Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 13, 2026
এআই উন্নয়নের ‘গতি কমাতেই হবে’, নইলে 'নিকট ভবিষ্যতে সবাই মারা পড়তে পারি': অ্যানথ্রোপিক সিইও

আন্তর্জাতিক

বিবিসি
13 September, 2026, 10:05 am
Last modified: 13 September, 2026, 10:10 am

Related News

  • রুশ ডেভেলপাররা ‘কামিকাজে’ ড্রোন তৈরিতে এআই ব্যবহার করেছে: অ্যানথ্রোপিক
  • হুথিরা গাইডেড রকেট ও ক্ষেপণাস্ত্র তৈরিতে ক্লড এআই ব্যবহার করেছে: অ্যানথ্রোপিক
  • ‘গৃহযুদ্ধ লাগার আগেই সন্তানের বাহিনী চাই’—সাবেক প্রেমিকাকে বলেছিলেন ইলন মাস্ক
  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

এআই উন্নয়নের ‘গতি কমাতেই হবে’, নইলে 'নিকট ভবিষ্যতে সবাই মারা পড়তে পারি': অ্যানথ্রোপিক সিইও

জ্যাকব ককসন লরা কুয়েনসবার্গকে জানান, ‘এআই কোম্পানিতে কর্মরত মানুষজন সত্যিই ভীত... আগামী দুই বছরে মানবজাতির ভাগ্য কী হবে তা নিয়ে তারা সত্যিই উদ্বিগ্ন।’
বিবিসি
13 September, 2026, 10:05 am
Last modified: 13 September, 2026, 10:10 am
ছবি: এনডিটিভি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলগুলোর উন্নয়নের গতি কমানো এবং সেগুলোকে কঠোরভাবে পর্যবেক্ষণে রাখার আহ্বান জানিয়েছেন।

একটি প্রবন্ধে দারিও আমোদেই বলেন, এআই-এর উন্নয়ন স্থগিত করার প্রশ্ন উঠছে না, তবে এর সঙ্গে জড়িত ঝুঁকিগুলো "মারাত্মক"। তাই কোম্পানি এবং সরকারগুলোকে এসব ঝুঁকি মোকাবিলার সুযোগ ও সময় দিতে হবে।

তার ব্যক্তিগত ওয়েবসাইটে প্রকাশিত পোস্টে তিনি আরও লেখেন, 'আমাদের এআই মডেলগুলোর সক্ষমতা বৃদ্ধির গতি অবশ্যই কমাতে হবে। অগ্রগতি তখনও দ্রুত বলে মনে হবে, তবে আমরা যে অতিরিক্ত সময়টি পাব, সেটির বুদ্ধিমান ব্যবহার আমাদের নিশ্চিত করতে হবে।'

প্রতিদ্বন্দ্বী দুই এআই প্রতিষ্ঠানের প্রধান—ওপেনএআই-এর স্যাম অল্টম্যান এবং ইলন মাস্ক উভয়েই জানান, তারা আমোদেইয়ের সাথে একমত।

সম্প্রতি এই প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে। চলতি সপ্তাহে অ্যানথ্রোপিক ছেড়ে আসা একজন এআই গবেষক বলেন, 'গতির এই বর্তমান ধারা যদি আমরা না কমাই, তবে নিকট ভবিষ্যতেই আমাদের সবার প্রাণ হারানোর তীব্র সম্ভাবনা রয়েছে।'

জ্যাকব ককসন লরা কুয়েনসবার্গকে জানান, 'এআই কোম্পানিতে কর্মরত মানুষজন সত্যিই ভীত... আগামী দুই বছরে মানবজাতির ভাগ্য কী হবে তা নিয়ে তারা সত্যিই উদ্বিগ্ন।'

ককসন আরও বলেন, 'এ কথা মোটেই বাড়িয়ে বলা হবে না যে, যারা এসব প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সাথে যুক্ত এবং এই প্রযুক্তি তৈরি করছেন, তারা বিশ্বাস করেন মানুষের বিলুপ্তির একটি সম্ভাবনা রয়েছে।' এমন অনেকেই আছেন যারা কোডিংয়ের মূল কাজের গভীরে রয়েছেন এবং বিশ্বাস করেন যে মানুষ বিলুপ্ত হওয়ার সম্ভাবনা ১০ শতাংশ বা তারও বেশি। কারও হিসাব হয়তো কিছুটা কম, কিন্তু প্রযুক্তিতে কাজ করার সময় প্রতিদিন প্রত্যেকেই নিজেদের মাথায় মানবজাতি ধ্বংসের কিছু না কিছু সম্ভাবনার হিসাব রেখে কাজ করেন।'

শনিবার প্রকাশিত 'উই মাস্ট পেস দ্য ফ্রন্টিয়ার' শীর্ষক প্রবন্ধে আমোদেই তিন দফা একটি পরিকল্পনা প্রস্তাব করেন। এর মধ্যে রয়েছে এআই মডেলগুলোর উন্নয়নকালে স্বাধীন তদারকি, সমগ্র শিল্পজুড়ে নীতিমালা প্রণয়ন এবং বৈশ্বিক নিয়ন্ত্রণ।

তার এই প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হলে, এমনকি প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোও মডেল উন্নয়নের সময় সেগুলোর নিরাপত্তা মূল্যায়নে তৃতীয় পক্ষের পর্যালোচক বা নজরদারির ধারণাকে সমর্থন জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান লিখেছেন, 'আমি দারিওর সাথে একমত যে আমাদের অগ্রগামী এআই প্রযুক্তির গতি নিয়ন্ত্রণ করা প্রয়োজন।' তিনি স্বাধীন মূল্যায়ণকারীদের যুক্ত করার বিষয়টিকে একটি "চমৎকার ধারণা" বলে অভিহিত করেন।

ফরচুন ম্যাগাজিনের সাথে এক সাক্ষাৎকারে অল্টম্যান একই ধরনের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ প্রকাশ করে বলেন, এআই-এর সক্ষমতাকে আরও বেশি এগিয়ে নেওয়ার মতো উপযুক্ত জায়গায় বর্তমানে নীতিমালা ও স্ট্যান্ডার্ডগুলো নেই। তিনি আরও বলেন, মানুষের নিয়ন্ত্রণের বাইরে এআই চলে যাওয়া "অবশ্যই" সম্ভব বলে তিনি বিশ্বাস করেন।

বিশ্বের শীর্ষ ধনী এবং 'এক্স'-এর মালিক ইলন মাস্ক লেখেন, 'দারিও ঠিক বলেছেন।' 

এই সতর্কবার্তাগুলো কার্যকরের তাগিদ বাড়ালেও, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ধরনের আশঙ্কা প্রত্যাখ্যান করেছেন। বৃহস্পতিবার তিনি বলেন, তার মূল উদ্বেগ হলো 'আমরা যদি এআই প্রযুক্তিতে জয়ী না হতে পারি, তবে আমরা খুব খারাপ পরিস্থিতিতে পড়ে যাব।'

নতুন এআই মডেলগুলোতে উত্তরোত্তর শক্তিশালী হ্যাকিং সক্ষমতা দেখা দেওয়ায় সাইবার নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ আরও বেড়েছে।

গত এপ্রিলে অ্যানথ্রোপিক তাদের 'মিথোস' মডেলের ঘোষণা দিলেও এটি জনসম্মুখে প্রকাশ করা থেকে বিরত থাকে, কারণ মডেলটি নিজে থেকেই 'স্যান্ডবক্স' নামে পরিচিত পরীক্ষার পরিবেশ থেকে মুক্ত হয়ে বেরিয়ে যেতে পেরেছিল।

তারা সাম্প্রতিক 'অ্যাস্ট্রা' মডেল উন্মোচনের প্রস্তুতি নেওয়ার সময় ওপেনএআই-ও সাইবার নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কথা উল্লেখ করে জানায়, মডেলটির উন্নয়নের কিছু কিছু দিক আপাতত স্থগিত রাখা হয়েছে।

অ্যানথ্রোপিক ও ওপেনএআই-এর মধ্যবর্তী প্রতিযোগিতায় নিরাপত্তা বিষয়টিকেও মূল কেন্দ্রবিন্দু হিসেবে দেখা হচ্ছে। আমোদেই, যিনি আগে ওপেনএআই-এর সহ-সভাপতি হিসেবে কাজ করেছিলেন, তিনি জানান, ২০২১ সালে তিনি অ্যানথ্রোপিক প্রতিষ্ঠা করেছিলেন যাতে আরও নিরাপদ ও বিশ্বাসযোগ্য এআই মডেল তৈরি করা সম্ভব হয়।

Related Topics

টপ নিউজ

এআই উন্নয়ন / অ্যানথ্রোপিক / আমোদেই / স্যাম অল্টম্যান / ইলন মাস্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
    স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
  • ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
    ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
  • দেং ইউ। ছবি: শিনহুয়া
    ‘এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব’: গণিতের ‘নোবেল’ বিজয়ীর রসিকতা
  • প্রতীকী ফাইল ছবি: রয়েদ বিন মাসুদ
    ৬০ দিনের মধ্যে ৪-৫ বিলিয়ন ডলারের উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা ইউএস-বাংলা এয়ারলাইন্সের
  • ৪ মার্চ ২০২৬ তিব্বতের লুনজের ঝারি শহরের দক্ষিণাঞ্চলের একটি ছোট গ্রাম স্যাটেলাইটে ধারণ করা চিত্রে দেখা যাচ্ছে। ছবি: ভ্যান্টর
    শির দিল্লি সফরের মাঝেই ভারতের বিতর্কিত সীমান্তে অগ্রসর হচ্ছে চীন, ধরা পড়ল স্যাটেলাইটে
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
    পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

Related News

  • রুশ ডেভেলপাররা ‘কামিকাজে’ ড্রোন তৈরিতে এআই ব্যবহার করেছে: অ্যানথ্রোপিক
  • হুথিরা গাইডেড রকেট ও ক্ষেপণাস্ত্র তৈরিতে ক্লড এআই ব্যবহার করেছে: অ্যানথ্রোপিক
  • ‘গৃহযুদ্ধ লাগার আগেই সন্তানের বাহিনী চাই’—সাবেক প্রেমিকাকে বলেছিলেন ইলন মাস্ক
  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

Most Read

1
স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
অর্থনীতি

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা

2
ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
অর্থনীতি

ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ

3
দেং ইউ। ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

‘এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব’: গণিতের ‘নোবেল’ বিজয়ীর রসিকতা

4
প্রতীকী ফাইল ছবি: রয়েদ বিন মাসুদ
বাংলাদেশ

৬০ দিনের মধ্যে ৪-৫ বিলিয়ন ডলারের উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা ইউএস-বাংলা এয়ারলাইন্সের

5
৪ মার্চ ২০২৬ তিব্বতের লুনজের ঝারি শহরের দক্ষিণাঞ্চলের একটি ছোট গ্রাম স্যাটেলাইটে ধারণ করা চিত্রে দেখা যাচ্ছে। ছবি: ভ্যান্টর
আন্তর্জাতিক

শির দিল্লি সফরের মাঝেই ভারতের বিতর্কিত সীমান্তে অগ্রসর হচ্ছে চীন, ধরা পড়ল স্যাটেলাইটে

6
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
বাংলাদেশ

পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net