Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
করোনাভাইরাসে আক্রান্ত মাশরাফি বিন মুর্তজা

খেলা

শান্ত মাহমুদ
20 June, 2020, 03:55 pm
Last modified: 26 April, 2025, 05:57 pm

Related News

  • ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’
  • দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব

করোনাভাইরাসে আক্রান্ত মাশরাফি বিন মুর্তজা

দুঃসংবাদের মিছিলে এবার যোগ হলো মাশরাফি বিন মুর্তজার নাম। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। 
শান্ত মাহমুদ
20 June, 2020, 03:55 pm
Last modified: 26 April, 2025, 05:57 pm

একের পর এক দুঃসংবাদ আসছে। করোনাভাইরাসের ছোবলে দিশেহারা অবস্থা। দুঃসংবাদের মিছিলে এবার যোগ হলো মাশরাফি বিন মুর্তজার নাম। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। 

দুইদিন ধরে মাশরাফির জ্বর। শুক্রবার রাতে করোনা টেস্ট করান তিনি। আজ শনিবার টেস্টে পজিটিভ এসেছে। মাশরাফির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন তার ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা।

মোরসালিন বলেন, 'ভাইয়ের দুইদিন ধরে জ্বর। কাল রাতে টেস্ট করান উনি। আজ টেস্টে পজিটিভ এসেছে। ভাই বাসাতেই আছেন আইসোলেশনে। ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন।' 

পরে মাশরাফিও জানালেন তার শারীরিক অবস্থা। তিনি বলেন, 'উপসর্গ বোঝার পর থেকে আলাদা ছিলাম। এখনও বাসাতে সেভাবেই আছি। গুরুতর সমস্যা নেই, ঠিক আছি। জ্বর ও গা ব্যথা ছাড়া তেমন কোনো সমস্যা নেই। সবাই দোয়া করবেন।'

মাশরাফির পরিবারে এরআগেও কয়েকজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মাশরাফির আত্মীয়র মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে তার নানা ডা. মাসুদ আহম্মেদ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হন।

চারদিন আগে কোভিড-১৯ পজিটিভ হন মাশরাফির শাশুড়ি হোসনে আরা। এরআগে মাশরাফির স্ত্রী সুমনা হক সুমির বোনের মেয়ে আগামী করোনাভাইরাসে আক্রান্ত হয়। আগামীর থেকেই প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হন তার শাশুড়ি। 

করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই এই ভাইরাস মোকাবিলায় কাজ করে আসছেন মাশরাফি ও তার নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। শুরুর দিকে নড়াইলে মাঠে থেকে কাজ করেছেন নড়াইল-২ আসনের এই সংসদ সদস্য। সরকারি অনুদানের পাশাপাশি নিজ অর্থায়নে দুস্থ-অসহায়দের বিভিন্নভাবে সাহায্য করে আসছেন ওয়ানডের সফলতম এই অধিনায়ক। 

নিজ অর্থায়নে কয়েক হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়াসহ, নড়াইল সদর হাসপাতালে জীবাণুনাশক কক্ষ স্থাপন, চিকিৎসকদের সুরক্ষায় 'ডক্টরস সেফটি চেম্বার' বানিয়ে দিয়েছেন মাশরাফি।

নিজ অর্থায়নেই নড়াইলের ডাক্তার ও সংবাদকর্মীদের জন্য ৫০০ পিপিই (পার্সোনাল প্রটেকশন ইক্যুয়েপমেন্ট) দেন মাশরাফি। এ ছাড়া বাড়ি বাড়ি গিয়ে সাধারণ রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছে তার নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ভ্রাম্যমাণ মেডিকেল দল।

এরপর তামিম, মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহর সঙ্গে মিলে টিম বয়দের এক লাখ টাকা করে দেন মাশরাফি। নিজের বহুদিনের সঙ্গী প্রিয় ব্রেসলেটটিও মানবতার সেবায় উৎসর্গ করেন জাতীয় দলের অভিজ্ঞ এই ক্রিকেটার। সর্বশেষ নড়াইলে করোনাভাইরাসের নমুনা সংগ্রহের সঙ্কট সমাধানে এগিয়ে যান তিনি। 

মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলার তিন উপজেলায় ১০ জন মেডিকেল টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হয়েছে। তাদের সম্মানী দেওয়া হবে ফাউন্ডেশন থেকে। এ ছাড়া করোনাভাইরাসের নমুনা সংগ্রহ ও ল্যাবে পাঠানোর কাজে ফাউন্ডেশনের নিজস্ব অ্যাম্বুলেন্স ও আনুষঙ্গিক সহায়তা দেওয়া হবে।

Related Topics

টপ নিউজ

মাশরাফি বিন মর্তুজা / ক্রিকেটার / সাবেক অধিনায়ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
    সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

Related News

  • ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’
  • দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

6
জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net