Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
সেভেন সিস্টার্সের বাসিন্দাদের বিদেশযাত্রায় ঢাকা বিমানবন্দর ব্যবহারের প্রস্তাব টিটুর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 January, 2024, 07:45 pm
Last modified: 25 January, 2024, 08:12 pm

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন কমিশনের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল: জাপানের কাছে সংশোধিত প্রস্তাব চেয়েছে বাংলাদেশ

সেভেন সিস্টার্সের বাসিন্দাদের বিদেশযাত্রায় ঢাকা বিমানবন্দর ব্যবহারের প্রস্তাব টিটুর

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে এক বৈঠকে ভারতের কাছে আবারও নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির কোটা চান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
টিবিএস রিপোর্ট
25 January, 2024, 07:45 pm
Last modified: 25 January, 2024, 08:12 pm
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। ফাইল ছবি: সংগৃহীত

বিভিন্ন দেশে ভ্রমণের জন্য ভারতের সেভেন সিস্টার্স নামে পরিচিত রাজ্যগুলোর বাসিন্দাদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, 'সেভেন সিস্টার্সে বসবাসরত মানুষ বিভিন্ন দেশে ভ্রমণে ঢাকা বিমানবন্দর ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে ভারত সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে।'

ভারতের উত্তর-পূর্ব অঞ্চলে অবস্থিত ৭টি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয়। এগুলো হলো অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা রাজ্য।

এছাড়া সেভেন সিস্টার্সের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত করে বাংলাদেশি হস্তশিল্প পণ্য, ইলেক্ট্রনিকস, পাটজাত ও চামড়াজাত পণ্য এবং খাদ্যপণ্য রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।

সভায় ভারতের কাছে আবারও নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির কোটা চান প্রতিমন্ত্রী। জরুরি মুহূর্তে পেঁয়াজ, চিনি, আদা, রসুনসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য যাতে দেশটি থেকে আমদানি করা যায়, সেজন্য ব্যবস্থা নিতে প্রণয় ভার্মার কাছে প্রস্তাব করেন তিনি।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি। ছবি: ইউএনবি

বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির প্রস্তাব করে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, 'উভয় দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির জন্য সীমান্ত হাটগুলোকে আরও সক্রিয় করতে হবে।' নতুন করে সীমান্ত হাট চালুর লক্ষ্যে সম্ভাব্য স্থানসমূহ চিহ্নিত করতে একসঙ্গে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়ানোর উপর গুরুত্বারোপ করে ভারতীয় হাইকমিশনার জানান, আগামী মাসে ভারতে একটি মেগা শো হবে যেখানে বাংলাদেশি প্রতিনিধিরাও অংশ নিতে পারবেন।

এদিন পরে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি. মান্টিটস্কির সঙ্গে সৌজন্যসাক্ষাৎ করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম।

রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠককালে বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির প্রস্তাব করেন প্রতিমন্ত্রী। রুশ রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যালস, পাট ও চামড়াজাত পণ্য, সিরামিকস, খাদ্যপণ্য আমদানি বাড়ানো হবে বলে আশ্বাস দেন।

আহসানুল ইসলাম টিটু বাংলাদেশ ও রাশিয়ার আমদানি-রপ্তানিতে সরাসরি বিনিময় ব্যবস্থা চালুকরণের বিষয়টি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানান।

রাশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশে রাশিয়ান বিশ্ববিদ্যালয়ের শাখা স্থাপনের আগ্রহ প্রকাশ করেন। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সহযোগিতার আশ্বাস দেন বাণিজ্য প্রতিমন্ত্রী।

Related Topics

টপ নিউজ

ভারত / সেভেন সিস্টার্স / বাণিজ্য প্রতিমন্ত্রী / বিদেশ ভ্রমণ / শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন কমিশনের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল: জাপানের কাছে সংশোধিত প্রস্তাব চেয়েছে বাংলাদেশ

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net