Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
উত্তর রাখাইনে পরাজয়ের মুখে সেনা প্রত্যাহার করছে জান্তা, দাবি আরাকান আর্মির

আন্তর্জাতিক

দ্য ইরাবতী
19 February, 2024, 10:05 pm
Last modified: 19 February, 2024, 10:23 pm

Related News

  • মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নির্মম গৃহযুদ্ধের সূচনাকারী সামরিক নেতা
  • সাড়ে তিন লাখ তথ্য যাচাই, আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার
  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • ২৭,০০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল ট্যাংকার, এ সপ্তাহে আসছে আরও চারটি
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য

উত্তর রাখাইনে পরাজয়ের মুখে সেনা প্রত্যাহার করছে জান্তা, দাবি আরাকান আর্মির

বিবৃতিতে বলা হয়, জান্তার সামরিক বাহিনী নিশ্চিত যে তারা আমাদের প্রতিহত করতে চাইলে হেরে যাবে। তাই আমরা যে টাউনশিপগুলো দখল নেওয়ার চেষ্টা করছি, সেগুলোর সামরিক ফাঁড়ি পুড়িয়ে দিয়ে তারা সৈন্য প্রত্যাহার করে নিচ্ছে।
দ্য ইরাবতী
19 February, 2024, 10:05 pm
Last modified: 19 February, 2024, 10:23 pm
গত শুক্রবার মিয়েবন টাউনশিপে অবস্থিত জান্তা বাহিনীর একটি ফাঁড়ি দখলের পর সেখান থেকে অস্ত্র জব্দ করে আরাকান আর্মি। ছবি: আরাকান আর্মি

মিয়ানমারের জাতিগত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি জানিয়েছে, দেশটির জান্তা বাহিনী রাখাইনের উত্তরাঞ্চল থেকে সৈন্য প্রত্যাহার করছে। একইসঙ্গে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্যে যুদ্ধে হেরে যাচ্ছে জেনে তারা দক্ষিণে বেসামরিক নাগরিকদের ওপর হামলা বাড়িয়েছে।

রবিবার রাখাইন রাজ্যের মিয়েবন টাউনশিপে পাহাড়ের চূড়ায় অবস্থিত দুটি ঘাঁটি থেকে জান্তা বাহিনী হেলিকপ্টারে করে সৈন্যদের সরিয়ে নেওয়ার পর আরাকান আর্মির পক্ষ থেকে এক বিবৃতিতে এ দাবি করা হয়।

বিবৃতিতে বলা হয়, জান্তার সামরিক বাহিনী নিশ্চিত যে তারা আমাদের প্রতিহত করতে চাইলে হেরে যাবে। তাই আমরা যে টাউনশিপগুলো দখল নেওয়ার চেষ্টা করছি, সেগুলোর সামরিক ফাঁড়ি পুড়িয়ে দিয়ে তারা সৈন্য প্রত্যাহার করে নিচ্ছে।

আরাকান আর্মি জানায়, রবিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে মিয়েবনে পাহাড়ের চূড়ায় অবস্থিত পয়েন্ট ৪০২ ও ৪০৮ ফাঁড়ির অস্ত্র, গোলাবারুদ ও কামান ধ্বংস করেছে। তারা সঙ্গে করে কেবল যে কয়টি বহন করা যায়, সেই কয়টি অস্ত্রই নিয়ে গেছে। ফাঁড়ি দুটি হিন খা র গ্রাম থেকে তিন কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।

জান্তা সৈন্যদের হেলিকপ্টারে করে ফাঁড়িগুলো থেকে সরিয়ে দক্ষিণ রাখাইনের অ্যান টাউনশিপে জান্তার ওয়েস্টার্ন কমান্ডে নিয়ে যাওয়া হয়।

এদিকে দক্ষিণ রাখাইনের রামরি টাউনশিপে স্থল, সমুদ্র ও আকাশপথে বোমা বর্ষণ অব্যাহত রেখেছে জান্তা বাহিনী। 

শনিবার (১৭ ফেব্রুয়ারি) জান্তার গোলাবর্ষণ এবং বিমান হামলায় ৪ নম্বর কিং টেই ওয়ার্ডের অন্তত দেড়শ বাড়ি পুড়ে গেছে। পরদিন রবিবার থাইম টং প্যাগোডা পাহাড় থেকে রামরি টাউনে গোলা হামলা চালায় তারা। 

ইরাবতীর খবরে আরও বলা হয়, সপ্তাহজুড়েই রাজ্যের বিভিন্ন শহরে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। তবে গত সপ্তাহের মতো বড় ধরনের কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি।  

এদিকে ঘাঁটি ও ফাঁড়িতে থাকা জান্তা বাহিনীর সদস্যরা আত্মসমর্পণ না করা পর্যন্ত এগুলোতে হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছে আরাকান আর্মি।

আজ সোমবার এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, 'জান্তার সামরিক বাহিনী এখনও রাখাইন রাজ্যে তার ব্যর্থতার বাস্তবতাকে মেনে নিতে পারে না।'

উল্লেখ্য, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি এক অভ্যুত্থানের মধ্য দিয়ে মিয়ানমারের শাসন ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এর পর জান্তার সঙ্গে আরাকান আর্মির একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। গত বছরের নভেম্বরে এ যুদ্ধবিরতি শেষ হয়। এখন রাখাইনে জান্তা সরকারের বিভিন্ন লক্ষ্যবস্তু দখলে নিতে এগোচ্ছে বিদ্রোহীরা।

অনুবাদ: রেদওয়ানুল হক

Related Topics

টপ নিউজ

আরাকান আর্মি / মিয়ানমার / সংঘাত / সেনা / প্রত্যাহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

Related News

  • মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নির্মম গৃহযুদ্ধের সূচনাকারী সামরিক নেতা
  • সাড়ে তিন লাখ তথ্য যাচাই, আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার
  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • ২৭,০০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল ট্যাংকার, এ সপ্তাহে আসছে আরও চারটি
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!

3
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

4
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

6
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net