Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
সৌদি আরবে তুরস্কের জাতীয় সঙ্গীত বাজাতে বাধা, স্থগিত সুপার কাপের ম্যাচ

খেলা

টিবিএস রিপোর্ট
30 December, 2023, 04:20 pm
Last modified: 30 December, 2023, 04:25 pm

Related News

  • এশীয় বাজারের জন্য জুন মাসের তেলের দাম কমাতে পারে সৌদি আরব
  • ইরান যুদ্ধের মধ্যেই গোপন আরেক যুদ্ধে জড়িয়ে পড়ছে সৌদি আরব-ইরাক
  • সৌদি থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামের পথে চীনা জাহাজ ‘এমটি নিনেমিয়া’
  • বেপরোয়া যুক্তরাষ্ট্রের বিকল্প খুঁজছে বিরক্ত ‘মধ্যম শক্তির’ মিত্র দেশগুলো
  • ৩১ লাখ আসন ও ১২ হাজার ফ্লাইট: হাজিদের জন্য সৌদি আরবের বিশাল পরিবহন পরিকল্পনা

সৌদি আরবে তুরস্কের জাতীয় সঙ্গীত বাজাতে বাধা, স্থগিত সুপার কাপের ম্যাচ

তুর্কি সুপার কাপ জয়ের লড়াইয়ে মুখোমুখি হওয়ার কথা গ্যালাতাসারে ও ফেনেরবাচের। কিন্তু এই দুই ক্লাবের খেলোয়াড়রা অভিযোগ করেছেন, ম্যাচের ভেন্যু সৌদি আরবের কর্তৃপক্ষ তুরস্কের জাতীয় সঙ্গীত বাজাতে দেয়নি।
টিবিএস রিপোর্ট
30 December, 2023, 04:20 pm
Last modified: 30 December, 2023, 04:25 pm

সৌদি আরবে হওয়ার কথা ছিল তুরস্কের সুপার কাপের ম্যাচ। কিন্তু সেটি স্থগিত হয়ে গেছে। কারণ, সৌদি কর্তৃপক্ষ তুরস্কের জাতীয় সঙ্গীত বাজাতে দেয়নি।

তুর্কি সুপার কাপ জয়ের লড়াইয়ে মুখোমুখি হওয়ার কথা গ্যালাতাসারে ও ফেনেরবাচের। কিন্তু এই দুই ক্লাবের খেলোয়াড়রা অভিযোগ করেছেন, ম্যাচের ভেন্যু সৌদি আরবের কর্তৃপক্ষ তুরস্কের জাতীয় সঙ্গীত বাজাতে দেয়নি। 

শুধু তাই নয়, আধুনিক তুরস্কের রূপকার কামাল আতাতুর্কের স্লোগান লেখা টি-শার্টও পরতে দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এর জেরে তুর্কি সুপার কাপের ম্যাচটি স্থগিত করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, গার্ডিয়ানসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে এ খবর।

১৯৬৬ সাল থেকে তুরস্কের ঘরোয়া দুই ফুটবল টুর্নামেন্ট তুর্কি সুপার লিগ ও তুর্কি কাপের চ্যাম্পিয়ন দুই দল নিয়ে এক ম্যাচের তুর্কি সুপার কাপ আয়োজিত হয়ে আসছে। বেশির ভাগ সময়ই নিজেদের মাঠে হয়ে এসেছে ম্যাচটি। এর আগে চারবার বাইরের ভেন্যুতে হয়েছে এই ম্যাচ, এর মধ্যে তিনবার জার্মানিতে এবং একবার কাতারে।

এটি ছিল তুর্কি সুপার কাপের ৫০তম আসর। আর এবারই প্রথম খেলা হওয়ার কথা ছিল সৌদি আরবে। ম্যাচ খেলার কথা যে দুই ক্লাবের, সেই গ্যালাতাসারে ও ফেনেরবাচের খেলোয়াড়দের সৌদি কর্তৃপক্ষ তুরস্কের জাতীয় সংগীত গাইতে না দেওয়ায় এবং ম্যাচের আগে গা গরমের সময় কামাল আতাতুর্কের স্লোগান লেখা টি-শার্ট পরতে না দেওয়ায় তারা মাঠ ছেড়ে বেরিয়ে যান। যদিও আয়োজক কর্তৃপক্ষ দাবি করেছেন, ক্লাব দুটি তাদের নিয়মকানুন মানেনি।

Related Topics

টপ নিউজ

তুরস্ক / সৌদি আরব / ম্যাচ স্থগিত / জাতীয় সঙ্গীত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • এশীয় বাজারের জন্য জুন মাসের তেলের দাম কমাতে পারে সৌদি আরব
  • ইরান যুদ্ধের মধ্যেই গোপন আরেক যুদ্ধে জড়িয়ে পড়ছে সৌদি আরব-ইরাক
  • সৌদি থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামের পথে চীনা জাহাজ ‘এমটি নিনেমিয়া’
  • বেপরোয়া যুক্তরাষ্ট্রের বিকল্প খুঁজছে বিরক্ত ‘মধ্যম শক্তির’ মিত্র দেশগুলো
  • ৩১ লাখ আসন ও ১২ হাজার ফ্লাইট: হাজিদের জন্য সৌদি আরবের বিশাল পরিবহন পরিকল্পনা

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net