Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 11, 2026
ভাগ্যাহত এক সংগীতশিল্পীকে চাকরি দিল 'স্বপ্ন'

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 July, 2020, 08:45 pm
Last modified: 04 July, 2020, 08:49 pm

Related News

  • এআই মানুষের চাকরির বাজারে ধস নামাবে না, উল্টো কর্মসংস্থানের বড় সুযোগ করে দেবে
  • কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত আরও ৪ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • এআই কি আপনার কাজ সহজ করবে, নাকি চাকরিই কেড়ে নেবে?
  • বেসরকারি চাকরিজীবীদের সুরক্ষা দিতে নতুন সার্ভিস রুলস করছে সরকার

ভাগ্যাহত এক সংগীতশিল্পীকে চাকরি দিল 'স্বপ্ন'

কীবোর্ডবাদক এহসানুর রশীদ পুনম চাকরি করতেন ঢাকার একটি গার্মেন্ট প্রতিষ্ঠানে। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসার পেছনে সর্বস্ব ব্যয় করে সুস্থ হয়ে উঠলেও চাকরি ফিরে পাননি। বাধ্য হয়ে রিকশা চালানো শুরু করেছিলেন।
টিবিএস রিপোর্ট
04 July, 2020, 08:45 pm
Last modified: 04 July, 2020, 08:49 pm

শখের কীবোর্ডবাদক এহসানুর রশীদ পুনম চাকরি করতেন ঢাকার একটি গার্মেন্ট প্রতিষ্ঠানে। হঠাৎ এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসার পেছনে সর্বস্ব ব্যয় করে সুস্থ হয়ে উঠলেও চাকরি ফিরে পাননি।

সেইসঙ্গে পৃথিবীতে মহামারি করোনাভাইরাস প্রাদুর্ভাব ঘটায় নতুন চাকরিও জোটাতে পারেননি। তাই বাধ্য হয়ে রিকশা চালানো শুরু করেন পুনম।

এরইমধ্যে তাকে নিয়ে করা সংবাদ চোখে পড়ে 'স্বপ্ন'র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসিরের। তিনি পুনমকে কোম্পানির ইনভেন্টরি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট অফিসার পদে চাকরি দেন।

শুক্রবার পুনমের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

সাব্বির হাসান নাসির বলেন, 'অনলাইনে প্রতিবেদনটা দেখেই মনে হচ্ছিল, পুনমের জন্য কিছু করতে পারলে ভালোলাগত। সামাজিক দায়বদ্ধতা থেকেই এই মানুষটির জন্য কিছু একটা করার চেষ্টা করলাম আমরা। তার জন্য এটুকু করতে পেরে এখন বেশ ভালো লাগছে।' 

পুনম বলেন, 'এমন দুঃসময়ে চাকরি পাব, এটা ভাবতেও পারিনি। আমাকে যে সম্মান আজ স্বপ্ন দিল, সেটা সততার সঙ্গে রক্ষা করতে চাই। নতুন পদে নতুন চাকরিটা ভালোভাবে করতে চাই।'

পুনমের জন্ম রাজশাহীতে। ২০০০ সাল পরবর্তী সময়ে ব্যস্ত ছিলেন মিউজিক নিয়ে। পাশাপাশি সম্পন্ন করেছেন গ্র্যাজুয়েশন। চাকরিও করেছেন একাধিক কোম্পানিতে। পুনম সে সময় মিউজিশিয়ান হিসেবে যুক্ত ছিলেন 'স্যালভেশন' ব্যান্ডে। 'স্টার সার্চ' প্রতিযোগিতায় সেরা ব্যান্ড হিসেবে বিজয়ী হয়েছিল এটি। এরপর ঢাকায় চাকরিও চলছিল তার ভালোভাবে। কিন্তু গত বছর তার জীবনে নেমে আসে অন্ধকার।

পুনম তখন একটি গার্মেন্টসের অ্যাডমিন বিভাগের কর্মকর্তা। অফিস শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলে একটি প্রাইভেটকার এসে ধাক্কা দেয় তাকে। 

এই করোনা মহামারির মধ্যে এমন মহানুভবতা আগেও দেখিয়েছে  'স্বপ্ন'।মহামারি শুরুর পরপরই ১১ জন তৃতীয় লিঙ্গের সদস্যকে চাকরি দিয়েছে প্রতিষ্ঠানটি।

এছাড়াও করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারঘোষিত সাধারণ ছুটির মধ্যে 'স্বপ্ন'র কেনাকাটা বেড়ে যাওয়ায় প্রায় ৩০০ কর্মী নিয়োগ দেয় প্রতিষ্ঠানটি।

Related Topics

টপ নিউজ

এহসানুর রশীদ পুনম / স্বপ্ন / চাকরি / রিকশাচালক / মিউজিশিয়ান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশ নেয়ার সুযোগ নেই: হুমায়ুন কবির
  • কোলাজ: টিবিএস
    ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
  • ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি ১০ ব্যাংকে
    ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি ১০ ব্যাংকে
  • বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। ছবি: টিবিএস
    আবু সাঈদের হত্যার প্রতিবাদ করেছি; আমি একজন শিক্ষক, এর বাইরে কিছু না: সাবেক ভিসি কলিমউল্লাহ
  • ছবি: ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সি/রয়টার্স
    নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানে যেভাবে বিলিয়ন ডলারের চীনা পণ্য ঢুকছে
  • সংসদে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : ভিডিও থেকে নেওয়া
    চাকরিচ্যুত ৮,৭৯৬ বিডিআর সদস্যকে পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

Related News

  • এআই মানুষের চাকরির বাজারে ধস নামাবে না, উল্টো কর্মসংস্থানের বড় সুযোগ করে দেবে
  • কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত আরও ৪ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • এআই কি আপনার কাজ সহজ করবে, নাকি চাকরিই কেড়ে নেবে?
  • বেসরকারি চাকরিজীবীদের সুরক্ষা দিতে নতুন সার্ভিস রুলস করছে সরকার

Most Read

1
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশ নেয়ার সুযোগ নেই: হুমায়ুন কবির

2
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

3
৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি ১০ ব্যাংকে
অর্থনীতি

৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি ১০ ব্যাংকে

4
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। ছবি: টিবিএস
বাংলাদেশ

আবু সাঈদের হত্যার প্রতিবাদ করেছি; আমি একজন শিক্ষক, এর বাইরে কিছু না: সাবেক ভিসি কলিমউল্লাহ

5
ছবি: ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানে যেভাবে বিলিয়ন ডলারের চীনা পণ্য ঢুকছে

6
সংসদে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

চাকরিচ্যুত ৮,৭৯৬ বিডিআর সদস্যকে পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net