Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 05, 2026
লিয়ানাগের সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে লক্ষ্য ২৩৬

খেলা

টিবিএস রিপোর্ট
18 March, 2024, 02:00 pm
Last modified: 18 March, 2024, 03:09 pm

Related News

  • তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ, থানায় জিডি
  • খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে সহায়তা চায় ডিসিসিআই
  • রান খরচায় তাসকিনের অস্বস্তির রেকর্ড, বিজয়-শান্তর সেঞ্চুরি
  • কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ
  • ‘নতুন একটা অভিজ্ঞতা হলো’- ম্যাচের দিন হোটেল বদলানো নিয়ে তাসকিন

লিয়ানাগের সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে লক্ষ্য ২৩৬

লঙ্কানদের অল্প রানে বেঁধে রাখতে কমবেশি অবদান রেখেছেন বাংলাদেশের সব বোলারই। তবে পেসারদের কথা আলাদা করে বলতেই হয়। তাসকিন-মুস্তাফিজরা দুর্দান্ত বোলিংয়ে শিকল পড়িয়েছেন শ্রীলঙ্কার রানের চাকায়। এক জানিথ লিয়ানাগে সেঞ্চুরি করে অপরাজিত থেকে গেছেন।
টিবিএস রিপোর্ট
18 March, 2024, 02:00 pm
Last modified: 18 March, 2024, 03:09 pm

জানিথ লিয়ানাগে একাই লড়লেন, তুলে নিলেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। আর তাতে  টস জিতে আগে ব্যাট করা শ্রীলঙ্কা স্কোরবোর্ডে জমা করেছে ২৩৫ রান। উইকেট হারিয়েছে সবকটি। সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ২৩৬ রান।  

লঙ্কানদের অল্প রানে বেঁধে রাখতে কমবেশি অবদান রেখেছেন বাংলাদেশের সব বোলারই। তবে পেসারদের কথা আলাদা করে বলতেই হয়। তাসকিন-মুস্তাফিজরা দুর্দান্ত বোলিংয়ে শিকল পড়িয়েছেন শ্রীলঙ্কার রানের চাকায়। এক জানিথ লিয়ানাগে সেঞ্চুরি করে অপরাজিত থেকে গেছেন।

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। মাত্র ১৫ রানের মধ্যেই আগের ম্যাচে সেঞ্চুরিয়ান পাথুম নিশাঙ্কা ও আরেক ওপেনার আভিষ্কা ফার্নান্দোকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। এই ডানহাতি পেসারের এনে দেওয়া শুরুর ওপর ভর করেই লঙ্কানদের ওপর চেপে বসেন অন্য বোলাররাও। 

দলীয় ৪১ রানে সাদিরা সামারাবিকরামা ও ৭৪ রানে কুশল মেন্ডিসকে সাজঘরে ফেরান মুস্তাফিজ ও রিশাদ। দুই বাংলাদেশী বোলারই এই সিরিজে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছেন। এরপর ভয়ংকর হয়ে ওঠার আভাস দেওয়া চারিথ আসালাঙ্কাকেও ফেরান মুস্তাফিজ। ৪৬ বলে পাঁচ চারে ৩৭ রান করেন আগের ম্যাচে শ্রীলঙ্কার জয়ের অন্যতম কারিগর আসালাঙ্কা। 

এরপর লঙ্কানদের ইনিংস একাই টেনেছেন জানিথ লিয়ানাগে। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেওয়া এই ডানহাতি ব্যাটসম্যান অপর প্রান্ত থেকে খুব একটা সাহায্য পাননি। শেষ পর্যন্ত ১০২ বলে ১১ চার ও দুই ছয়ে ১০১ রান করে অপরাজিত থেকে যান তিনি। 

বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন ৪২ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। চোট পেয়ে নিজের শেষ ওভার করতে না পারা মুস্তাফিজ ৩৯ রান দিয়ে শিকার করেছেন দুই উইকেট। স্পিনার মেহেদী হাসান মিরাজ ৩৮ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন। রিশাদ ও সৌম্যর শিকার একটি করে উইকেট।    

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট সিরিজ / জানিথ লিয়ানাগে / তাসকিন আহমেদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা
  • নেপালের রসুয়া জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের বাইরে তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালে নেপাল সেনাবাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যাচ্ছে; ২ সেপ্টেম্বর প্রাপ্ত একটি হ্যান্ডআউট ছবিতে এটি ধারণ করা হয়। (ছবি: নেপাল আর্মি/হ্যান্ডআউট/রয়টার্স)
    নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ জনকে জীবিত উদ্ধার, ভেতরে শোনা যাচ্ছে আরও বহু মানুষের কণ্ঠ
  • ছবি: টিবিএস
    বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু
  • ২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
    থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘চোখের সামনেই ভয়াবহ রূপ নিচ্ছে’: ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, রেকর্ড উষ্ণতার সতর্কতা জাতিসংঘের
  • সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যাংক রেজল্যুশন আইন: বাতিল হচ্ছে বিতর্কিত পরিচালকদের মালিকানায় ফেরার সুযোগের ধারা 

Related News

  • তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ, থানায় জিডি
  • খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে সহায়তা চায় ডিসিসিআই
  • রান খরচায় তাসকিনের অস্বস্তির রেকর্ড, বিজয়-শান্তর সেঞ্চুরি
  • কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ
  • ‘নতুন একটা অভিজ্ঞতা হলো’- ম্যাচের দিন হোটেল বদলানো নিয়ে তাসকিন

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা

2
নেপালের রসুয়া জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের বাইরে তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালে নেপাল সেনাবাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যাচ্ছে; ২ সেপ্টেম্বর প্রাপ্ত একটি হ্যান্ডআউট ছবিতে এটি ধারণ করা হয়। (ছবি: নেপাল আর্মি/হ্যান্ডআউট/রয়টার্স)
আন্তর্জাতিক

নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ জনকে জীবিত উদ্ধার, ভেতরে শোনা যাচ্ছে আরও বহু মানুষের কণ্ঠ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু

4
২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে

5
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘চোখের সামনেই ভয়াবহ রূপ নিচ্ছে’: ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, রেকর্ড উষ্ণতার সতর্কতা জাতিসংঘের

6
সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যাংক রেজল্যুশন আইন: বাতিল হচ্ছে বিতর্কিত পরিচালকদের মালিকানায় ফেরার সুযোগের ধারা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net