Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
শুধু টিসিবির বিক্রির জন্য আমদানির খবরে পেঁয়াজের দাম আবারো বাড়ল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 February, 2024, 11:15 am
Last modified: 21 February, 2024, 11:16 am

Related News

  • পাইকারি ও খুচরা বাজারে দামের পার্থক্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হবে: বাণিজ্যমন্ত্রী
  • ইরান যুদ্ধের জেরে খাতুনগঞ্জে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম
  • মধ্যপ্রাচ্য সংকট: চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে অস্থিরতা
  • অতিরিক্ত সরবরাহে ‘উৎপাদন ব্যয়ের চেয়েও কম দামে’ বিক্রি, ব্যাপক লোকসানে পেঁয়াজ চাষিরা
  • সরবরাহ সংকটে খাতুনগঞ্জে রমজানের নিত্যপণ্যের দাম বেড়েছে কেজিতে ৩-৫ টাকা

শুধু টিসিবির বিক্রির জন্য আমদানির খবরে পেঁয়াজের দাম আবারো বাড়ল

আগেরদিন ১০-১৫ টাকা কমার পরে মঙ্গলবার পাইকারিতে পেঁয়াজের দাম আবারো বেড়ে প্রতি কেজিতে ১০০ থেকে ১০৫ টাকায় পৌঁছেছে।  
টিবিএস রিপোর্ট
21 February, 2024, 11:15 am
Last modified: 21 February, 2024, 11:16 am
ছবি: টিবিএস

ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে আগেরদিন প্রতি কেজিতে ১০-১৫ টাকা কমার পরে, মঙ্গলবার আবারো একই হারে বেড়েছে। 

ভারতের কেন্দ্রীয় সরকার পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় বাংলাদেশের অন্যতম ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের পেয়াজের দাম কেজিতে ১০-১৫ টাকা কমেছিল। 

তবে মঙ্গলবার আবার তা আগের হারে অর্থাৎ ১০-১৫ টাকা বেড়ে গেছে। আমদানিকৃত পেঁয়াজ কেবল টিসিবির মাধ্যমে বিক্রি হতে পারে– এমন খবরে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালেই কেজিতে ১০০ থেকে ১০৫ টাকায় পৌঁছায় দাম। 

সোমবার ভারতের দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, পেঁয়াজ রপ্তানিতে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। নিষেধাজ্ঞা তুলে বিশ্বের বিভিন্ন দেশের জন্য ৩ লাখ মেট্রিক টন পেঁয়াজ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। সেখানে বাংলাদেশেও ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে।

খাতুনগঞ্জের মেসার্স গ্রামীণ বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী বলয় কুমার পোদ্দার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "ভারতে রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরে আমদানির সম্ভাবনা তৈরি হয়। এজন্য সোমবার বিকালে পাইকারিতে প্রতিকেজি পেঁয়াজের দাম ১০-১৫ টাকা কমে যায়। এরপর আমদানিকারকদের থেকে খবর পাওয়া যায়, এসব পেঁয়াজ টিসিবির জন্য কেনা হতে পারে। এজন্য পেঁয়াজের দাম আবার আগের মতো হয়ে গেছে।"

খাতুনগঞ্জের হামিদুল্লাহ মিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস টিবিএসকে বলেন, "ব্যবসায়ীরা এসব পেঁয়াজ বেশি দামে কিনেছিলেন। ভারত থেকে আমদানি শুরু হলে লোকসানের শঙ্কায় সবাই দ্রুত মালামাল বিক্রি করতে চেয়েছিলেন। কারণ মজুদ থাকলে লোকসান হবে পারে। এজন্য দাম কিছুটা কমেছিল। আমদানির কারণে দাম কমতে পারে এমন খবরে বেচাবিক্রি একেবারে কম।"
 
Related Topics

টপ নিউজ

পেঁয়াজের দাম / খাতুনগঞ্জ / পাইকারি বাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • পাইকারি ও খুচরা বাজারে দামের পার্থক্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হবে: বাণিজ্যমন্ত্রী
  • ইরান যুদ্ধের জেরে খাতুনগঞ্জে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম
  • মধ্যপ্রাচ্য সংকট: চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে অস্থিরতা
  • অতিরিক্ত সরবরাহে ‘উৎপাদন ব্যয়ের চেয়েও কম দামে’ বিক্রি, ব্যাপক লোকসানে পেঁয়াজ চাষিরা
  • সরবরাহ সংকটে খাতুনগঞ্জে রমজানের নিত্যপণ্যের দাম বেড়েছে কেজিতে ৩-৫ টাকা

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net