Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
স্বপ্নযাত্রার আগে ফটোসেশনে বাংলাদেশের যুবারা

খেলা

টিবিএস রিপোর্ট
06 January, 2024, 08:55 pm
Last modified: 21 January, 2024, 06:06 pm

Related News

  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
  • ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্রিকেটের ক্ষতি ৫০০ মিলিয়ন ডলার
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড

স্বপ্নযাত্রার আগে ফটোসেশনে বাংলাদেশের যুবারা

প্রত্যাশার কথা জানাতে গিয়ে শিরোপা-স্বপ্নের কথাই বললেন যুব দলের নির্বাচক হান্নান সরকার। প্রধান কোচ স্টুয়ার্ট ল অবশ্য একটি করে ম্যাচ লক্ষ্যে রাখছেন।
টিবিএস রিপোর্ট
06 January, 2024, 08:55 pm
Last modified: 21 January, 2024, 06:06 pm

কিছুদিন আগেই এশিয়ার ক্রিকেটে শ্রেষ্ঠত্বের মুকুট জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তিন বছর আগে অগ্রজ আকবর আলী-শরিফুল ইসলামদের বিশ্বজয়ের গল্পটাও তাদের জানা। এবার তেমনই লক্ষ্য নিয়ে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ খেলতে যাচ্ছে মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বাধীন দলটি। কাল মধ্যরাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ যুবারা। 

এর আগে আজ দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হলো যুবাদের ফটোসেশন। ক্রিকেটার ও কোচিং স্টাফদের নিয়ে হয় ফটোসেশন হয়েছে। আগামী ১৯ জানুয়ারি পর্দা উঠবে যুবাদের ৫০ ওভারের বিশ্বকাপের। পরের দিন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে বাংলাদেশের। 'এ' গ্রুপে বাংলাদেশ, ভারত ছাড়া আছে যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড।

বিশ্ব আসরে মূল লড়াইয়ের আগে এক সপ্তাহ ক্যাম্প করবে বাংলাদেশ, উদ্দেশ্য কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। তাই একটু আগে ভাগেই যাচ্ছে বাংলাদেশ যুবারা। আগামী ১১ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে একটি আনঅফিশিয়াল ম্যাচ খেলবে তারা। ১৪ জানুয়ারি শ্রীলঙ্কা ও ১৭ জানুয়ারি অস্ট্রেলিয়ার যুবাদের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।  

এশিয়া কাপের শিরোপা জেতায় আত্মবিশ্বাসে টইটুম্বুর বাংলাদেশ দল। বিশ্বকাপেও দারুণ কিছু করবে এই দলটি, এমনই আশা যুব দলের নির্বাচক হান্নান সরকারের। প্রত্যাশার কথা জানাতে গিয়ে শিরোপা-স্বপ্নের কথাই বললেন তিনি, 'সেমি-ফাইনালের স্বপ্ন অবশ্যই থাকবে। তারপর নক আউট স্টেজে একটা ম্যাচ জিতলেই ফাইনাল, দুটি ম্যাচ জিতলে চ্যাম্পিয়ন। লক্ষ্য তো সব সময় চ্যাম্পিয়ন হওয়া।'

প্রধান কোচ স্টুয়ার্ট ল অবশ্য একটি করে ম্যাচ লক্ষ্যে রাখছেন। তার ভাষায়, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রথম ম্যাচ, সেটা ২০ তারিখে ভারতের বিপক্ষে। এই মুহূর্তে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওই ম্যাচের পর ওখানেই তা শেষ। এরপর আবার পরের ম্যাচটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিবার একটি করে ম্যাচ, সেই একই পুরনো কথা। তবে প্রক্রিয়া অনুসরণে কঠোর পরিশ্রম করতে হবে।'

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দল: আশিকুর রহমান শিবলী, জিশান আলম, চৌধুরী রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, আশরাফুজ্জামান বরেণ্য, আরিফুল ইসলাম, শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), রাফিউজ্জামান, রোহানত দৌলা বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসী সিদ্দিকী ও মারুফ মৃধা।

স্ট্যান্ড বাই: নাঈম আহমেদ, মোহাম্মদ রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভির আহমেদ ও আকান্ত শেখ।

Related Topics

টপ নিউজ

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল / বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
  • ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্রিকেটের ক্ষতি ৫০০ মিলিয়ন ডলার
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net