Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
হাইটেক পার্কে বিনিয়োগকারীরা পার্কের ভেতরেই সব সেবা পাবে: পলক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 February, 2024, 10:35 am
Last modified: 10 February, 2024, 10:35 am

Related News

  • জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড জয় ও পলক: চিফ প্রসিকিউটর
  • ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয় ও পলকের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন প্রসিকিউশনের
  • প্রিজনভ্যানে জাতীয় সংগীত গাইলেন পলক
  • ইন্টারনেট বন্ধ করে গণহারে হত্যা: হাসিনাপুত্র জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • গ্রেপ্তার আ.লীগের ৫,০৭৯ নেতাকর্মী; মামলায় শীর্ষে আনিসুল, সবচেয়ে বেশি রিমান্ডে গেছেন পলক

হাইটেক পার্কে বিনিয়োগকারীরা পার্কের ভেতরেই সব সেবা পাবে: পলক

টিবিএস রিপোর্ট
10 February, 2024, 10:35 am
Last modified: 10 February, 2024, 10:35 am
ছবি: সৌজন্যেপ্রাপ্ত

হাইটেক পার্কে যারা বিনিয়োগ করবে, তাদের সরকারি কোনো সেবা বা লাইসেন্স গ্রহণের জন্য হাইটেক পার্ক কর্তৃপক্ষের বাইরে কোথাও যাতে না ঘুরতে হয়, সেটি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

বিনিয়োগকারীদের সঙ্গে নিয়ে গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বঙ্গবন্ধু হাইটেক পার্ক পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পলক বলেন, 'সরকারি কর্মকর্তাবৃন্দ, 'হাইটেক পার্ক অথরিটির প্রতিনিধিবৃন্দসহ আমরা সেবা প্রদানকারী এবং উদ্যোক্তা-বিনিয়োগকারীরা সেবা গ্রহণকারী। উদ্যোক্তা-বিনিয়োগকারীরা আমাদের সেবা গ্রহণ করতে এসেছেন। আমাদের কর্মকাণ্ডে সন্তুষ্ট হলে তারা হাইটেক পার্কে বিনিয়োগ করবেন। আর তারা বিনিয়োগ করে সফল হলে বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো পূরণ হবে।'

প্রতিমন্ত্রী জানান, কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ৮২টি প্রতিষ্ঠান জমি বরাদ্দ পেয়েছে। ২২টি প্রতিষ্ঠান উৎপাদন কার্যক্রম শুরু করেছে। আরও প্রায় পাঁচটি প্রতিষ্ঠান রয়েছে যারা উৎপাদনের লক্ষ্যে সব কার্যক্রম সম্পন্ন করেছে। 

২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত থেকে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে মোট ১ হাজার ৭০ কোটি টাকার বেশি বিনিয়োগ হয়েছে। ২০২৫ সালের মধ্যে প্রায় ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে।

শর্ত ভাঙায় তিনটি কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করেছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। চুক্তি বাতিল হওয়া কোম্পানিগুলো হলো: টাইক্কোন সিস্টেমস লিমিটেড, ডাটা সফট ও মেট্রোনেট। এগুলোর পরিবর্তে কনা সফট, মা এন্টারপ্রাইজ ও মুমানু পলিয়েস্টার ইন্ডাস্ট্রিজকে পার্কের জমি বরাদ্দ দেওয়া হয়েছে।

আগে পলক বঙ্গবন্ধু হাইটেক সিটির স্মার্ট ল্যাপটপ অ্যাসেম্বলিং ইন্ডাস্ট্রি, এটিএম, সিআরএম, পিওএস এবং সিডিএম মেশিনস ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, অবস্থিত ড্যাফোডিল কম্পিউটার অ্যাসেম্বলিং ইন্ডাস্ট্রি, ফেয়ার টেকনোলজি লিমিটেড-এর হুন্দাই গাড়ি উৎপাদন কারখানা এবং বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড-এর কার্যক্রম পরিদর্শন করেন।

পরে তিনি গাজীপুরের চন্দ্রায় পিসিবি, মোবাইল প্রোডাকশন ও ল্যাপটপ প্রজেক্ট পরিদর্শন এবং এসএসডি প্রোডাক্ট ও স্মার্টফোনের নতুন মডেলের উদ্বোধন, এবং নাসার গ্লি মিশনের জন্য বাংলাদেশে প্রস্তুতকৃত প্রথম স্যাটেলাইটের সিমুলেশন কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশগ্রহণ এবং ওয়ালটন ইন্ডাস্ট্রিয়াল পার্কের সম্প্রসারণ সরজমিনে পরিদর্শন করেন।

Related Topics

টপ নিউজ

হাইটেক পার্ক / জুনাইদ আহমেদ পলক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড জয় ও পলক: চিফ প্রসিকিউটর
  • ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয় ও পলকের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন প্রসিকিউশনের
  • প্রিজনভ্যানে জাতীয় সংগীত গাইলেন পলক
  • ইন্টারনেট বন্ধ করে গণহারে হত্যা: হাসিনাপুত্র জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • গ্রেপ্তার আ.লীগের ৫,০৭৯ নেতাকর্মী; মামলায় শীর্ষে আনিসুল, সবচেয়ে বেশি রিমান্ডে গেছেন পলক

Most Read

1
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

2
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প

4
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net