Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 13, 2026
তারেক রহমানের সভাপতিত্বে জরুরি বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 November, 2025, 01:40 pm
Last modified: 03 November, 2025, 02:00 pm

Related News

  • মাদক-জুয়া নির্মূলে কার্যকর ও সমন্বিত পদক্ষেপের ওপর গুরুত্ব সংসদীয় স্থায়ী কমিটির 
  • বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
  • আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী
  • সিলেট ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা মিফতাহ্ সিদ্দিকী
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হতে পারেন রিজভী আহমেদ

তারেক রহমানের সভাপতিত্বে জরুরি বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি

টিবিএস রিপোর্ট
03 November, 2025, 01:40 pm
Last modified: 03 November, 2025, 02:00 pm
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে গণভোট ও জুলাই সনদ প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে মতৈক্যে পৌঁছাতে এক সপ্তাহের সময় বেঁধে দেয়ার পর জরুরি বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠকে সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিবিসি বাংলা জানিয়েছে, এই বৈঠক শেষে বিকেল তিনটায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটি, যেখানে সরকারের ঘোষণার প্রেক্ষাপটে দলটির অবস্থান তুলে ধরা হবে।

বৈঠকে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিনা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন।

অন্যদিকে, বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরাও কার্যালয়ে অবস্থান করছেন।

সম্প্রতি, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ, গণভোটের সময় নির্ধারণ ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। 

এ প্রেক্ষিতে আজ উপদেষ্টা পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) আদেশ চূড়ান্তকরণ এবং এতে উল্লিখিত গণভোট আয়োজন ও গণভোটের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়।  

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, গণভোটের সময় ও বিষয়বস্তু নির্ধারণসহ 'জুলাই সনদ'-এর বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যকার মতানৈক্যের দ্রুত নিরসনে দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে একটি 'ঐক্যবদ্ধ নির্দেশনা' প্রদানের আহ্বান জানিয়েছে উপদেষ্টা পরিষদ। রাজনৈতিক দলগুলো 'ঐক্যবদ্ধ সিদ্ধান্ত' নিতে না পারলে সরকার নিজেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। 

Related Topics

টপ নিউজ

বিএনপি / স্থায়ী কমিটি / জরুরি বৈঠক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়
  • স্কেচ: টিবিএস
    ‘আবার ৬ জনরে খাওয়ায় ওই ছবি কেন, নেত্রীও তো বিরক্ত’—হারুনকে বলেছিলেন ওবায়দুল কাদের
  • ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    করপোরেট ঋণে খেলাপি বাড়ায় রিটেইল ব্যাংকিংয়ে ঝুঁকছে ব্যাংকগুলো
  • ছবি: সংগৃহীত
    ‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

Related News

  • মাদক-জুয়া নির্মূলে কার্যকর ও সমন্বিত পদক্ষেপের ওপর গুরুত্ব সংসদীয় স্থায়ী কমিটির 
  • বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
  • আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী
  • সিলেট ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা মিফতাহ্ সিদ্দিকী
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হতে পারেন রিজভী আহমেদ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

2
স্কেচ: টিবিএস
বাংলাদেশ

‘আবার ৬ জনরে খাওয়ায় ওই ছবি কেন, নেত্রীও তো বিরক্ত’—হারুনকে বলেছিলেন ওবায়দুল কাদের

3
ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

করপোরেট ঋণে খেলাপি বাড়ায় রিটেইল ব্যাংকিংয়ে ঝুঁকছে ব্যাংকগুলো

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net