Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
প্রায় ৩০ বছর পর মাইক্রোসফটের কিবোর্ডে পরিবর্তন, যুক্ত হচ্ছে এআই বাটন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
05 January, 2024, 07:50 pm
Last modified: 05 January, 2024, 08:19 pm

Related News

  • ইলন মাস্ককে বিশ্বের ‘সেরা মানুষ’ বলছে এআই চ্যাটবট ‘গ্রোক'
  • এটি ভুল করতে পারে: এআইকে ‘অন্ধভাবে বিশ্বাস’ না করার পরামর্শ সুন্দর পিচাইয়ের
  • ‘বন্ধু’ চ্যাটজিপিটি-ই কি কিশোরের আত্মহত্যায় দায়ী? ওপেনএআই-এর বিরুদ্ধে অভিভাবকের মামলা
  • ডাক্তারদের জন্য 'চ্যাটজিপিটি' বানিয়ে বিলিয়ন ডলারের মালিক হলেন এআই উদ্যোক্তা
  • হিটলারের প্রশংসা ও রাজনীতিবিদদের অপমান করল মাস্কের চ্যাটবট গ্রোক

প্রায় ৩০ বছর পর মাইক্রোসফটের কিবোর্ডে পরিবর্তন, যুক্ত হচ্ছে এআই বাটন

বাটনটি ব্যবহার করে সহজেই মাইক্রোসফটের এআই টুল ‘কোপাইলট’ এ প্রবেশ কর যাবে। তবে এক্ষেত্রে প্রয়োজন হবে উইন্ডোজ ১১ এর নতুন পিসি ভার্সনটি।
টিবিএস ডেস্ক
05 January, 2024, 07:50 pm
Last modified: 05 January, 2024, 08:19 pm
ছবি: এপি

প্রায় ৩০ বছর পর মাইক্রোসফট নিজেদের কিবোর্ডে বড় ধরণের পরিবর্তন এনেছে। কেননা এতে নতুন করে যুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বাটন। খবর বিবিসির।

বাটনটি ব্যবহার করে সহজেই মাইক্রোসফটের এআই টুল 'কোপাইলট' এ প্রবেশ করা যাবে। তবে এক্ষেত্রে প্রয়োজন হবে উইন্ডোজ ১১ এর নতুন পিসি ভার্সনটি।

জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির মালিকানাধীন প্রতিষ্ঠান ওপেনএআই-এ বেশ বড় ধরণের বিনিয়োগ করেছে মাইক্রোসফট। ফলে কোম্পানি দুটির মধ্যে পারস্পরিক প্রযুক্তিগত সম্পর্কও বেশ বেশি। এটি কোপাইলটের এআই ক্ষমতাকে বহুগুণে শক্তিশালী করেছে। এটি মূলত মাইক্রোসফট ৩৬৫ ও বিং সার্চের মতো নিত্যদিনের ব্যবহার্য বিষয়ের সাথে এআইকে যুক্ত করে।

একইভাবে কয়েকবছর আগে মাইক্রোসফটের প্রতিদ্বন্দ্বী অ্যাপল ম্যাকবুকগুলোতে সিরি বাটন কিংবা টাচ বারে নতুন অপশন যুক্ত করেছে। আর কোপাইলট ব্যবহার করে সার্চ, ই-মেইল লেখা ও ছবি তৈরির মতো বিষয়গুলোও খুব সহজেই করা যায়।

এক ব্লগে মাইক্রোসফটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইউসুফ মেহদি নতুন বাটন যুক্তের বিষয়টিকে একটি 'পরিবর্তনশীল মুহূর্ত' বলে আখ্যায়িত করেছেন। একইসাথে তিনি এটিকে প্রায় ৩০ বছর আগে উইন্ডোজ বাটন সংযোজনের সাথে তুলনা করেছেন।

মাইক্রোসফটের পক্ষ থেকে প্রত্যাশা করা হচ্ছে যে, এটি ব্যবহারকারীর অভিজ্ঞতা বৃদ্ধির সাথে সাথে প্ল্যাটফর্মগুলোর ব্যবহার সহজ করতে সাহায্য করবে। 

মাইক্রোসফটের নতুন কিবোর্ডগুলো আগামী ফেব্রুয়ারি মাস থেকে নতুন পণ্যের সাথে পাওয়া যাবে। 

মাইক্রোসফট আসন্ন সিইএস টেক ইভেন্টে কোপাইলট কি-সহ বেশকিছু পণ্য প্রদর্শন করবে। এটি আগামী সপ্তাহে লাস ভেগাসে শুরু হবে।

ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট ও টিমের মতো অফিস ৩৬৫ এর পণ্যগুলিতে কোপাইলট যুক্ত করার মাধ্যমে মিটিং সংক্ষিপ্ত করা, ইমেইল লেখা ও প্রেজেন্টেশন তৈরি করা যায়। এটি সার্চ ইঞ্জিন বিং-এও যুক্ত করা হয়েছে।

অন্যদিকে সোয়ানসি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানী অধ্যাপক জন টাকার নতুন এই বাটনের সংযুক্তিকে খুবই 'স্বাভাবিক প্রক্রিয়া' হিসেবে মনে করছেন। কেননা উইন্ডোজ ১১ ব্যবহারকারীরা উইন্ডোজ কি প্লাস সি বাটন চাপ দিয়েছে সহজেই কোপাইলট ব্যবহার করতে পারেন।

জন টাকার মনে করেন, নতুন বাটন যুক্তের মাধ্যমে মাইক্রোসফট যে কোপাইলটের ওপর আলাদা গুরুত্ব দিচ্ছে, সেটি বোঝা যাচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারীদের সমস্ত পণ্যের সাথে এটি ব্যবহারে আকৃষ্ট করার সম্ভাবনাও রয়েছে। 

এদিকে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল নিজেদের চ্যাটবট বার্ড চালু করেছে। তবে মাইক্রোসফট আগের মতোই ওপেনএআই-এ বিনিয়োগে আগ্রহী। কোপাইলট মূলত ওপেন এআইয়ের জিপিটি-৪ বৃহৎ ল্যাংগুয়েজ মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।     

পিসি মার্কেটের জগতে মাইক্রোসফটের রয়েছে একচ্ছত্র আধিপত্য। লেনোভো, ডেল, এইচপিসহ বহু ব্র্যান্ডে উইন্ডোজ ব্যবহার করা হয়। 

রিসার্চ ফার্ম আইডিসি'র তথ্যমতে, সর্বোপরি ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ ও ওয়ার্কস্টেশনগুলোর ৮২ ভাগেই উইন্ডোজ ব্যবহার করা হয়। সেক্ষেত্রে কিবোর্ডের এই পরিবর্তনটি যে বড় আকারেই দেখা যাবে সেই বিষয়ে সন্দেহ নেই। 

ইতিমধ্যেই ডেল টেকনেলজিসের পক্ষ থেকে নিজেদের নতুন ল্যাপটপগুলোতে কোপাইলট বাটন যুক্ত করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে অন্য কোন ব্র্যান্ডগুলোতে বাটনটি যুক্ত করা হচ্ছে তা সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Related Topics

টপ নিউজ

কি-বোর্ড / উইন্ডোজ / উইন্ডোজ ১১ / এআই চ্যাটবট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • ইলন মাস্ককে বিশ্বের ‘সেরা মানুষ’ বলছে এআই চ্যাটবট ‘গ্রোক'
  • এটি ভুল করতে পারে: এআইকে ‘অন্ধভাবে বিশ্বাস’ না করার পরামর্শ সুন্দর পিচাইয়ের
  • ‘বন্ধু’ চ্যাটজিপিটি-ই কি কিশোরের আত্মহত্যায় দায়ী? ওপেনএআই-এর বিরুদ্ধে অভিভাবকের মামলা
  • ডাক্তারদের জন্য 'চ্যাটজিপিটি' বানিয়ে বিলিয়ন ডলারের মালিক হলেন এআই উদ্যোক্তা
  • হিটলারের প্রশংসা ও রাজনীতিবিদদের অপমান করল মাস্কের চ্যাটবট গ্রোক

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net