Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
জানালার সঙ্গে বিছানার চাদর বেঁধে জেল থেকে পালানো ইতালির সেই মাফিয়াকে ফ্রান্স থেকে গ্রেপ্তার

আন্তর্জাতিক

সিএনএন
03 February, 2024, 05:05 pm
Last modified: 03 February, 2024, 05:09 pm

Related News

  • চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪
  • গুমের মামলায় সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদ গ্রেপ্তার, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি
  • রাজধানীতে পৃথক ঘটনায় ৪ মৃত্যু: একজনের পরিচয় মেলেনি, গ্রেপ্তার ১
  • মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: ‘সমন্বয়ক’ পরিচয়দানকারীসহ গ্রেপ্তার ৮
  • স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি ব্যবহার করে প্রতারণা, চট্টগ্রামে গ্রেপ্তার ১

জানালার সঙ্গে বিছানার চাদর বেঁধে জেল থেকে পালানো ইতালির সেই মাফিয়াকে ফ্রান্স থেকে গ্রেপ্তার

ইউরোপের শীর্ষ ১০ পলাতক আসামির মধ্যে রাদুয়ানো অন্যতম। তার ডান হাত হিসেবে খ্যাত জালুইজি ত্রৈয়ানোকেও একইদিন স্পেনের গ্রানাডায় একটি সার্ভিস পয়েন্ট থেকে পার্সেল নেওয়ার সময় গ্রেপ্তার করা হয়েছে। তিনি ২০২১ সালে গৃহবন্দী অবস্থা থেকে পালিয়েছিলেন।
সিএনএন
03 February, 2024, 05:05 pm
Last modified: 03 February, 2024, 05:09 pm
মার্কো রাদুয়ানো। ছবি: সিএনএন

কড়া নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে গত বছর জেল থেকে পালিয়েছিলেন ইতালির মাফিয়া বস মার্কো রাদুয়ানো। (৪০) তবে শেষ রক্ষা হয়নি। অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি।

মার্কো রাদুয়ানো দক্ষিণ ইতালির পুইয়া অঞ্চলের গার্গানো মাফিয়া গ্রুপের বস। গত বৃহস্পতিবার ফ্রান্সের করসিকা দ্বীপের বাস্তিয়া এলাকার একটি বিলাসবহুল রেস্তোরাঁর বাইরে তিনি তার এক নারী সহচরের সঙ্গে রাতের খাবার খাচ্ছিলেন। ওই সময়ই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন তিনি।

ইউরোপের শীর্ষ ১০ পলাতক আসামির মধ্যে রাদুয়ানো অন্যতম। তার ডান হাত হিসেবে খ্যাত জালুইজি ত্রৈয়ানোকেও একইদিন স্পেনের গ্রানাডায় একটি সার্ভিস পয়েন্ট থেকে পার্সেল নেওয়ার সময় গ্রেপ্তার করা হয়েছে। তিনি ২০২১ সালে গৃহবন্দী অবস্থা থেকে পালিয়েছিলেন।

ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্যারাবিনিয়েরি এক বিবৃতিতে জানায়, পুইয়ার ডিস্ট্রিক্ট অ্যান্টি-মাফিয়া ডিরেক্টরেট অব বারির নির্দেশে ক্যারাবিনিয়ারি অব দি আরওএস ও পুইয়ার প্রাদেশিক কমান্ড ফজিয়ার যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে দ্য স্প্যানিশ গার্দিয়া সিভিল ও ফ্রেন্স জেন্দারমেরিয়ে ন্যাশনালে সহায়তা করেছে।

এক বছর আগে কারাগারের জানালায় বিছানার চাদর বেঁধে কারাগার থেকে পালিয়েছিলেন ৪০ বছর বয়সী এই মাফিয়া বস। তার পালানোর ঘটনাটি নজরদারি ক্যামেরায় ধরা পড়ে। আশ্চর্যজনকভাবে কারাগারের সব রক্ষীকে ফাঁকি দিয়ে তিনি হেঁটে হেঁটেই পালিয়ে যান।

পালানোর আগে মাদক চোরাচালানের মামলায় রাদুয়ানো ২৪ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন। পরে ২০১৭ সালে একটি হত্যাকাণ্ডের জন্য প্ররোচনা দেওয়ায় পলাতক অবস্থায়ই তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। 

Related Topics

টপ নিউজ

পলাতক / মাফিয়া / ইতালি / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ফাইল ছবি: রয়টার্স
    ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প
  • সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
    তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

Related News

  • চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪
  • গুমের মামলায় সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদ গ্রেপ্তার, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি
  • রাজধানীতে পৃথক ঘটনায় ৪ মৃত্যু: একজনের পরিচয় মেলেনি, গ্রেপ্তার ১
  • মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: ‘সমন্বয়ক’ পরিচয়দানকারীসহ গ্রেপ্তার ৮
  • স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি ব্যবহার করে প্রতারণা, চট্টগ্রামে গ্রেপ্তার ১

Most Read

1
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

2
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প

4
সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
ফিচার

তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা

5
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net