Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
আগস্টের ৮ তারিখে ‘রোবোট্যাক্সি’ উন্মোচনের ঘোষণা দিলেন ইলন মাস্ক

আন্তর্জাতিক

সিএনএন
07 April, 2024, 01:30 pm
Last modified: 07 April, 2024, 04:20 pm

Related News

  • সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক
  • ‘আপনার দ্বীপের সবচেয়ে উদ্দাম পার্টি কবে?’—এপস্টিনের সঙ্গে মাস্কের ‘সখ্য’, প্রকাশ্যে নতুন নথি
  • মহাকাশে এআই ডেটা সেন্টার: কেন এই অদ্ভুত পরিকল্পনা ইলন মাস্কের?
  • ইরানে আন্দোলন দমনে কঠিন নিরাপত্তা পরীক্ষার মুখে মাস্কের স্টারলিংক

আগস্টের ৮ তারিখে ‘রোবোট্যাক্সি’ উন্মোচনের ঘোষণা দিলেন ইলন মাস্ক

ইলন আগে জানিয়েছিলেন, তিনি এমন গাড়ি তৈরির পরিকল্পনা করছেন যাতে গতানুগতিক স্টিয়ারিং হুইল বা প্যাডেল থাকবে না, সম্পূর্ণ মানব নিয়ন্ত্রণবিহীন স্বয়ংক্রিয় হবে।
সিএনএন
07 April, 2024, 01:30 pm
Last modified: 07 April, 2024, 04:20 pm
ছবি: ডেভিড পল মরিস/ব্লুমবার্গ/গেটি ইমেজেস

ইলেকট্রিক কারের কথা চিন্তা করলে প্রথমে যে নাম দুটি আমাদের মাথায় আসে তা হলো ইলন মাস্ক ও টেসলা। সাইবার ট্রাকের পর ইলন ও টেসলা এবার নিয়ে আসছেন নতুন চমক। 

মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, আগামী ৮ এপ্রিল টেসলা 'রোবোট্যাক্সি' উন্মোচন করবে। 

রোবোট্যাক্সি বা রোবটচালিত ট্যাক্সি হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে চালিত গাড়ি, যা অনলাইনে ট্যাক্সি হিসেবে ভাড়া করা যায়। বিশেষ সফটওয়্যারে সজ্জিত এসব গাড়ি কোনো মানবচালক ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে চলাচল করে। যাত্রীরা স্মার্টফোন অ্যাপ ব্যবহার করে রাইড বুক করতে পারবেন।

ইলন আগে জানিয়েছিলেন, তিনি এমন গাড়ি তৈরির পরিকল্পনা করছেন যাতে গতানুগতিক স্টিয়ারিং হুইল বা প্যাডেল থাকবে না, সম্পূর্ণ মানব নিয়ন্ত্রণবিহীন স্বয়ংক্রিয় হবে। তিনি বিশ্বাস করেন যে সফটওয়্যার আপডেটের মাধ্যমে, টেসলার গাড়িগুলো স্বয়ংক্রিয়ভাবে চালানোর ক্ষেত্রে ক্রমান্বয়ে আরও উন্নত হয়ে উঠবে। এ স্বয়ংক্রিয় গাড়িগুলোই এক সময় ট্যাক্সি হিসেবে চলবে, এক সময় এটি থেকে গাড়ির মালিক চালক না রেখেই গাড়ি ভাড়া দিয়ে আয় করতে পারবেন।

পাঁচ বছর আগে ২০১৯ সালের এপ্রিলে টেসলা জানিয়েছিল, ২০২০ সালের মধ্যে তারা রোবোট্যাক্সি পরিচালনা শুরু করবে বলে আশা করছে। কোম্পানিটি ভবিষ্যদ্বাণী করেছিল যে স্বয়ংক্রিয় গাড়িগুলো ১১ বছর সেবা দেবে এবং ১ মিলিয়ন মাইল চলতে পারবে। কোম্পানি এবং গাড়ির চালকরা প্রতি বছর অন্তত ৩০ হাজার ডলার মুনাফা করতে পারবে এটি থেকে। কিন্তু তাদের এই পূর্বাভাস বাস্তবের সঙ্গে মেলেনি।

২০১৯ সালের সে অনুষ্ঠানে ইলন অবশ্য নিজেদের এ সমালোচনার কথা স্বীকারও করেছিলেন। তিনি বলেন, ' হ্যাঁ, টেসলা দেরিতে হলেও কাজ শেষ করে দেখায় এবং ক্রেতাদের প্রতিশ্রুতি রক্ষা করে।' 

বর্তমানে, নতুন টেসলা মডেল-৩ কে স্বয়ংক্রিয় গাড়িতে পরিণত করা যাবে, তবে এর জন্য আপনাকে গাড়ির মূল দাম ৪০ হাজার ডলারের সাথে অতিরিক্ত ১২ হাজার ডলার যোগ করতে হবে। এছাড়া গাড়ির প্রাথমিক কনফিগারেশনের ওপর নির্ভর করে প্রতি মাসে ১৯৯ ডলার পর্যন্ত সাবস্ক্রিপশনে খরচ করতে হবে।

কনজিউমার রিপোর্টস-এর ভেহিকেল টেকনোলজির সহযোগী পরিচালক কেলি ফানকহাউসার সম্প্রতি টেসলার সম্পূর্ণ স্বয়ংক্রিয় ড্রাইভিং সিস্টেম নিয়ে পরীক্ষা চালিয়েছেন। 

আশ্চর্যজনকভাবে, তিনি স্ব-ড্রাইভিং সিস্টেম থেকে টেসলার বিদ্যমান অটোপাইলটের সুরক্ষা সম্পর্কে আরও উদ্বিগ্ন। কারণ সম্পূর্ণ স্ব-ড্রাইভিং সিস্টেমটি তার পরীক্ষায় খারাপ পারফর্ম করেছে। তিনি এর পারফরম্যান্সকে অনভিজ্ঞ কিশোর ড্রাইভারের হাতে আপনার গাড়ি তুলে দেওয়ার সাথে তুলনা করেছেন। 

গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট ও জিএমের অংশ ওয়েইমো এবং ক্রুজের মতো কিছু প্রতিষ্ঠানও স্বয়ংক্রিয় রাইড শেয়ারিং সেবা নিয়ে কাজ করছে।

ক্রুজ সাময়িকভাবে এর পরীক্ষা বন্ধ করে দিয়েছে কারণ এর একটি স্বয়ংক্রিয় গাড়ি একজন পথচারীকে আঘাত করেছিল। একটি তদন্তে দেখা গেছে যে সংস্থাটি নিয়ন্ত্রকদের কাছে ঘটনাটি পুরোপুরি প্রকাশ করেনি। এখন বিচার বিভাগ বিষয়টি খতিয়ে দেখছে।


অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন 
 

Related Topics

টপ নিউজ

টেসলা / ইলন মাস্ক / রোবোট্যাক্সি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
    সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

Related News

  • সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক
  • ‘আপনার দ্বীপের সবচেয়ে উদ্দাম পার্টি কবে?’—এপস্টিনের সঙ্গে মাস্কের ‘সখ্য’, প্রকাশ্যে নতুন নথি
  • মহাকাশে এআই ডেটা সেন্টার: কেন এই অদ্ভুত পরিকল্পনা ইলন মাস্কের?
  • ইরানে আন্দোলন দমনে কঠিন নিরাপত্তা পরীক্ষার মুখে মাস্কের স্টারলিংক

Most Read

1
ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
আন্তর্জাতিক

সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক

2
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

4
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

5
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

6
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net