Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
‘অপমানে’ কান্নায় ভেঙে পড়লেন সাবিনা

খেলা

টিবিএস রিপোর্ট
31 January, 2025, 01:30 am
Last modified: 02 February, 2025, 05:30 pm

Related News

  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • যেভাবে ব্রিটিশ ফুটবলাররা এগিয়ে নিয়ে যাচ্ছেন পাকিস্তানের নারী ফুটবলকে
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের হার
  • অধিনায়ক ছাড়াই নারী ফুটবল দল ঘোষণা

‘অপমানে’ কান্নায় ভেঙে পড়লেন সাবিনা

বিষয় নিয়ে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন সাবিনা। ‘দিন শেষে মেয়েরা দেশের জন্যই খেলে’- কথাটি বলেই দুই হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন বাংলাদেশ অধিনায়ক, মুছতে থাকেন চোখ।
টিবিএস রিপোর্ট
31 January, 2025, 01:30 am
Last modified: 02 February, 2025, 05:30 pm

মূল অভিযোগটা কোচ পিটার বাটলারকে নিয়ে। বৃহস্পতিবার লিখিত বক্তব্যে জাতীয় নারী দলের ফুটবলাররা জানিয়েছেন, ইংলিশ এই কোচের অধীনে তারা খেলবেন না। কোচকে অপসারণ না করলে তারা গণ অবসরে যাবেন। নিজেদের অবস্থানের কথা জানানোর পাশাপাশি বাটলারের বিরুদ্ধে মানসিক হয়রানি ও উৎপীড়নসহ আরও অনেক অভিযোগ তুলে ধরেন ফুটবলাররা।

কোচকে নিয়ে সাবিনা খাতুন, মনিকা চাকমা, মাসুরা পারভীনদের বক্তব্য পরিষ্কার। তাদের চাওয়াতেই নেই অস্পষ্টতা। তবে নারী ফুটবলারদের মন খারাপের কারণ কেবল কোচ বাটলারই নন, দেশের মানুষদের আচরণ-কথাতেও মর্মাহত তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের নিয়ে হওয়া ট্রল, কটুক্তি মেনে নেওয়ার মতো নয় বলে জানান তারা। এসব নিয়ে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়তে দেখা যায় অধিনায়ক সাবিনাকে। 

ঢাকা ফিরে গত মঙ্গলবার টিম মিটিং ডাকেন বাটলার, যে মিটিংয়ে কোনো ফুটবলার যাননি। ক্যাম্পের ২৯ ফুটবলারের মধ্য থেকে বৃহস্পতিবার জিম সেশনে গেছেন মাত্র ১২ জন। বাকি ১৭ জন সন্ধ্যার পরে বাফুফে ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচকে নিয়ে অভিযোগ করাসহ নিজেদের ইচ্ছার কথা জানান, একটি লিখিত বক্তব্য দেন তারা। 

এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের নিয়ে হওয়া ট্রলের বিষয়টি নিয়েও কথা বলেন তারা। নারী ফুটবলারদের চোখে এসব অপমান, যা মেয়েদের পক্ষে নেওয়া সম্ভব নয়। বিষয় নিয়ে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন সাবিনা। 'দিন শেষে মেয়েরা দেশের জন্যই খেলে'- কথাটি বলেই দুই হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন বাংলাদেশ অধিনায়ক, মুছতে থাকেন চোখ।

কিছুক্ষণ থেমে সাবিনা বলতে থাকেন এভাবে, 'দেশের মানুষ যেভাবে মেয়েদের কটুক্তি করছে, এটা আসলে মেয়েদের জন্য নেওয়াটা অসম্ভব।' এরপর আর কথা  বলতে পারলেন না সাবিনা। চোখ মুঝতে মুঝতে ডায়াস ছেড়ে সতীর্থদের ঠেলে পেছনে ছলে যান তিনি।

পাশে দাঁড়িয়ে থাকা মাসুরা পারভীন কথা বলতে শুরু করেন। কান্নাভেজা চোখে নারী দলের এই ডিফেন্ডার বলেন, 'আমরা যেহেতু ফেসবুকে অনেক অ্যাকটিভ থাকি, কারণ আমাদের কাছে ফোন থাকে। আমরা ইতোমধ্যে অনেক নিউজ দেখেছি বা অনেক পত্রিকায় লেখালেখি হয়েছে, যেখানে প্রমাণ হয়ে গেছে আসলে আমরা দেশের জন্য কিছুই করতে পারি নাই। আমাদের আর কিছুই বলার নেই কারও কাছে।' 

নারী দলের ফুটবলার ও বাটলারের মধ্যকার দ্বন্দ্ব নতুন কিছু নয়। গত সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালেই বিষয়টি জনসম্মুখে আসে। এরপর থেকে কোচকে নিয়ে অনেক অভিযোগের কথা বাফুফেকে জানিয়েছেন ফুটবলাররা। কিন্তু তাতে কিছু্ হয়নি বলে দাবি তাদের। ফুটবলার-কোচের মধ্যে সম্পর্কের এই টানাপোড়েনের মাঝেই বাটলারের সঙ্গে নতুন করে এক বছরের চুক্তি করে বাফুফে।  

Related Topics

টপ নিউজ

সাবিনা খাতুন / জাতীয় নারী ফুটবল দল / নারী ফুটবল দল / পিটার বাটলার / বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • কোলাজ: টিবিএস
    ‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

Related News

  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • যেভাবে ব্রিটিশ ফুটবলাররা এগিয়ে নিয়ে যাচ্ছেন পাকিস্তানের নারী ফুটবলকে
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের হার
  • অধিনায়ক ছাড়াই নারী ফুটবল দল ঘোষণা

Most Read

1
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

2
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

3
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

4
ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
অর্থনীতি

জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা

5
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net