Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
সুদিনের আশা সুদূর পরাহত, ১৫ হাজার কর্মী ছাঁটাই করবে এয়ারবাস

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 July, 2020, 08:15 pm
Last modified: 01 July, 2020, 08:20 pm

Related News

  • ওয়াশিংটন পোস্টে বড় ধরনের কর্মী ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩০০-র বেশি সাংবাদিক
  • বোয়িং, এয়ারবাসের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে চীনের রাষ্ট্রীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান কোমেক
  • ইউরোপ যেভাবে উদ্ভাবনের পথ আটকে দেয়
  • সৌর বিকিরণে দেখা দিচ্ছে এয়ারবাসের সিস্টেমে গরমিল, বিশ্বজুড়ে ফ্লাইট বিভ্রাট
  • এআইয়ে বিনিয়োগ বাড়াতে ২০২৮ সালের মধ্যে ৬ হাজার কর্মী ছাঁটাই করবে এইচপি

সুদিনের আশা সুদূর পরাহত, ১৫ হাজার কর্মী ছাঁটাই করবে এয়ারবাস

বাণিজ্যিক উড়োজাহাজের ব্যবসায় ৪০ শতাংশ ধ্বসের কথা জানিয়ে একে এভিয়েশন শিল্পের ‘নজিরবিহীন সঙ্কট’ বলে উল্লেখ করা হয় এয়ারবাসের বিবৃতিতে। যার কারণে মোট বৈশ্বিক কর্মশক্তির ১০ শতাংশকে ছাঁটাই করার কথা জানানো হয়েছে।
টিবিএস ডেস্ক
01 July, 2020, 08:15 pm
Last modified: 01 July, 2020, 08:20 pm
ফ্রান্সের তুঁলো শহরে এয়ারবাস কারখানার সামনে পার্ক করে রাখা এ-৩৫০টি বিমান। ছবি: ব্লুমবার্গ

আন্তর্জাতিক যাত্রী পরিবহন ব্যবস্থায় প্রধান যোগাযোগ মাধ্যম উড়োজাহাজ। জনপ্রিয় এই ভ্রমণ ব্যবস্থাটি সবচেয়ে বড় বিপর্যয়ে পড়েছে করোনাভাইরাসের চলমান মহামারিতে। এর ফলে যাত্রী পরিবাহী উড়োজাহাজ সংস্থার ব্যবসা যেমন শিকেয় উঠেছে, ঠিক তেমনি তার প্রভাব এসে পড়েছে বৃহৎ উড়োজাহাজ নির্মাতাদের কাঁধেও। খুব শীঘ্রই সংশ্লিষ্ট শিল্পে গতি ফেরার আশাও করা যাচ্ছে না, বিভিন্ন দেশে সংক্রমণের দ্বিতীয় ঢেউ হানা দেওয়ার প্রেক্ষিতে। 

আন্তর্জাতিক বেসামরিক যাত্রীবাহী উড়োজাহাজ শিল্পের প্রধান দুই উৎপাদক হচ্ছে বোয়িং ও এয়ারবাস। এর মধ্যে ইউরোপীয় মালিকানাধীন এয়ারবাস গত মঙ্গলবার তাদের বৈশ্বিক জনশক্তির প্রায় ১৫ হাজার জন কমানোর কথা জানিয়েছে। কোম্পানিটির ইতিহাসে এটাই হতে চলেছে সবচেয়ে বড় কর্মী ছাঁটাইয়ের ঘটনা। খবর ব্লুমবার্গের। 

বাণিজ্যিক বিমান ব্যবসায় ৪০ শতাংশ ধ্বসের কথা জানিয়ে একে এভিয়েশন শিল্পের 'নজিরবিহীন সঙ্কট' বলে উল্লেখ করা হয় এয়ারবাসের বিবৃতিতে। যার কারণে মোট বৈশ্বিক কর্মশক্তির ১০ শতাংশকে ছাঁটাই করার কথা জানানো হয়েছে। কর্মী ছাটাইয়ের অধিকাংশই করা হবে ফ্রান্স, জার্মানি, স্পেন এবং যুক্তরাজ্যের কারখানাগুলোতে। 

এয়ারবাসের মুখ্য নির্বাহী গিলিয়ামো ফাউরি বিগত দিনগুলোতে আসন্ন ছাঁটাই নিয়ে কর্মীদের সতর্ক করে আসছিলেন। এসময় তিনি নতুন উড়োজাহাজের চাহিদা কমে যাওয়ার সঙ্গে তাল মিলিয়ে কোম্পানির অস্তিত্ব ধরে রাখতে এ পদক্ষেপ বাধ্য হয়েই নিতে হবে বলে সতর্ক করেছিলেন।

মঙ্গলবার কোম্পানিটি জানিয়েছে, ২০২৩ সালের আগে বা ২০২৫ সাল পর্যন্ত তারা ভাইরাস পূর্ববর্তী অবস্থায় আকাশপথে যাত্রী পরিবহন ব্যবসার উত্তরণের কোনো সম্ভাবনা দেখছে না।  

এদিন এয়ারবাস নির্বাহী তার বিবৃতিতে জানান, বেসামরিক উড়োজাহাজ নির্মাণ শিল্পের ইতিহাসের সবচেয়ে বড় সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে এয়ারবাস। তাই ব্যবসা টিকিয়ে রাখাকেই সবার আগে নিশ্চিত করতে হবে। এর মধ্য দিয়ে আমরা সঙ্কটকাল অতিক্রম করে বৈশ্বিক বিমান উৎপাদন শিল্পে নেতৃস্থানীয় অবস্থান ধরে রাখতে সক্ষম হব।  

Related Topics

টপ নিউজ

এয়ারবাস / এভিয়েশন শিল্প সঙ্কট / বিশ্ব মহামারি / কর্মী ছাঁটাই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • ওয়াশিংটন পোস্টে বড় ধরনের কর্মী ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩০০-র বেশি সাংবাদিক
  • বোয়িং, এয়ারবাসের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে চীনের রাষ্ট্রীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান কোমেক
  • ইউরোপ যেভাবে উদ্ভাবনের পথ আটকে দেয়
  • সৌর বিকিরণে দেখা দিচ্ছে এয়ারবাসের সিস্টেমে গরমিল, বিশ্বজুড়ে ফ্লাইট বিভ্রাট
  • এআইয়ে বিনিয়োগ বাড়াতে ২০২৮ সালের মধ্যে ৬ হাজার কর্মী ছাঁটাই করবে এইচপি

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net