April, 2024, 02:18 pm

Related News

  • উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস
  • নেতানিয়াহুর যুদ্ধ লড়ছেন ট্রাম্প? ইরানের ওপর হামলায় ফায়দা কেবলই ইসরায়েলের, বলছেন বিশ্লেষকরা
  • কর্মসূচি স্থগিত, রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক
  • জাতিসংঘে ট্রাম্পের গাজা পরিকল্পনা অনুমোদন, গঠন করা হবে আন্তর্জাতিক বাহিনী
  • তারেক রহমানের সভাপতিত্বে জরুরি বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি

ইসরায়েলে ইরানের হামলা: জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

জাতিসংঘের প্রকাশিত দাপ্তরিক শিডিউল অনুযায়ী, রোববার বিকেল ৪টায় (পূর্বাঞ্চলীয় সময়) এ বৈঠক অনুষ্ঠিত হবে।
তাস
14 April, 2024, 02:05 pm
Last modified: 14 April, 2024, 02:18 pm
ছবি: তাস

শনিবার দিবাগত রাতে ইসরায়েলের ওপর ইরানের হামলার পরিপ্রেক্ষিতে আজ (১৪ এপ্রিল) জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। 

জাতিসংঘের প্রকাশিত দাপ্তরিক শিডিউল অনুযায়ী, রোববার বিকেল ৪টায় (পূর্বাঞ্চলীয় সময়) এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে, জাতিসংঘে ইসরায়েলের স্থায়ী দূত বলেছিলেন, তিনি সাম্প্রতিক এ হামলার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পরিষদের কাছে একটি জরুরি বৈঠকের অনুরোধ করেছিলেন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি মাল্টার দূত ভ্যানেসা ফ্রেজিয়ারের কাছে লেখা তার চিঠিটি সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক এক্সে শেয়ার করেন এই কূটনীতিক। শেয়ার দেওয়া পোস্টে তিনি লিখেছেন, "আমি কাউন্সিলকে (নিরাপত্তা পরিষদ) একটি জরুরি বৈঠকের আহ্বান জানানোর পাশাপাশি ইসরায়েলের ওপর ইরানের হামলার নিন্দা করার দাবি জানিয়েছি।"

এদিকে, শনিবার দিবাগত রাতের হামলার পরপরই এবিসি নিউজকে একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেছেন, ইরান ৪০০–৫০০ ড্রোন ও মিসাইল ইসরায়েলকে লক্ষ্য করে নিক্ষেপ করেছে বলে ধারণা করা হচ্ছে।

যদিও ইরানের ছোঁড়া দুই শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। তারা বলছে, ইসরায়েল ও অন্য কয়েকটি দেশ মিলে কিছু ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গতিরোধ করেছে, যার বেশিরভাগ হয়েছে ইসরায়েলের আকাশসীমার বাইরে।

আইডিএফের (ইসরায়েল ডিফেন্স ফোর্সেস) মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানান, কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অভ্যন্তরে আঘাত করেছে এবং একটি সামরিক ঘাঁটির সামান্য ক্ষতি হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Related Topics

টপ নিউজ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ / জরুরি বৈঠক / ইসরায়েল-ইরান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে
  • ছবি: টিবিএস
    জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

Related News

  • উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস
  • নেতানিয়াহুর যুদ্ধ লড়ছেন ট্রাম্প? ইরানের ওপর হামলায় ফায়দা কেবলই ইসরায়েলের, বলছেন বিশ্লেষকরা
  • কর্মসূচি স্থগিত, রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক
  • জাতিসংঘে ট্রাম্পের গাজা পরিকল্পনা অনুমোদন, গঠন করা হবে আন্তর্জাতিক বাহিনী
  • তারেক রহমানের সভাপতিত্বে জরুরি বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

4
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net