Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
সৌদি থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামের পথে চীনা জাহাজ ‘এমটি নিনেমিয়া’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 April, 2026, 06:35 pm
Last modified: 21 April, 2026, 06:48 pm

Related News

  • ইরান যুদ্ধের মধ্যেই গোপন আরেক যুদ্ধে জড়িয়ে পড়ছে সৌদি আরব-ইরাক
  • ৩১ লাখ আসন ও ১২ হাজার ফ্লাইট: হাজিদের জন্য সৌদি আরবের বিশাল পরিবহন পরিকল্পনা
  • সৌদি, তুরস্ক, পাকিস্তান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক; মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা
  • ডিজেল সংকটে স্থবির চট্টগ্রাম বন্দর: লাইটার জাহাজ চলাচল ও পণ্য খালাস ব্যাহত
  • ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ

সৌদি থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামের পথে চীনা জাহাজ ‘এমটি নিনেমিয়া’

বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, ‘সাধারণত ইয়ানবু বন্দর থেকে লোহিত সাগর হয়ে বাব এল মান্দেব পার হয়ে চট্টগ্রাম এসে পৌঁছাতে ১২ দিনের মত সময় লাগে। আশা করছি জাহাজটি ৫ অথবা ৬ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছাবে।’
টিবিএস রিপোর্ট
21 April, 2026, 06:35 pm
Last modified: 21 April, 2026, 06:48 pm
ফাইল ছবি: রয়টার্স

সৌদি আরব থেকে এক লাখ টন ক্রুড অয়েল  [অপরিশোধিত তেল] নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছে চীনা জাহাজ 'এমটি নিনেমিয়া'। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে যাত্রা করে জাহাজটি। 

বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আগামী ৫ বা ৬ মে জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাতে পারে।'

তিনি আরও বলেন, 'গতকাল ২০ এপ্রিল জাহাজটি ক্রুড লোডিং শুরু করে। প্রায় ১৮ ঘণ্টায় ১ লাখ টন ক্রুড লোড করে ভোর ৩টার দিকে যাত্রা করে।'

কমোডর মাহমুদুল মালেক বলেন, 'সাধারণত ইয়ানবু বন্দর থেকে লোহিত সাগর হয়ে বাব এল মান্দেব পার হয়ে চট্টগ্রাম এসে পৌঁছাতে ১২ দিনের মত সময় লাগে। আশা করছি জাহাজটি ৫ অথবা ৬ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছাবে। সেখান থেকে লাইটারিং করে পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারিতে আনা হবে ক্রুড।'

তিনি বলেন, 'সৌদি আরবের যে বন্দর থেকে সচরাচর ক্রুড লোড করা হয়, সেখান থেকে বের হতে হরমুজ প্রণালি পার হয়ে আসতে হয়। যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় জাহাজে লোড করার পরও ক্রুড আনা যায়নি। পরে বিকল্প বন্দর দিয়ে ক্রুড আনার ব্যবস্থা করা হয়েছে।'

এদিকে, 'নর্ডিক পোলাক্স' নামের আরেকটি জাহাজ এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে এখনও হরমুজ প্রণালিতে আটকে আছে। জাহাজটি বর্তমানে সৌদি আরবের রাস তানুরা বন্দরে অবস্থান করলেও, ইরানের বিশেষ ছাড়পত্র না পাওয়ায় এটি বাংলাদেশে আসতে পারছে না।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি সর্বশেষ ১ লাখ টন ক্রুড নিয়ে দেশে এসেছিল একটি জাহাজ। 

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এরপর আর কোনো ক্রুডবাহী জাহাজ আসতে না পারায় কাঁচামালের অভাবে চলতি এপ্রিল মাসের প্রথম সপ্তাহে বন্ধ হয়ে যায় রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি।

Related Topics

টপ নিউজ

ক্রুড অয়েল / সৌদি আরব / চট্টগ্রাম বন্দর / বাংলাদেশ শিপিং কর্পোরেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
    ২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন
  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে
  • ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
    ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

Related News

  • ইরান যুদ্ধের মধ্যেই গোপন আরেক যুদ্ধে জড়িয়ে পড়ছে সৌদি আরব-ইরাক
  • ৩১ লাখ আসন ও ১২ হাজার ফ্লাইট: হাজিদের জন্য সৌদি আরবের বিশাল পরিবহন পরিকল্পনা
  • সৌদি, তুরস্ক, পাকিস্তান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক; মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা
  • ডিজেল সংকটে স্থবির চট্টগ্রাম বন্দর: লাইটার জাহাজ চলাচল ও পণ্য খালাস ব্যাহত
  • ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ

Most Read

1
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

2
জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

4
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

5
ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?

6
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net