Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
পাঞ্জাবি ভাষায় গান গেয়ে মুম্বাইয়ের দর্শকদের মাতালেন এড শিরান

বিনোদন

বিবিসি
18 March, 2024, 02:40 pm
Last modified: 18 March, 2024, 03:28 pm

Related News

  • ডাকসুর সম্পাদকের স্লোগানের বিপরীতে শিক্ষার্থীদের ‘ইউরেনিয়াম’, ‘যুক্তরাজ্যের চাকরি’ স্লোগান 
  • বহিরাগতদের হামলা ও ভাঙচুর: ফরিদপুরে জেমসের কনসার্ট বাতিল, আহত অন্তত ২০
  • আতিফ আসলামের কনসার্ট বাতিল: টিকিটের টাকা ফেরত না দেওয়ায় আয়োজকদের বিরুদ্ধে মামলা
  • আগামী বছর আসছে জাফরী আবেদীনের দ্বিতীয় একক অ্যালবাম ‘সবাই সুন্দর’
  • সোনার বাংলা সার্কাসের ‘হায়েনা এক্সপ্রেস’ অ্যালবামের শেষ একক কনসার্ট ‘বিদায় হায়েনা এক্সপ্রেস’

পাঞ্জাবি ভাষায় গান গেয়ে মুম্বাইয়ের দর্শকদের মাতালেন এড শিরান

শনিবার রাতে কনসার্ট চলাকালীন ইংরেজ সুপারস্টার ভারতীয় গায়ক দিলজিৎ দোসাঞ্জকে তার সাথে মঞ্চে গান করার জন্য আমন্ত্রণ জানান। এই জুটি পাঞ্জাবি ভাষায় দোসাঞ্জের হিট গান 'লাভার' গাইলে দর্শকরা উল্লসিত হয়ে পড়ে।
বিবিসি
18 March, 2024, 02:40 pm
Last modified: 18 March, 2024, 03:28 pm
মুম্বাইয়ের একটি কনসার্টে প্রথমবারের মত পাঞ্জাবি ভাষায় গান গেয়ে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন এড শিরান। ছবি: সংগৃহীত

মুম্বাইয়ের একটি কনসার্টে প্রথমবারের মত পাঞ্জাবি ভাষায় গান গেয়ে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন তারকা সঙ্গীতশিল্পী এড শিরান। তার এই গান গাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে।

শনিবার (১৬ মার্চ) রাতে কনসার্ট চলাকালীন ইংরেজ সুপারস্টার ভারতীয় গায়ক দিলজিৎ দোসাঞ্জকে তার সাথে মঞ্চে গান করার জন্য আমন্ত্রণ জানান।

এই জুটি পাঞ্জাবি ভাষায় দোসাঞ্জের হিট গান 'লাভার' গাইলে দর্শকরা উল্লসিত হয়ে পড়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে একজন ভক্ত বলেছেন, "এটি এমন এক ক্রসওভার যা আমরা কখনই জানতাম না যে আমাদের প্রয়োজন ছিল।"

অন্য একজন ভক্ত বলেছেন, "আমি মনে করি আমি ইতিহাস তৈরি হতে দেখেছি।"

উভয় শিল্পীই তাদের পারফমেন্সের পরে ইনস্টাগ্রামে একটি ক্লিপ পোস্ট করেছেন।

এড শিরান ইন্সটাগ্রামে লিখেছেন, "আজ রাতে মুম্বাইতে দিলজিৎ দোসাঞ্জকে এক সাথে নিয়ে প্রথমবার পাঞ্জাবিতে গান গাইলাম। ভারতে আমার অবিশ্বাস্য সময় কেটেছে, সামনে আরও অনেক কিছু আসবে!"

এদিকে দোসাঞ্জ ক্যাপশন সহ ভিডিওটি শেয়ার করে লিখেছেন, "ভাই প্রথমবার পাঞ্জাবিতে গান করছেন।"

মন্তব্যে কয়েকজন তারকা তাদের অভিমত প্রকাশ করেছেন। অভিনেতা বরুণ ধাওয়ান সহজভাবে লিখেছেন, "বিশ্বব্যাপী আধিপত্য।"

এক সাথে মঞ্চ মাতাচ্ছেন এড শিরান এবং দিলজিৎ দোসাঞ্জ। ছবি: সংগৃহীত

৪০ বছর বয়সী দিলজিৎ দোসাঞ্জ ভারতীয় এবং সারা বিশ্বের ভক্তদের সাথে একজন বিশাল তারকা।

পশ্চিমা তারকার সঙ্গে জুটি বেঁধে পাঞ্জাবি গানে তিনি এর আগেও মঞ্চ মাতিয়েছেন। গত বছর তিনি আরেক বিখ্যাত গায়িকা সিয়ার সহযোগিতায় 'হাস হাস' নামে একটি গান করেছিলেন।

এড শিরান ভারতীয় ভাষায় গান গাওয়া জন্য ভক্তরা দোসাঞ্জের প্রশংসা করতে শুরু করেছেন।

ইনস্টাগ্রামে একজন লিখেছেন, "প্রথমে সিয়া, এখন এড। দিলজিৎ সবাইকে পাঞ্জাবিতে গাইতে বাধ্য করবে।"

শিরান সঙ্গীত জগতের সবচেয়ে বড় তারকাদের একজন। তার একাধিক হিট গান রয়েছে। তিনি গত সেপ্টেম্বরে তার সর্বশেষ অ্যালবাম 'অটাম ভ্যারিয়েশনস' প্রকাশ করেন।

এশিয়া এবং ইউরোপ সফরের অংশ হিসেবে তিনি মুম্বাইয়ের কনসার্টে অংশ নিয়েছিলেন।
 

Related Topics

টপ নিউজ

এড শিরান / কনসার্ট / মুম্বাই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার
  • ছবি: সংগৃহীত
    তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে
  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

Related News

  • ডাকসুর সম্পাদকের স্লোগানের বিপরীতে শিক্ষার্থীদের ‘ইউরেনিয়াম’, ‘যুক্তরাজ্যের চাকরি’ স্লোগান 
  • বহিরাগতদের হামলা ও ভাঙচুর: ফরিদপুরে জেমসের কনসার্ট বাতিল, আহত অন্তত ২০
  • আতিফ আসলামের কনসার্ট বাতিল: টিকিটের টাকা ফেরত না দেওয়ায় আয়োজকদের বিরুদ্ধে মামলা
  • আগামী বছর আসছে জাফরী আবেদীনের দ্বিতীয় একক অ্যালবাম ‘সবাই সুন্দর’
  • সোনার বাংলা সার্কাসের ‘হায়েনা এক্সপ্রেস’ অ্যালবামের শেষ একক কনসার্ট ‘বিদায় হায়েনা এক্সপ্রেস’

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে

3
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net