Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
জামাল-সাবিনার কাঁধে দেশের ফুটবলের নতুন দায়িত্ব 

খেলা

টিবিএস রিপোর্ট
28 June, 2020, 07:35 pm
Last modified: 28 June, 2020, 07:39 pm

Related News

  • বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো
  • যে কারণে লিভারপুলে থাকতে 'সৌদির সাড়ে ৬০০ মিলিয়ন ডলারের প্রস্তাব' ফিরিয়ে দিলেন সালাহ
  • অবশেষে বিদ্রোহ শেষ, অনুশীলনে ফিরতে রাজি নারী ফুটবলাররা
  • নারী ফুটবলারদের নিজেদের জায়গায় দাঁড়িয়ে কাঁদতে হচ্ছে কেন?
  • ‘অপমানে’ কান্নায় ভেঙে পড়লেন সাবিনা

জামাল-সাবিনার কাঁধে দেশের ফুটবলের নতুন দায়িত্ব 

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্দেশনা মেনে জামাল ও সাবিনাকে শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দিয়েছে বাফুফে। দেশের তৃণমূল ফুটবলের বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন এই দুই ফুটবল তারকা।
টিবিএস রিপোর্ট
28 June, 2020, 07:35 pm
Last modified: 28 June, 2020, 07:39 pm

ছোট দলের বড় তারকা তিনি। জামাল ভূঁইয়ার নাম শুনতেই অনেক ফুটবল ভক্ত পাগল। খ্যাতির সীমানাটা কেবল দেশের গন্ডিতেই সীমাবদ্ধ নয় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়কের। লিওনেল মেসি-সর্জিও রামোসদের লিগ লা লিগার ম্যাচ বিশ্লেষণে ডাকা হয় তাকে। 

সব মিলিয়ে বর্তমানে দেশের ফুটবলের সবচেয়ে বড় আদর্শের নাম জামাল ভূঁইয়া। অনেক তরুণ ফুটবলারের কাছেই তিনি অনুপ্রেরণার নাম। জামালের এই খ্যাতিকেই এবার ব্যবহার করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাংলাদেশ অধিনায়ককে তৃণমূল ফুটবলের শুভেচ্ছাদূত বানানো হয়েছে।

নারী ফুটবলেও এমন একজন রয়েছেন, তিনি সাবিনা খাতুন। নারী দলের এই অধিনায়কের নেতৃত্বে অনেক সাফল্যই মিলেছে। নারী ফুটবলে সাবিনা খাতুনই সবচেয়ে বড় নাম। তাকেও তৃণমূল ফুটবলের শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দেশের ফুটবল উন্নয়নে মাঠে লড়ার পাশাপাশি মাঠের বাইরেও কাজ করবেন জামাল-সাবিনা। 

আপাতত চারটি জেলার তৃণমূল ফুটবলের বিভিন্ন কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত করবেন জামাল-সাবিনা। ঢাকা, ফেনী, নীলফামারী ও মাদারীপুর; এই চার জেলায় গিয়ে সেখানকান তৃণমূল ফুটবলের অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করবেন তারা। এ ছাড়া চার জেলার ফুটবলারদের অনুপ্রেরণা যোগানোর কাজটিও করবেন জামালার-সাবিনা। 

এত বড় দায়িত্ব পেয়ে গর্বিত জামাল ভূঁইয়া। উচ্ছাস প্রকাশ করে বাংলাদেশ অধিনায়ক বলেছেনন, 'বাফুফে আমাকে তৃণমূল ফুটবলের শুভেচ্ছাদূত বানিয়েছে। বাফুফেকে ধন্যবাদ জানাই এমন একটা সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। এই দায়িত্ব পেয়ে আমি গর্বিত। তৃণমূল পর্যায়ের ফুটবলারদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।'

সাবিনার জন্যও এটা বড় সম্মানের। দেশের ফুটবলের তদারকির দায়িত্ব পেয়ে নারী দলের অধিনায়ক বলেন, 'তৃণমূণ ফুটবল যেন আরও এগিয়ে যায়, সেই চেষ্টা থাকবে। দেশের ফুটবলকে সমৃদ্ধ করাই আমার একমাত্র লক্ষ্য।'

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্দেশনা মেনে জামাল ও সাবিনাকে শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দিয়েছে বাফুফে। সবাইকে ফুটবল খেলার সুযোগ করে দেওয়া, সর্বত্র ফুটবল ছড়িয়ে দেওয়া, ফুটবলারদের নিরাপত্তাসহ আরও কিছু বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে এএফসির তৃণমূল ফুটবল কার্যক্রমে। এসব বিষয় নিয়েই মূলত কাজ করতে হবে জামাল-সাবিনাকে। 

Related Topics

টপ নিউজ

জামাল ভুঁইয়া / সাবিনা খাতুন / ফুটবলার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো
  • যে কারণে লিভারপুলে থাকতে 'সৌদির সাড়ে ৬০০ মিলিয়ন ডলারের প্রস্তাব' ফিরিয়ে দিলেন সালাহ
  • অবশেষে বিদ্রোহ শেষ, অনুশীলনে ফিরতে রাজি নারী ফুটবলাররা
  • নারী ফুটবলারদের নিজেদের জায়গায় দাঁড়িয়ে কাঁদতে হচ্ছে কেন?
  • ‘অপমানে’ কান্নায় ভেঙে পড়লেন সাবিনা

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net