Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

খেলা

দি ইন্ডিপেন্ডেন্ট
20 July, 2026, 11:55 am
Last modified: 20 July, 2026, 11:53 am

Related News

  • ট্রাম্পের ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানে নিষিদ্ধ সিএনএন
  • ইরানকে সহায়তা দিতে চীনকে নিষেধ করলেন ট্রাম্প; প্রতিশ্রুতি পাওয়ার দাবি মার্কিন রাষ্ট্রদূতের
  • আদালতের নির্দেশে সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ফেরালো হোয়াইট হাউস
  • ৩ দিনের সফরে যুক্তরাষ্ট্রে শি, স্বাগত জানালেন ট্রাম্প; চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে
  • জাতিসংঘে দেওয়া ভাষণে ট্রাম্পের যত ভুয়া ও অতিরঞ্জিত দাবি

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

দি ইন্ডিপেন্ডেন্ট
20 July, 2026, 11:55 am
Last modified: 20 July, 2026, 11:53 am

ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ ফাইনালের পদক বিতরণী অনুষ্ঠানে রানার্সআপ দলকে মেডেল পরিয়ে দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়িয়ে দেওয়া হাত চরম এড়িয়ে গেছেন আর্জেন্টিনার সেন্টার-ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো। পদক নিতে মঞ্চে উঠে ট্রাম্পকে কোনো অভিবাদন জানাননি আর্জেন্টাইন ডিফেন্ডার।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত একপেশে ম্যাচটিতে অতিরিক্ত সময়ে গড়ানো লড়াইয়ে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা। ম্যাচের ১০৬ মিনিটে জোরালো শটে বল জালে জড়িয়ে স্প্যানিশদের জয় নিশ্চিত করেন ফেরান তোরেস। 

লিসান্দ্রো মার্তিনেজের সঙ্গে আর্জেন্টিনার রক্ষণভাগের মূল দায়িত্বে থেকে ম্যাচ শুরু করেছিলেন রোমেরো। কিন্তু ৭০ মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন টটেনহ্যামের এই ডিফেন্ডার। প্রথমার্ধের শেষের দিকে তার সেন্ট্রাল-ব্যাক সঙ্গী মার্তিনেজও চোটের কবলে পড়ে মাঠ ছেড়েছিলেন।

তবে মাঠ থেকে উঠে গেলেও ঠিকই নিজের উপস্থিতি জানান দিয়েছেন ২৮ বছর বয়সি এই তারকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন পদক বিতরণ করছিলেন, তখন তার সঙ্গে হাত মেলানো এড়িয়ে যান তিনি।

el cuti romero le negó el saludo a donald trump. pic.twitter.com/bAJhC7Eo3R— make argentina gay again (@makearggayagain) July 19, 2026

ট্রাম্প তখন দুই দলের খেলোয়াড়দের পদক ও টুর্নামেন্টের ব্যক্তিগত পুরস্কারগুলো তুলে দিচ্ছিলেন। রোমেরো ট্রাম্পের দুই পাশে দাঁড়িয়ে থাকা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবমের সঙ্গে হাত মেলালেও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে হাত মেলাননি।

গত গ্রীষ্মে এই স্টেডিয়ামেই চেলসি ফিফা ক্লাব বিশ্বকাপ জেতার পরও খবরের শিরোনাম হয়েছিলেন ট্রাম্প। চেলসি অধিনায়ক রিস জেমসের পাশে ট্রফি উদযাপনের একেবারে কেন্দ্রে গিয়ে যোগ দিয়েছিলেন তিনি। 

এবারও স্পেনের হাতে ট্রফি তুলে দেওয়ার পর ট্রফি উঁচিয়ে ধরার মুহূর্তে নিজেকে ছবির ফ্রেমে রাখতে দলের এক কোনায় গিয়ে দাঁড়ান মার্কিন। ফিফা প্রধান ইনফান্তিনো কৌশলে তাকে সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।

রোববার রাতে নিউ জার্সির স্টেডিয়ামে মার্কিন প্রেসিডেন্টের প্রতি দর্শকদের প্রতিক্রিয়াও ছিল বৈরী। তিনি পুরস্কার দিতে মাঠে নামতেই গ্যালারি থেকে ধেয়ে আসতে থাকে একের পর এক দুয়োধ্বনি। 

তীব্র শিস আর গালিগালাজের মধ্যেই ইনফান্তিনোর সঙ্গে মাঠে ঢোকেন ট্রাম্প। এরপর তিনি সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) গভর্নর এবং নিউক্যাসল চেয়ারম্যান ইয়াসির আল-রুমাইয়ানসহ বেশ কয়েকজন অতিথির সঙ্গে হাত মেলান। স্টেডিয়ামের স্বাভাবিক কোলাহল ছিল ৭৮ ডেসিবেল, কিন্তু ট্রাম্পকে লক্ষ্য করে দর্শকদের তীব্র দুয়োধ্বনিতে তা একলাফে ৮৪ ডেসিবেলে পৌঁছে যায়।

চার বছর আগে কাতারে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন রোমেরো। তবে এবার আর মুকুট ধরে রাখতে পারেননি না তারা। 

Related Topics

টপ নিউজ

বিশ্বকাপ / ফুটবল / ফুটবল বিশ্বকাপ / ফুটবল বিশ্বকাপ ২০২৬ / ট্রাম্প / আর্জেন্টিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
  • মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
    প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • ছবি: সৈয়দ জাকির হোসেন
    দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে
  • বৈঠক শেষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ব্রিফিং। ছবি: সংগৃহীত
    জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি: বাসস
    নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বের করার চেষ্টা করা হচ্ছে: টাইমস অভ ইন্ডিয়া
  • ছবি: ভিডিও থেকে নেয়া
    ‘জমি দখলের চেষ্টায়’ ইসিবি চত্বরের আবাসন প্রকল্পে হামলা, ৫০ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

Related News

  • ট্রাম্পের ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানে নিষিদ্ধ সিএনএন
  • ইরানকে সহায়তা দিতে চীনকে নিষেধ করলেন ট্রাম্প; প্রতিশ্রুতি পাওয়ার দাবি মার্কিন রাষ্ট্রদূতের
  • আদালতের নির্দেশে সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ফেরালো হোয়াইট হাউস
  • ৩ দিনের সফরে যুক্তরাষ্ট্রে শি, স্বাগত জানালেন ট্রাম্প; চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে
  • জাতিসংঘে দেওয়া ভাষণে ট্রাম্পের যত ভুয়া ও অতিরঞ্জিত দাবি

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

2
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

3
ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

4
বৈঠক শেষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ব্রিফিং। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী

5
ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বের করার চেষ্টা করা হচ্ছে: টাইমস অভ ইন্ডিয়া

6
ছবি: ভিডিও থেকে নেয়া
বাংলাদেশ

‘জমি দখলের চেষ্টায়’ ইসিবি চত্বরের আবাসন প্রকল্পে হামলা, ৫০ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net