Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 01, 2026
আগামী বছর আসছে জাফরী আবেদীনের দ্বিতীয় একক অ্যালবাম ‘সবাই সুন্দর’

বিনোদন

টিবিএস রিপোর্ট
10 November, 2025, 09:40 pm
Last modified: 10 November, 2025, 09:52 pm

Related News

  • ‘মৃত্যুর জন্য আমি প্রস্তুত’, সব সময় নিজের ‘কাফনের কাপড়’ সঙ্গেই থাকে: লাকি আলী
  • যে কারণে প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেন অরিজিৎ সিং, জানালেন তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা
  • ডাকসুর সম্পাদকের স্লোগানের বিপরীতে শিক্ষার্থীদের ‘ইউরেনিয়াম’, ‘যুক্তরাজ্যের চাকরি’ স্লোগান 
  • বহিরাগতদের হামলা ও ভাঙচুর: ফরিদপুরে জেমসের কনসার্ট বাতিল, আহত অন্তত ২০
  • আতিফ আসলামের কনসার্ট বাতিল: টিকিটের টাকা ফেরত না দেওয়ায় আয়োজকদের বিরুদ্ধে মামলা

আগামী বছর আসছে জাফরী আবেদীনের দ্বিতীয় একক অ্যালবাম ‘সবাই সুন্দর’

২০২০ সালের শেষদিকে প্রকাশিত তার প্রথম একক অ্যালবাম ‘এলোমেলো’র গান ‘আর নিতে পারিনা’, ‘নিজেকে পুড়িয়ে’, ‘এলোমেলো’ ও ‘উড়ে উড়ে’ এখনো জেনজি শ্রোতাদের কাছে জনপ্রিয়।
টিবিএস রিপোর্ট
10 November, 2025, 09:40 pm
Last modified: 10 November, 2025, 09:52 pm
জাফরী আবেদীন। ছবি: সৌজন্যে

১৪টি গান নিয়ে গায়ক-গীতিকার জাফরী আবেদীনের দ্বিতীয় একক অ্যালবাম 'সবাই সুন্দর' আসছে আগামী বছরের শুরুতে। গানগুলোর কথা ও সুর দুটিই তার নিজের।

গান লেখার পাশাপাশি জাফরী কাজ করছেন মিউজিক প্রোডিউসার, ডিরেক্টর ও সেশন আর্টিস্ট হিসেবে। স্বনামধন্য শিল্পীদের সঙ্গে তিনি নিয়মিত বেজিস্ট হিসেবে মঞ্চে পারফর্ম করছেন। তাদের মধ্যে রয়েছেন হাবীব ওয়াহিদ, সহজিয়া, দ্য রোভার, ব্যাকস্টেজ, পেনোয়া প্রমুখ।

২০২০ সালের শেষদিকে প্রকাশিত তার প্রথম একক অ্যালবাম 'এলোমেলো'র গান 'আর নিতে পারিনা', 'নিজেকে পুড়িয়ে', 'এলোমেলো' ও 'উড়ে উড়ে' এখনো জেনজি শ্রোতাদের কাছে জনপ্রিয়।

প্রথম অ্যালবামের পর দীর্ঘ বিরতির কারণ জানতে চাইলে জাফরী জানান, তার মূল পরিচয় একজন মিউজিশিয়ান হিসেবে। গত কয়েক বছর তিনি দেশের বিভিন্ন অঞ্চলে এবং আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করেছেন। ইতোমধ্যে আমেরিকা, অস্ট্রেলিয়া ও সৌদি আরবের রিয়াদ ফেস্টে তিনি অংশ নিয়েছেন। ব্যস্ততার মধ্যেও তার মনে হচ্ছিল, নিজের 'গায়ক-গীতিকার' সত্তাকে আবারও উজ্জীবিত করা উচিত। সেই ভাবনা থেকেই দ্বিতীয় অ্যালবামের কাজ শুরু করেন তিনি।

জাফরীর ভাষায়, 'অ্যালবামটি মূলত বাচ্চাদের জন্য। পৃথিবীতে মানুষে মানুষে যে দূরত্ব, ভালোবাসার অভাব, সেটা শুধু শিশুরা আর নির্বাক প্রাণীরাই বোঝে। তাদের চোখে "সবাই সুন্দর"। সেই ইনোসেন্সকেই সেলিব্রেট করতে চেয়েছি এই অ্যালবামে।'

অ্যালবামের কয়েকটি গানের নাম—'আমরা ভালো মানুষ', 'সবাই সুন্দর', 'বন্ধু ছোট গাছ' ও 'সবই সুন্দর'।

জাফরী বলেন, 'আমি খুব ইনোসেন্ট একটা সময়ে এই গানগুলো বানিয়েছিলাম। সারাদিন ইউকিলিলি নিয়ে ঘুরতাম, গান গাইতাম, বানাতাম। বাচ্চারা আমার গান শুনে মজা পেত, যোগ দিত, নানা শিশুতোষ লাইন বলত। তাদের কথাগুলো সুরে বেঁধে গান বানাতাম। এই গানগুলো বহু বছর মাথার কোণায় পড়ে ছিল। একটু আক্ষেপ হয়, আগে কাজটা না করায়। তবু বেটার লেট দ্যান নেভার; অ্যালবামের কাজ এখন অনেকটাই শেষ। এতে আমার কয়েকজন প্রিয় মিউজিশিয়ান আছেন, তবে এখনই তাদের নাম বলব না, সারপ্রাইজ থাকল।'

Related Topics

টপ নিউজ

গায়ক / একক এ্যালবাম / কনসার্ট / হাবিব ওয়াহিদ / শো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক থেকে নেয়া
    ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
  • কোলাজ: টিবিএস
    ‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
    মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন
  • ছবি: সংগৃহীত
    গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার
  • এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
    এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
  • পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
    আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

Related News

  • ‘মৃত্যুর জন্য আমি প্রস্তুত’, সব সময় নিজের ‘কাফনের কাপড়’ সঙ্গেই থাকে: লাকি আলী
  • যে কারণে প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেন অরিজিৎ সিং, জানালেন তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা
  • ডাকসুর সম্পাদকের স্লোগানের বিপরীতে শিক্ষার্থীদের ‘ইউরেনিয়াম’, ‘যুক্তরাজ্যের চাকরি’ স্লোগান 
  • বহিরাগতদের হামলা ও ভাঙচুর: ফরিদপুরে জেমসের কনসার্ট বাতিল, আহত অন্তত ২০
  • আতিফ আসলামের কনসার্ট বাতিল: টিকিটের টাকা ফেরত না দেওয়ায় আয়োজকদের বিরুদ্ধে মামলা

Most Read

1
ছবি: ফেসবুক থেকে নেয়া
বাংলাদেশ

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

2
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

3
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
বাংলাদেশ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার

5
এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
অর্থনীতি

এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত

6
পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
ইজেল

আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net