Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 09, 2026
দেশে তৈরি প্রথম ই-বাইক নিয়ে এল আরএফএল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 February, 2024, 04:35 pm
Last modified: 08 February, 2024, 04:36 pm

Related News

  • শীর্ষ কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগে বড় হচ্ছে ই-বাইকের বাজার
  • ২০০ কোটি টাকা বিনিয়োগে পার্টিকল বোর্ডের বাজারে প্রবেশ করল আরএফএল
  • নীরব বিপ্লব: যে কারণে বাংলাদেশী যাত্রীদের কাছে ক্রমেই জনপ্রিয়তা পাচ্ছে ই-বাইক
  • আগস্টের মধ্যে ই-স্কুটার ও ই-বাইক বাজারে আনছে রাষ্ট্রায়ত্ত অ্যাটলাস বাংলাদেশ
  • দুটি নতুন ইলেকট্রিক বাইক নিয়ে এল রিভো, দাম ১ লাখের মধ্যে

দেশে তৈরি প্রথম ই-বাইক নিয়ে এল আরএফএল

ই-বাইকটি ঘণ্টায় ২৫ কিলোমিটার গতিতে চলতে পারে। এবার চার্জ দিলে অনায়াসে ৪৫ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। সম্পূর্ণ চার্জ হতে প্রায় ৪-৫ ঘণ্টা সময় লাগবে।
টিবিএস রিপোর্ট
08 February, 2024, 04:35 pm
Last modified: 08 February, 2024, 04:36 pm
ছবি: সৌজন্যে প্রাপ্ত

স্থানীয়ভাবে নিজেদের তৈরি বৈদ্যুতিক বাইসাইকেল (ই-বাইক) বাজারে নিয়ে এসেছে আরএফএল। এটিই দেশে তৈরি প্রথম ই-বাইক।

আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীতে দেশে প্রথমবারের মতো তৈরি 'দুরন্ত' ব্র্যান্ডের বৈদ্যুতিক বাইসাইকেলের মোড়ক উন্মোচন করেন।

ই-বাইকটি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অবস্থিত হবিগঞ্জ শিল্প পার্কে আরএফএল গ্রুপের নিজস্ব কারখানা রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে তৈরি করা হচ্ছে। কারখানাটির বছরে প্রায় ৫ হাজার ইউনিট ই-বাইক উৎপাদনের সক্ষমতা রয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আরএন পল বলেন, প্রথাগত বাইসাইকেল ও মোটরচালিত যানবাহনের বিকল্প হিসেবে ই-বাইক বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে। এটি যাতায়াত, বিনোদন ও পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠছে। স্বাস্থ্যকর জীবনযাত্রার অংশ হিসেবে এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর জন্য পরিবহনের টেকসই মাধ্যম হিসেবে ই-বাইকের ব্যবহারকে অনেক দেশে উৎসাহিত করা হচ্ছে। দেরিতে হলেও বাংলাদেশে ই-বাইকের ব্যবহার শুরু হয়েছে এবং দেশের শহরাঞ্চলে ই-বাইক জনপ্রিয় হয়ে উঠছে।

তিনি আরও বলেন, 'এ অবস্থায় আরএফএল ই-বাইক খাতে প্রবেশ করেছে। এই ব্যবসায় প্রবেশের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে উচ্চমানের পরিবেশবান্ধব পণ্য পৌঁছে দেওয়া। আশা করি গ্রাহকদের কাছ থেকে ভালো সাড়া পাব। এছাড়া দেশের চাহিদা মিটিয়ে ই-বাইক রপ্তানির পরিকল্পনা রয়েছে আমাদের।'

রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. মাহমুদুর রহমান বলেন, 'দুরন্ত ই-বাইকের প্রধান বৈশিষ্ট্য হলো এটি ৩৬ ভোল্টের লিথিয়াম ব্যাটারিতে চলে। এ ব্যাটারিও আমাদের কারখানায় উৎপাদিত হচ্ছে।' 

তিনি জানান, ই-বাইকটি ঘণ্টায় ২৫ কিলোমিটার গতিতে চলতে পারে। এবার চার্জ দিলে অনায়াসে ৪৫ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। সম্পূর্ণ চার্জ হতে প্রায় ৪-৫ ঘণ্টা সময় লাগবে।

মাহমুদুর রহমান আরও বলেন, দুরন্ত ই-বাইক কিনলে বৈদ্যুতিক যন্ত্রাংশের জন্য ৬ মাসের ওয়ারেন্টি দেওয়া। এছাড়া একজন গ্রাহক প্রথম ছয় মাসে চারটি ফ্রি সার্ভিসিং সুবিধা পাবেন।

প্রথমে দুরন্ত ই-রাইডার ১০১ ও দুরন্ত ই-রাইডার ২০১ মডেল দুটি বাজারে পাওয়া যাবে। দুরন্ত ই-রাইডার ১০১ মডেলের সর্বোচ্চ খুচরা মূল্য হবে ৪২ হাজার টাকা এবং দুরন্ত ই-রাইডার ২০১ মডেলের সর্বোচ্চ খুচরা মূল্য ৫৫ হাজার টাকা। দুরন্ত স্পোর্টস গ্যালারি ও অনুমোদিত ডিলারের মাধ্যমে সারা দেশে দুরন্ত ই-বাইক পাওয়া যাবে।

Related Topics

অর্থনীতি / টপ নিউজ

আরএফএল / ই-বাইক / বৈদ্যুতিক বাইক / ইলেক্ট্রনিক বাইক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
    জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
  • ছবি: টিবিএস
    এই সপ্তাহেই জাতীয় গ্রিডে যোগ হচ্ছে ১,২১০ মেগাওয়াট বিদ্যুৎ: সংসদে প্রতিমন্ত্রী
  • ১০ হাজার থেকে ৭০ হাজার: টাকা দিলেই ফেসবুকে মিলছে কিউ-১ জার্নালে গবেষণাপত্র প্রকাশের সুযোগ
    ১০ হাজার থেকে ৭০ হাজার: টাকা দিলেই ফেসবুকে মিলছে কিউ-১ জার্নালে গবেষণাপত্র প্রকাশের সুযোগ
  • উত্তর-পশ্চিম জার্মানির ওসনাব্রুকে অবস্থিত কারখানাটিতে আগামী বছর গাড়ি উৎপাদন বন্ধ হওয়ার কথা। ছবি: হিশাম এলশেরিফ
    গাড়ি উৎপাদন ছেড়ে ইসরায়েলের অস্ত্র কারখানা হচ্ছে ফোক্সভাগেনের প্ল্যান্ট
  • ছবি: মুমিত এম
    ১০–৩০ কাউন্টের সুতায় বন্ডেড সুবিধা বাতিল: এনবিআরের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিটিএমএ
  • ছবি: গেটি ইমেজেস
    বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী রাজনৈতিক নেতার বেতন বাড়ছে আরও ১ মিলিয়ন ডলার

Related News

  • শীর্ষ কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগে বড় হচ্ছে ই-বাইকের বাজার
  • ২০০ কোটি টাকা বিনিয়োগে পার্টিকল বোর্ডের বাজারে প্রবেশ করল আরএফএল
  • নীরব বিপ্লব: যে কারণে বাংলাদেশী যাত্রীদের কাছে ক্রমেই জনপ্রিয়তা পাচ্ছে ই-বাইক
  • আগস্টের মধ্যে ই-স্কুটার ও ই-বাইক বাজারে আনছে রাষ্ট্রায়ত্ত অ্যাটলাস বাংলাদেশ
  • দুটি নতুন ইলেকট্রিক বাইক নিয়ে এল রিভো, দাম ১ লাখের মধ্যে

Most Read

1
জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
অর্থনীতি

জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এই সপ্তাহেই জাতীয় গ্রিডে যোগ হচ্ছে ১,২১০ মেগাওয়াট বিদ্যুৎ: সংসদে প্রতিমন্ত্রী

3
১০ হাজার থেকে ৭০ হাজার: টাকা দিলেই ফেসবুকে মিলছে কিউ-১ জার্নালে গবেষণাপত্র প্রকাশের সুযোগ
ফিচার

১০ হাজার থেকে ৭০ হাজার: টাকা দিলেই ফেসবুকে মিলছে কিউ-১ জার্নালে গবেষণাপত্র প্রকাশের সুযোগ

4
উত্তর-পশ্চিম জার্মানির ওসনাব্রুকে অবস্থিত কারখানাটিতে আগামী বছর গাড়ি উৎপাদন বন্ধ হওয়ার কথা। ছবি: হিশাম এলশেরিফ
আন্তর্জাতিক

গাড়ি উৎপাদন ছেড়ে ইসরায়েলের অস্ত্র কারখানা হচ্ছে ফোক্সভাগেনের প্ল্যান্ট

5
ছবি: মুমিত এম
অর্থনীতি

১০–৩০ কাউন্টের সুতায় বন্ডেড সুবিধা বাতিল: এনবিআরের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিটিএমএ

6
ছবি: গেটি ইমেজেস
আন্তর্জাতিক

বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী রাজনৈতিক নেতার বেতন বাড়ছে আরও ১ মিলিয়ন ডলার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net