Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
ঈদের দিন রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়

বাংলাদেশ

মো. জাহিদুল ইসলাম
11 April, 2024, 10:20 pm
Last modified: 11 April, 2024, 10:30 pm

Related News

  • সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা
  • ৬০০ মানুষের ঈদ রাঙালো ‘জয়ফুল জার্নি’, নিজ হাতে খাওয়ালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • ঈদের দিন বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী
  • প্রায় ৬ লাখ মুসল্লির অংশগ্রহণে ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত
  • ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে আরও এগিয়ে নেয়া হোক ঈদের দিনের প্রকৃত আনন্দ: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদের দিন রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়

শুধু হাতিরঝিল কিংবা বিমানবাহিনী জাদুঘরেই নয়, আজ বৃহস্পতিবার ঈদের দিনে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে দুপুরের পর থেকেই উপচে পড়া ভিড় দেখা গেছে।
মো. জাহিদুল ইসলাম
11 April, 2024, 10:20 pm
Last modified: 11 April, 2024, 10:30 pm
ছবি: টিবিএস

ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন আব্দুল মান্নান। বিগত বছরগুলোতে গ্রামের বাড়িতে বাবা-মাকে নিয়ে ঈদ উদযাপন করলেও এবার চাকরির কারণে যেতে পারেননি। স্ত্রী-সন্তানদের ঢাকায়ই ঈদ উদযাপন করছেন তিনি। দুপুরের মধ্যে সব কাজ শেষ করে বিকালে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে হাতিরঝিলে বেড়াতে এসেছেন।

কথা হয় আব্দুল মান্নানের সঙ্গে। তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "গ্রামের ঈদের সাথে ঢাকার ঈদের অনেক পার্থক্য। এবারের ঈদে পরিবার সাথে থাকলেও মা, বাবা ও প্রতিবেশীদের কথা মনে পড়ছে। তবে সন্তানরা সাথে আছে বলে তেমন কষ্ট হচ্ছে না।"

তিনি আরও বলেন, "ঢাকার ঈদের আমেজ পুরোই ভিন্ন। এখানে ঈদ উদযাপন পুরোটাই নিজেদের মতো করে। তাই নিজের পরিবারকে সময় দিতেই ঘুরতে বেড়িয়েছি। আমাদের ঈদ মানে ঘোরাঘুরি শেষে বাসায় গিয়ে একটু ভালোমন্দ খাবো। বাইরে দামি রেস্টুরেন্টে পরিবারসহ খাওয়ার মতো খরচ মেটাতে হয়তো পারব না।"

আগারগাঁও বিমানবাহিনী জাদুঘরে পরিবারের সাথে ঘুরতে এসেছে ৩য় শ্রেণির শিক্ষার্থী আয়ান। সে বলে, "আমি বাবা-মার সাথে এসেছি বিমানে চড়ব বলে। এবার ঈদে নানু বাড়িতে যাওয়া হয়নি। বিমানে চড়বো, মাঠে দৌড়াবো, আইসক্রিম খাবো।'

শুধু হাতিরঝিল কিংবা বিমানবাহিনী জাদুঘরেই নয়, আজ বৃহস্পতিবার ঈদের দিনে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে দুপুরের পর থেকেই উপচে পড়া ভিড় দেখা গেছে।

ঈদের নামাজ শেষে অনেকেই পরিবার নিয়ে ও বন্ধুদের সাথে ঘুরতে বের হন। পরিবার-পরিজন নিয়ে তারা মেতে ওঠেন ঈদের আনন্দে।

ঈদের দিন আবহাওয়া কিছুটা সহনীয় থাকায় তারা স্বস্তির কথা জানিয়েছেন।

চন্দ্রিমা উদ্যানে শিপন নামে এক ব্যক্তি বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। তিনি টিবিএসকে বলেন, "বন্ধুরা ঈদের নামাজ শেষে বাইক নিয়ে বের হয়েছি। প্ল্যান করেছি সারাদিন ঘুরব। রাতে ঘুরাঘুরি শেষে এক বন্ধুর বাসায় রান্নার আয়োজন হচ্ছে, সেখানে সবাই যাব। গ্রামের সবাইকে মিস করলেও শহরের বন্ধুদের সাথে আড্ডা এ আনন্দে কমতি রাখেনি।"

হাতিরঝিলে বোটের স্পেশাল ট্রিপ

ঈদকে কেন্দ্র করে হাতিরঝিলের ওয়াটার বাসগুলোর স্পেশাল সার্ভিস চলছে। প্রতিটি ঘাট থেকেই ৩০ মিনিটের জন্য যাত্রীদের ঘুরিয়ে আবার সেখানে নামিয়ে দিচ্ছে প্রতিজন ৮০ টাকার প্যাকেজে।

পরিবারসহ হুমায়রা ওয়াটার বাসে চড়েছিলেন। তিনি টিবিএসকে বলেন, "ঢাকায় আর বেড়ানোর জায়গা কোথায়? দুয়েকটি জায়গাই আছে যেখানে পরিবাসহ একটু ঘোরাঘুরি করা যায়। বাচ্চাদের নিয়ে নৌকায় চড়েছি ওরা খুব আনন্দ পেয়েছে। গ্রামের আনন্দ দিতেই ওদের নৌকাতে চড়াতে নিয়ে এসেছি।"

হাতিরঝিল এফডিসি গেইটের বোটের টিকিট বিক্রেতা মো. রাকিব হোসেন বলেন, 'সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই কাউন্টার থেকে দুই হাজারেরও বেশি যাত্রী ভ্রমণ করেছেন। এবারের ভিড় গত বছরের থেকে অনেক বেশি।

কনকর্ড এন্টারটেইনমেন্টের এক্সিকিউটিভ ডিরেক্টর অনুপ কুমার সরকার টিবিএসকে বলেন, "এ বছর গত বছরের থেকে দর্শনার্থী ও ভিজিটরদের উপস্থিতি বেশি। আমাদের ফ্যান্টাসি কিংডম দুপুরে খুলেছি। খোলার পর থেকেই দর্শনার্থী বাড়তে থাকে। আগামীকাল উপস্থিতি আরও বাড়বে বলে প্রত্যাশা করছি।"

Related Topics

টপ নিউজ

ঈদ / বিনোদন / ভিড় / হাতিরঝিল / আবহাওয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • কোলাজ: টিবিএস
    ‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

Related News

  • সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা
  • ৬০০ মানুষের ঈদ রাঙালো ‘জয়ফুল জার্নি’, নিজ হাতে খাওয়ালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • ঈদের দিন বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী
  • প্রায় ৬ লাখ মুসল্লির অংশগ্রহণে ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত
  • ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে আরও এগিয়ে নেয়া হোক ঈদের দিনের প্রকৃত আনন্দ: স্বরাষ্ট্রমন্ত্রী

Most Read

1
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

2
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

3
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

4
ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
অর্থনীতি

জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা

5
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net