Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
সৌদি আরবের দুই বিমানবন্দরে হামলায় নিহত ৩ বিদেশি নাগরিক, আহত ৩৬

আন্তর্জাতিক

আল জাজিরা
08 October, 2026, 10:20 am
Last modified: 08 October, 2026, 10:22 am

Related News

  • নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে আর হামলা চালাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প 
  • মক্কা চুক্তির আওতায় হামলা চালাতে অন্য দেশে সেনা পাঠাবে না তুরস্ক
  • ইরানের সঙ্গে আর চুক্তি চান না ট্রাম্প, ‘বড় ধরনের হামলার’ প্রস্তুতি মার্কিন সামরিক বাহিনীর
  • নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর: জামায়াত এমপির জামাতাসহ ৩ জন কারাগারে
  • সৌদি আরবের আন্তর্জাতিক বিমানবন্দর ও সামরিক স্থাপনায় ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের

সৌদি আরবের দুই বিমানবন্দরে হামলায় নিহত ৩ বিদেশি নাগরিক, আহত ৩৬

হামলায় নিহত ব্যক্তিরা মরক্কো, সুদান এবং আলজেরিয়ার নাগরিক।
আল জাজিরা
08 October, 2026, 10:20 am
Last modified: 08 October, 2026, 10:22 am
২০২৬ সালের ১৯ সেপ্টেম্বর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। বিমানবন্দরটিতে সাম্প্রতিক হামলায় সুদানের একজন নাগরিক নিহত হয়েছেন ছবি: রয়টার্স

সৌদি আরবের দুটি বিমানবন্দরে হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত এবং অন্তত ৩৬ জন আহত হয়েছেন। দেশটির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার ও বুধবার পৃথক দুটি হামলায় আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানী রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করা হয়।

জিএসিএ বিবৃতিতে জানিয়েছে, আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় দুজন বিদেশি নারী নিহত হয়েছেন। তাদের একজন মরক্কো এবং অন্যজন আলজেরিয়ার নাগরিক। এ হামলায় ২৮ জন আহত হয়েছেন।

অন্যদিকে, রাজধানী রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হামলায় সুদানের এক নাগরিক নিহত হয়েছেন এবং পাঁচ সৌদি নাগরিকসহ মোট আটজন আহত হয়েছেন।

জিএসিএ আরও জানিয়েছে, যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তারা 'সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সংহতি ও সার্বক্ষণিক সমন্বয়ের মাধ্যমে' কাজ করছে।

এদিকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, জোট বাহিনী রিয়াদের উত্তরাঞ্চলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এছাড়া সৌদি রাজধানীতে হামলা চালাতে ইয়েমেনের রাজধানী সানায় ব্যবহৃত একটি উৎক্ষেপণ প্লাটফর্ম ধ্বংস করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

সৌদি আরব / হুথি / হামলা / নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

Related News

  • নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে আর হামলা চালাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প 
  • মক্কা চুক্তির আওতায় হামলা চালাতে অন্য দেশে সেনা পাঠাবে না তুরস্ক
  • ইরানের সঙ্গে আর চুক্তি চান না ট্রাম্প, ‘বড় ধরনের হামলার’ প্রস্তুতি মার্কিন সামরিক বাহিনীর
  • নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর: জামায়াত এমপির জামাতাসহ ৩ জন কারাগারে
  • সৌদি আরবের আন্তর্জাতিক বিমানবন্দর ও সামরিক স্থাপনায় ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

5
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net