Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 13, 2026
অ্যামনেস্টি, টিআইবি, সুজন সরকারের প্রতি শত্রুতাপূর্ণ: ড. ইউনূসের রায়ের প্রতিক্রিয়ায় কাদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 January, 2024, 03:35 pm
Last modified: 03 January, 2024, 03:46 pm

Related News

  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে
  • সংসদে সমালোচনা করে বক্তব্য রাখায় ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার বিরুদ্ধে বিএনপির ঝাড়ু মিছিল
  • মির্জা ফখরুলের শূন্য আসনে প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর: স্থায়ী কমিটির সিদ্ধান্ত
  • বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু
  • নাটোর, চুয়াডাঙ্গা ও মেহেরপুরের নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক সভা শুরু

অ্যামনেস্টি, টিআইবি, সুজন সরকারের প্রতি শত্রুতাপূর্ণ: ড. ইউনূসের রায়ের প্রতিক্রিয়ায় কাদের

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতিতে দিয়ে বলেছে, ‘নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস ও তার সহকর্মীদের দোষী সাব্যস্ত করা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবরুদ্ধ দশার প্রতীক। বাংলাদেশে কর্তৃপক্ষ স্বাধীনতাকে খর্ব করেছে, সমালোচকদের দমিয়েছে।’
টিবিএস রিপোর্ট
03 January, 2024, 03:35 pm
Last modified: 03 January, 2024, 03:46 pm
ওবায়দুল কাদের। ফাইল ছবি

শ্রম আইন লঙ্ঘন মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সাজা নিয়ে দেওয়া আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতির সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, 'অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, টিআইবি ও সুজন একই সূত্রে গাঁথা। এই সরকারের প্রতি তাদের মনোভাব শত্রুতাপূর্ণ।'

আজ বুধবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'আমরা জানি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে কর্মরত আছে তারেক রহমানের আত্মীয় তারীন খান, যিনি আগে ডেইলি স্টারে কাজ করেছেন। এখন তাদের মন্তব্য কেমন হবে সেটা অনুমান করা যায়। এই সরকারের প্রতি তাদের একটা বৈরী মনোভাব রয়েছে। বাংলাদেশের টিআইবি, সুজনের ভূমিকাও একই সূত্রে গাঁথা।'

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা মামলায় গত সোমবার (১ জানুয়ারি) গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনূসসহ চারজনকে ছয় মাস করে কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সাজার পরদিন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতিতে দিয়ে বলেছে, 'নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস ও তার সহকর্মীদের দোষী সাব্যস্ত করা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবরুদ্ধ দশার প্রতীক। বাংলাদেশে কর্তৃপক্ষ স্বাধীনতাকে খর্ব করেছে, সমালোচকদের দমিয়েছে।'

ওবায়দুল কাদের বলেন, 'গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। আমরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কাছে জানতে চাই, আমাদের দেশে শ্রমিকদের অধিকার বিষয়ে মামলার যে রায় স্বাধীন আদালত দিয়েছেন, সেটা নিয়ে এত মাথাব্যথা, গাজায় গণহত্যা নিয়ে তাদের কী ভূমিকা?' 

তিনি বলেন, 'গাজায় ৯৪ জন সাংবাদিক তাদের প্রাণ হারিয়েছে। অ্যামনেস্টি কি এ ব্যাপারে কিছু বলেছে? এই একজন ব্যক্তির জন্য শ্রমিক অধিকারের রায়কে তারা কটাক্ষ করছে। ইসরায়েলের বিরুদ্ধে তো একটা কথাও বলেনি।'

বিএনপি-জামায়াতের আন্দোলন প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, 'বিএনপি-জামায়াত আন্দোলনে ব্যর্থ হয়ে লিফলেট বিতরণ করছে। তার মানে এই দলটি ব্যর্থতার চোরাবালিতে আটকে গেছে। এখান থেকে তারা বের হতে পারছে না। তাদের নাশকতার কর্মসূচি জনগণ অগ্রাহ্য করছে। হরতাল অবরোধ দিলে রাস্তায় যানজট লেগে যাচ্ছে। দূরবর্তী যানবাহনও চলছে।'

আরেক প্রশ্নের জবাবে কাদের বলেন, 'বিএনপির মনোভাবের মধ্যে যে পরিবর্তন সেটা তাদের আসল কথা নাও হতে পারে। তারা বলে একটা, করে আরেকটা। কাজেই তারা সত্য বলছে এটা ভাবার সুযোগ নেই। তারা ৪ তারিখ পর্যন্ত লিফলেট বিতরণ করবে। এরপর তাদের কর্মসূচি কী, তা আমরা লক্ষ্য করব। সেটাকে লক্ষ্য করেই আমরা সতর্ক অবস্থায় আছি। প্রশাসন সতর্ক অবস্থায় আছে। আমরা দলগতভাবেও সতর্ক অবস্থায় আছি।'

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।
 
Related Topics

টপ নিউজ

ড. ইউনূস / সাজা / রায় / অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল / বিবৃতি / প্রতিক্রিয়া / আওয়ামী লীগ / নির্বাচন / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
    স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
  • ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
    ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
  • দেং ইউ। ছবি: শিনহুয়া
    ‘এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব’: গণিতের ‘নোবেল’ বিজয়ীর রসিকতা
  • প্রতীকী ফাইল ছবি: রয়েদ বিন মাসুদ
    ৬০ দিনের মধ্যে ৪-৫ বিলিয়ন ডলারের উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা ইউএস-বাংলা এয়ারলাইন্সের
  • ৪ মার্চ ২০২৬ তিব্বতের লুনজের ঝারি শহরের দক্ষিণাঞ্চলের একটি ছোট গ্রাম স্যাটেলাইটে ধারণ করা চিত্রে দেখা যাচ্ছে। ছবি: ভ্যান্টর
    শির দিল্লি সফরের মাঝেই ভারতের বিতর্কিত সীমান্তে অগ্রসর হচ্ছে চীন, ধরা পড়ল স্যাটেলাইটে
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
    পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

Related News

  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে
  • সংসদে সমালোচনা করে বক্তব্য রাখায় ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার বিরুদ্ধে বিএনপির ঝাড়ু মিছিল
  • মির্জা ফখরুলের শূন্য আসনে প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর: স্থায়ী কমিটির সিদ্ধান্ত
  • বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু
  • নাটোর, চুয়াডাঙ্গা ও মেহেরপুরের নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক সভা শুরু

Most Read

1
স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
অর্থনীতি

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা

2
ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
অর্থনীতি

ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ

3
দেং ইউ। ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

‘এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব’: গণিতের ‘নোবেল’ বিজয়ীর রসিকতা

4
প্রতীকী ফাইল ছবি: রয়েদ বিন মাসুদ
বাংলাদেশ

৬০ দিনের মধ্যে ৪-৫ বিলিয়ন ডলারের উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা ইউএস-বাংলা এয়ারলাইন্সের

5
৪ মার্চ ২০২৬ তিব্বতের লুনজের ঝারি শহরের দক্ষিণাঞ্চলের একটি ছোট গ্রাম স্যাটেলাইটে ধারণ করা চিত্রে দেখা যাচ্ছে। ছবি: ভ্যান্টর
আন্তর্জাতিক

শির দিল্লি সফরের মাঝেই ভারতের বিতর্কিত সীমান্তে অগ্রসর হচ্ছে চীন, ধরা পড়ল স্যাটেলাইটে

6
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
বাংলাদেশ

পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net