Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
দেড়শ মিটার ভঙ্গুর সড়ক: ১০ বছর ধরে ১৫ হাজার মানুষের ভোগান্তি

বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি
26 June, 2020, 08:30 pm
Last modified: 26 June, 2020, 08:39 pm

Related News

  • ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কা: হুমকির মুখে হাওরের বোরো ফসল
  • কক্সবাজারে এলপিজি পাম্পে বিস্ফোরণ: ৪ জনের অবস্থা আশঙ্কাজনক
  • কক্সবাজারের ৪ আসনেই বিএনপির জয়
  • জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে: কক্সবাজারে সালাহউদ্দিন আহমদের প্রশ্ন
  • জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে: কক্সবাজারে সালাহউদ্দিন আহমদের প্রশ্ন

দেড়শ মিটার ভঙ্গুর সড়ক: ১০ বছর ধরে ১৫ হাজার মানুষের ভোগান্তি

কক্সবাজারে পাহাড়ি ঢলে শিয়াপাড়া-পালপাড়া-দরগাহপাড়া, ভাদিতলা, কলেজ গেট, মাইজপাড়ার পুরো বিল পানিতে একাকার হয়ে গেছে। এ সময় সড়কের কাঠের সাঁকোটি আবারও ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন ওই অঞ্চলের মানুষ।
কক্সবাজার প্রতিনিধি
26 June, 2020, 08:30 pm
Last modified: 26 June, 2020, 08:39 pm
ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

কক্সবাজার সদরের ঈদগাঁও এলাকার 'বাসস্টেশন-দরগাহপাড়া-ভাদিতলা' সড়কের দেড়শ মিটার ভঙ্গুর অংশ নিয়ে গত ১০ বছর ধরে ভুগছেন পাঁচ গ্রামের অন্তত ১৫ হাজার মানুষ।

বাঁশের সাঁকোতে কোনোমতে চলাচল থাকলেও সম্প্রতি ঢলে সেই সাঁকোও তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। সড়কের ভঙ্গুর অংশটি টেকসইভাবে মেরামতের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়ে এরইমধ্যে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন ওই এলাকার জাহাঙ্গীর আলম নামে এক বাসিন্দা।

আবেদনটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমেদ, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কক্সবাজারের উপ-পরিচালকের কাছে অনুলিপি হিসেবে পাঠানো হয়েছে। আবেদনকারী একেএম জাহাঙ্গীর আলম ঈদগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ভাদিতলার বাসিন্দা মাস্টার আলী হোছাইনের ছেলে।

জাহাঙ্গীর আলম তার আবেদনে লিখেছেন, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও বাসস্টেশনের পূর্ব পাশে 'ভাদিতলা-দরগাহপাড়া-শিয়াপাড়া-পশ্চিম ভাদিতলা' সমেত সাত নম্বর ওয়ার্ডে ভোটার সংখ্যা প্রায় তিন হাজার ৬০০। এখানে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও তিনটি পাড়ালিয়া বাজার রয়েছে। এলাকায় উৎপন্ন হয় নানা মৌসুমী অর্থকরী ফসল। এসব ঘিরে কয়েক হাজার বসতিতে প্রায় ১৫ হাজার মানুষের বাস। শিক্ষার্থীসহ এসব মানুষের যাতায়তের একমাত্র পথ 'বাস স্টেশন-দরগাহপাড়া-ভাদিতলা' প্রায় তিন কিলোমিটারের সড়ক।

তিনি আরও লিখেন, বিগত বছর দশেক আগে পাহাড়ি ঢলের বন্যায় ঈদগাঁও ফুলেশ্বরী নদীর পালপাড়া অংশটি ভেঙ্গে সড়কটির দরগাহপাড়ার পশ্চিমাংশে প্রায় দেড়শ মিটারের মতো একেবারে জলাশয়ে পরিণত হয়। ক্ষত-বিক্ষত হয়ে গেছে আরও কিছু অংশ।

তখন থেকে বিভিন্ন দপ্তরে নানাভাবে যোগাযোগ করা হলেও সড়কটি মেরামতে যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি। স্থানীয়রা স্বউদ্যোগে কাঠের সাঁকো তৈরি করে কোনোমতে যাতায়াত সচল রাখে। কিন্তু প্রতি বছর বর্ষায় পাহাড়ি ঢলে কাঠের সাঁকোটি ভাসিয়ে নিয়ে লোকজনকে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।

গত ১৬ জুনের ভারি বর্ষণে ১৭ জুন ভোররিয়াঘোনা হয়ে আসা পাহাড়ি ঢলে শিয়াপাড়া-পালপাড়া-দরগাহপাড়া, ভাদিতলা, কলেজ গেট, মাইজপাড়ার পুরো বিল পানিতে একাকার হয়ে যায়। এ সময় সড়কটির সেই কাঠের সাঁকোটি আবারও ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন এ অঞ্চলের মানুষ।

নিজেদের প্রচেষ্টায় আবারো কাঠের সাঁকো তৈরি হয়েছে। কিন্তু এভাবে অস্থায়ী সমাধানে প্রকৃতির সঙ্গে সবসময় যুদ্ধ করতে হচ্ছে হাজারও শিক্ষার্থীসহ ১৫ হাজার মানুষকে।

বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, সড়কটির ভঙ্গুর অংশে নড়বড়ে সাঁকো তৈরি করে স্থানীয়রা চলাচল অব্যাহত রেখেছেন। পূর্ব পাশে সাঁকো তৈরি করা গেলেও পশ্চিমাংশে সাঁকো করার কোনো পজিশন না পেয়ে এক পাশে একটি বাঁশের সাহায্যে কোনোমতে পার হচ্ছেন স্থানীয়রা।

এখানে জন চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় যান চলাচল কল্পনাও করা যাচ্ছে না। ফলে যেকোনো মালামাল পারাপারে দুর্ভোগের পাশাপাশি খরচও বেশি হচ্ছে।

স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক নুরুল হাকিম নুকি বলেন, ভাঙ্গা সড়কটি মেরামতে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হয়েছে। স্থানীয় সাংসদও বেশ কয়েকবার পরিদর্শন করেছেন। কিন্তু এলাকার মানুষের দুর্ভোগ কোনোভাবেই লাঘব হচ্ছে না।

একেএম জাহাঙ্গীর আলম বলেন, এতদিন সব জায়গায় মৌখিকভাবে যোগাযোগ হয়েছে। হয়তো সে কারণে আমাদের ভোগান্তি লাঘবের উদ্যোগ নেওয়া হচ্ছে না। তাই সবার কথা চিন্তা করে এবার লিখিত আবেদন করেছি। সড়কের ভাঙ্গা অংশে একটি সুপরিসর কালভার্টসহ উভয় পাশে টেকসইভাবে পাকা করা গেলে ১৫ হাজার মানুষ যাতায়াতের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন।

কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, একটি আবেদন পেয়েছি। এলাকাটি পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের তাগাদা দেওয়া হবে।

Related Topics

টপ নিউজ

কক্সবাজার / পাহাড়ি ঢল / সাঁকো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কা: হুমকির মুখে হাওরের বোরো ফসল
  • কক্সবাজারে এলপিজি পাম্পে বিস্ফোরণ: ৪ জনের অবস্থা আশঙ্কাজনক
  • কক্সবাজারের ৪ আসনেই বিএনপির জয়
  • জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে: কক্সবাজারে সালাহউদ্দিন আহমদের প্রশ্ন
  • জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে: কক্সবাজারে সালাহউদ্দিন আহমদের প্রশ্ন

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net