Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
ঈদের কেনাকাটা: ব্র্যান্ডের দোকানে বিক্রি ভালো, কম সাধারণ দোকানে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 April, 2024, 10:40 am
Last modified: 06 April, 2024, 10:42 am

Related News

  • ৬০০ মানুষের ঈদ রাঙালো ‘জয়ফুল জার্নি’, নিজ হাতে খাওয়ালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • ঈদের দিন বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী
  • ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে আরও এগিয়ে নেয়া হোক ঈদের দিনের প্রকৃত আনন্দ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রায় ৬ লাখ মুসল্লির অংশগ্রহণে ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

ঈদের কেনাকাটা: ব্র্যান্ডের দোকানে বিক্রি ভালো, কম সাধারণ দোকানে

সাপ্তাহিক ছুটির দিনে ব্র্যান্ডের দোকানগুলোর প্রতিটি কাউন্টারে বিল দেওয়ার জন্য ক্রেতাদের বড় লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও সাধারণ দোকানে ক্রেতার উপস্থিতি কম ছিল।
টিবিএস রিপোর্ট
06 April, 2024, 10:40 am
Last modified: 06 April, 2024, 10:42 am
ঢাকার প্রাণবন্ত নিউ মার্কেটে ঈদের পোশাকের সন্ধানে ক্রেতাদের ভিড় দেখা গেছে। জমকালো কাপড় থেকে শুরু করে উৎসবের আনুষঙ্গিক কেনাকাটায় মুখরিত নিউ মার্কেট। ছবিটি শুক্রবার (৫ এপ্রিল) তোলা হয়েছে। ছবি: রাজিব ধর

শুক্রবার (৫ এপ্রিল) রাজধানীর নামি-দামি ব্র্যান্ডের দোকানগুলোর থেকে সাধারণ মানের বিপণিবিতানে ঈদের ক্রেতাদের সমাগম তুলনামূলক কম ছিল।

শুক্রবার বিকেলে দেখা যায়, পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। ইয়োলো, জেন্টল পার্ক, আড়ং, টুয়েলভ ক্লথিং, আমব্রেলা-সহ ব্র্যান্ডের দোকানগুলোর প্রতিটি কাউন্টারে বিল দেওয়ার জন্য বড় লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ক্রেতাদের। কিন্তু সাধারণ দোকানে ক্রেতার উপস্থিতি কম ছিল।

বসুন্ধরা সিটি শপিং মলের জেন্টল পার্কের শোরুম ম্যানেজার আল আমিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, গতবছরের মতো এবারো ঈদে তাদের বিক্রি সন্তোষজনক।

আমব্রেলার ম্যানেজার বলেছেন, তারা ক্রেতাদের বাড়তি চাপ দেখতে পাচ্ছেন।

রাজধানীর মগবাজারে নবীন ব্র্যান্ডের পাঞ্জাবির শোরুমে ক্রেতাদের অনেক ভিড় দেখা গেছে। এখানে ৫০০-১৫০০ টাকার মধ্যে পাঞ্জাবি বিক্রি হতে দেখা গেছে।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন টিবিএসকে বলেন, ব্র্যান্ডের পোশাক যারা কিনছেন তারা মূলত ধনী শ্রেণির। কিন্তু ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে।

ঢাকার নিউমার্কেটের শাড়ির দোকানি ফেরদৌস আহমেদ টিবিএসকে জানিয়েছেন, দোকানে ক্রেতাদের উপস্থিতি অনেক থাকলেও বেচাকেনা কম হয়েছে।

তিনি বলেন, গতবছরের তুলনায় এ বছর ৩০ শতাংশ কম বিক্রি হয়েছে।

ফেরদৌস বলেন, "আমাদের এ বছর পোশাক পাইকারি কিনতে ১৫ শতাংশ বেশি দাম দিতে হয়েছে। কিন্তু ক্রেতারা গত বছরের দামই বলে যার জন্য আমাদের পণ্যের লাভ খুব কম হচ্ছে।"

মগবাজারের নয়াটোলা এলাকায় একটি ছোট কাপড়ের দোকানের মালিক নাজমা বেগম বলেছেন, গত ঈদে ছুটির দিনে (শুক্রবার) ৫০ হাজার টাকার কাপড় বিক্রি হলেও এ বছর ১০ হাজার টাকারও কাপড় বিক্রি করা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন, ৩০ হাজার কোটি টাকা মূল্যের স্থানীয় ফ্যাশনের বাজারে ৭৫ শতাংশ বিক্রি হয়ে থাকে পহেলা বৈশাখ ও ঈদে।

সাধারণ মানের বিপণিবিতানে বিক্রি কমার কারণ হিসেবে মৌচাক মার্কেটের কয়েকজন ব্যবসায়ী টিবিএসকে বলেছেন, ক্রেতাদের বড় অংশেরই জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। এ কারণে এ ঈদে তারা পোশাক, জুতাসহ অন্যান্য সামগ্রী কেনায় খরচ কমিয়ে দিয়েছেন।

Related Topics

টপ নিউজ

ঈদ / কেনাকাটা / ব্র্যান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ছবি: সংগৃহীত
    বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
    রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

Related News

  • ৬০০ মানুষের ঈদ রাঙালো ‘জয়ফুল জার্নি’, নিজ হাতে খাওয়ালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • ঈদের দিন বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী
  • ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে আরও এগিয়ে নেয়া হোক ঈদের দিনের প্রকৃত আনন্দ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রায় ৬ লাখ মুসল্লির অংশগ্রহণে ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

5
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

6
‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
ফিচার

রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net