Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
আগামীকাল বিজিপির ৩৩০ সদস্যকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে

বাংলাদেশ

কক্সবাজার প্রতিবেদক
14 February, 2024, 01:50 pm
Last modified: 14 February, 2024, 01:59 pm

Related News

  • বেসরকারি সাবমেরিন ক্যাবল, ৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগের পরও অনিশ্চয়তায়
  • প্রাথমিক শিক্ষা খাতে বাংলাদেশকে এমন অবস্থানে নেওয়া হবে, যাতে অন্য দেশ অনুসরণ করে: ববি হাজ্জাজ
  • সামাজিক সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
  • আদানির বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমেছে, লোডশেডিং আরও বাড়বে
  • জ্বালানি নিয়ে নৈরাজ্য চলছেই: জোড়-বিজোড় রেশনিংয়ের মতো পরিকল্পনা এখনো উপেক্ষিত

আগামীকাল বিজিপির ৩৩০ সদস্যকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে

কক্সবাজারের উখিয়ার ইনানীস্থ বঙ্গোপসাগরের উপকূলের নৌবাহিনীর জেটি ঘাট এলাকা দিয়ে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে।
কক্সবাজার প্রতিবেদক
14 February, 2024, 01:50 pm
Last modified: 14 February, 2024, 01:59 pm
ফাইল ছবি

মিয়ানমারে চলমান সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ৩৩০ সদস্যকে আগামীকাল বৃহস্পতিবার মিয়ানমারের কাছে হস্তান্তর করা হবে।

আজ বুধবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। সকাল ৮টায় এ হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে।

বিজিবির এই কর্মকর্তা জানান, কক্সবাজারের উখিয়ার ইনানীস্থ বঙ্গোপসাগরের উপকূলের নৌবাহিনীর জেটি ঘাট এলাকা দিয়ে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে। এ বিষয়ে বিস্তারিত আর কিছুই জানাননি তিনি।

তবে বিজিবিসহ একাধিক সূত্রে জানা গেছে, উভয় দেশের আলোচনার পরিপ্রেক্ষিতে মিয়ানমারের নৌবাহিনীর একটি জাহাজ বাংলাদেশের সীমানায় আসবে। জাহাজটি গভীর সাগরে অবস্থান করবে। বিজিপির এই ৩৩০ সদস্যকে পৃথক নৌযানে ওই জাহাজে নিয়ে যাওয়া হবে। তারপর তাদের মিয়ানমারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছিলেন, মিয়ানমার তাদের নিরাপত্তা বাহিনীর সদস্যদের ফিরিয়ে নিতে সম্মত হয়েছে।

তিনি বলেন, 'তারা (মিয়ানমার) আমাদের কাছে একটি বার্তা পাঠিয়েছে যে তারা খুব শীঘ্রই জাহাজে করে তাদের ফিরিয়ে নেবে। আশা করছি তারা তাদের সদস্যদের দুয়েকদিনের মধ্যে ফিরিয়ে নেবে। আমাদের সাথে তাদের কোনো বিরোধ নেই, কোন যুদ্ধ নেই।'

উল্লেখ্য, সংঘাতের জেরে গত ৪ ফেব্রুয়ারি থেকে পর পর কয়েক দিন বিজিপির ৩৩০ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। 

Related Topics

টপ নিউজ

বিজিপি / বিজিবি / সংঘাত / আশ্রয় / বাংলাদেশ / মিয়ানমার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
    আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ছবি: আইএইএ
    পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Related News

  • বেসরকারি সাবমেরিন ক্যাবল, ৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগের পরও অনিশ্চয়তায়
  • প্রাথমিক শিক্ষা খাতে বাংলাদেশকে এমন অবস্থানে নেওয়া হবে, যাতে অন্য দেশ অনুসরণ করে: ববি হাজ্জাজ
  • সামাজিক সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
  • আদানির বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমেছে, লোডশেডিং আরও বাড়বে
  • জ্বালানি নিয়ে নৈরাজ্য চলছেই: জোড়-বিজোড় রেশনিংয়ের মতো পরিকল্পনা এখনো উপেক্ষিত

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

3
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

4
মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
আন্তর্জাতিক

আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের

6
ছবি: আইএইএ
আন্তর্জাতিক

পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net