Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
‘নতুন একটা অভিজ্ঞতা হলো’- ম্যাচের দিন হোটেল বদলানো নিয়ে তাসকিন

খেলা

টিবিএস রিপোর্ট
27 January, 2025, 02:05 am
Last modified: 27 January, 2025, 02:10 am

Related News

  • তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ, থানায় জিডি
  • খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে সহায়তা চায় ডিসিসিআই
  • রান খরচায় তাসকিনের অস্বস্তির রেকর্ড, বিজয়-শান্তর সেঞ্চুরি
  • কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’

‘নতুন একটা অভিজ্ঞতা হলো’- ম্যাচের দিন হোটেল বদলানো নিয়ে তাসকিন

ম্যাচের দিন দল থেকে হোটেল বদলানোর নির্দেশনা পেয়ে অবাক হয়ে যান রাজশাহীর ক্রিকেটাররা। কিন্তু উপায় না থাকায় দলের সঙ্গে যেতে হয় নতুন হোটেলে। 
টিবিএস রিপোর্ট
27 January, 2025, 02:05 am
Last modified: 27 January, 2025, 02:10 am

রোববার রংপুর রাইডার্সের বিপক্ষে দুর্বার রাজশাহীর ম্যাচ। কিন্তু সকাল থেকেই পারিশ্রমিক জটিলতায় দলটিতে থমথমে অবস্থা। এর মাঝেই খবর আসে হোটেল ছেড়ে দিতে হবে তাদের, যেতে হবে অন্য হোটেলে। ম্যাচের দিন দল থেকে এমন নির্দেশনা পেয়ে অবাক হয়ে যান রাজশাহীর ক্রিকেটাররা। কিন্তু উপায় না থাকায় দলের সঙ্গে যেতে হয় নতুন হোটেলে। 

সচরাচর এভাবে হোটেল বদলাতে দেখা যায় না কোনো দলকে। এ কারণে ম্যাচের পর সংবাদ সম্মেলনে আসা রাজশাহীর অধিনায়ক তাসকিন আহমেদের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়। পুরো ঘটনা বর্ণনা করার আগে অভিজ্ঞ এই পেসার জানান, ম্যাচের দিনে হোটেল বদলানো তার জন্য নতুন অভিজ্ঞতা। 

গুলশান-২ এর ওয়েস্টিন হোটেলে ছিল দুর্বার রাজশাহী, পরে দলটি হোটেল বদলে যায় শেরাটনে। বিষয়টির অভিজ্ঞতা জানাতে গিয়ে তাসকিন বলেন, 'আমার জীবনেও নতুন একটা অভিজ্ঞতা হলো যে, ম্যাচের দিন হোটেল বদলাতে হলো। আমি যতোদূর শুনেছি যে, আমাদের নাকি বুকিং দেওয়া ছিল শেরাটনে… ওয়েস্টিনে ছিল, বুকিং দেওয়ার কারণে নাকি সব রুম বুকড ছিল। পরে আমরা হোটেল বদল করলাম।'

হোটেল বদল করার পর রাজশাহীর দেশি ক্রিকেটাররা জানতে পারেন পারিশ্রমিক না পাওয়ায় রংপুরের বিপক্ষে ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বিদেশি ক্রিকেটাররা। তাসকিন বলেন, 'হোটেল বদল করার পর (মাঠে) যাওয়ার ২ ঘণ্টা আগে শুনি, বিদেশি ক্রিকেটার কেউ যাবে না। তখন আমাদের বোর্ড থেকে আমাদের ফোন দিয়ে বলল যে, 'অন্তত তোমরা আসো, খেলো।' বিদেশি ক্রিকেটারদেরও ফোন করেছিল আমাদের বোর্ড থেকে। তাদেরকে বলেছে যে, 'পেমেন্ট কোনো ইস্যু নয়, পেমেন্ট হয়ে যাবে।' তবু তারা আসেনি।'

কী কারণে হোটেল বদলাতে হয়েছে, সে সম্পর্কে পরিষ্কার ধারণা নেই রাজশাহীর ক্রিকেটারদের। ম্যাচের পর রাত সাড়ে ১২টার দিকে নিজেদের হোয়াটঅ্যাপ গ্রুপে ওয়েস্টিন হোটেলে একটি বিবৃতি শেয়ার করে রাজশাহী। যেখানে বলা হয়, দুর্বার রাজশাহীর সত্ত্বাধিকারী শফিক রহমানের বিশেষ অনুরোধের কারণে নিজেদের আরেকটি হোটেলে রাজশাহী দলকে স্থানান্তর করেছে ওয়েস্টিন কর্তৃপক্ষ। 

হোটেল বদলের পর রংপুরের বিপক্ষে ম্যাচ খেলতে বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে মিরপুর স্টেডিয়ামে পৌঁছায় রাজশাহীর টিম বাস। এই বাসে বিদেশি কোনো ক্রিকেটার যাননি। ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়া মোহাম্মদ হারিস, রায়ান বার্ল, মিগুয়েল কামিন্সহ বিদেশি ক্রিকেটাররা পারিশ্রমিক না পর্যন্ত না খেলার সিদ্ধান্তে অটল থাকেন। অনুযায়ী অন্তত দুজন বিদেশি ক্রিকেটারকে একাদশে রাখাতে হবে; বিপিএলের এমন নিয়ম থাকলেও রাজশাহীর অনুরোধে 'বিশেষ ব্যবস্থায়' তাদেরকে ম্যাচ খেলার অনুমতি দেয় বিসিবি। 

Related Topics

টপ নিউজ

তাসকিন আহমেদ / দুর্বার রাজশাহী / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ, থানায় জিডি
  • খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে সহায়তা চায় ডিসিসিআই
  • রান খরচায় তাসকিনের অস্বস্তির রেকর্ড, বিজয়-শান্তর সেঞ্চুরি
  • কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net