Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
সরকারি হিসাবে চট্টগ্রামে মৃত্যু ১৩৬, করোনা ও উপসর্গে ৬২৭ জনের দাফন-সৎকার

বাংলাদেশ

সিফায়াত উল্লাহ, চট্টগ্রাম
20 June, 2020, 01:45 pm
Last modified: 20 June, 2020, 01:47 pm

Related News

  • পুলিশের চোখে পলাতক, অথচ আদালত থেকে জামিন নিলেন বড় সাজ্জাদের ২ সহযোগী
  • চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগীর ব্যবহৃত বিদেশি পিস্তল উদ্ধার
  • চট্টগ্রামে বন্ধ ফিলিং স্টেশনে মিলল ৮ হাজার লিটার জ্বালানি তেলের মজুত, ১ লাখ টাকা জরিমানা
  • চট্টগ্রামের সলিমপুরে অবৈধভাবে মজুত করা ২৫,০০০ লিটার ডিজেল জব্দ  
  • চট্টগ্রামে অকটেনের চাহিদা দ্বিগুণ, পাম্পে দীর্ঘ সারি; গ্রামে সংকট আরও প্রকট

সরকারি হিসাবে চট্টগ্রামে মৃত্যু ১৩৬, করোনা ও উপসর্গে ৬২৭ জনের দাফন-সৎকার

এ পর্যন্ত আল মানাহিল ফাউন্ডেশন ২১০ জন, কোয়ান্টাম ফাউন্ডেশন ১১০ জন, করোনা মৃতদেহ সৎকার সংঘ ২৩ জন, ইসলামিক ফাউন্ডেশন ৬৫ জন, গাউছিয়া কমিটি ২০১ জন এবং শেষ বিদায়ের বন্ধু ১৮ জনের দাফন সম্পন্ন করেছে।
সিফায়াত উল্লাহ, চট্টগ্রাম
20 June, 2020, 01:45 pm
Last modified: 20 June, 2020, 01:47 pm
লাশ দাফন করছে শেষ বিদায়ের বন্ধু সংগঠন- ফাইল ফটো।

চট্টগ্রাম নগর ও আশপাশের উপজেলায় সরকারি হিসাবে ১৮ জুন পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ১৩৬ জন। কিন্তু দাফন-সৎকারে নিয়োজিত চট্টগ্রামের ৬টি প্রতিষ্ঠান করোনা ও উপসর্গে মারা যাওয়া ৬২৭ জনের দাফন-সৎকার সম্পন্ন করেছে।

চট্টগ্রামে ১৮ জুন পর্যন্ত করোনা রোগী বা উপসর্গ নিয়ে মারা যাওয়াদের দাফন-সৎকারে নিয়োজিত আল মানাহিল ফাউন্ডেশন ২১০ জন, কোয়ান্টাম ফাউন্ডেশন ১১০ জন, করোনা মৃতদেহ সৎকার সংঘ ২৩ জন, ইসলামিক ফাউন্ডেশন ৬৫ জন, গাউছিয়া কমিটি ২০১ জন এবং শেষ বিদায়ের বন্ধু ১৮ জনের দাফন সম্পন্ন করেছে।

আল মানাহিল ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন বলেন, আমরা করোনা মহামারি শুরুর পর মৃতদেহ দাফন সম্পন্ন শুরু করেছি। এই পর্যন্ত ২১০ জনের দাফন সম্পন্ন হয়েছে। 

গাউছিয়া কমিটি চট্টগ্রামের সাধারণ সম্পাদক সাদেক হোসাইন বলেন, গাউছিয়া কমিটি চট্টগ্রামে ২০১ জনের দাফন কাজ শেষ করেছে। দাফনকৃতের অধিকাংশই করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

চট্টগ্রামে শুধু শনাক্ত হওয়াদের মৃতের তালিকায় রাখা হচ্ছে। কারণ উপসর্গে মারা যাওয়াদের অধিকাংশ ব্যক্তি পরীক্ষার বাইরে থেকে যাচ্ছেন বলে জানিয়েছেন স্বজনরা।

চিকিৎসকরা জানিয়েছেন, উপসর্গ নিয়ে মৃতদের করোনা পরীক্ষা করলে প্রকৃত চিত্র পাওয়া সম্ভব হতো। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মেডিসিন বিভাগের একজন অধ্যাপক বলেন, চট্টগ্রামে উপসর্গে মৃত অধিকাংশের নমুনা পরীক্ষা হচ্ছে না। তাই চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে।

মৃতদের স্বজনরা অভিযোগ করেছেন, উপসর্গ নিয়ে মারা গেলেও অনেকের হিসাব সরকারিভাবে রাখা হচ্ছে। শ্বাসকষ্টে ভুগে চট্টগ্রামের চন্দনাইশের বাসিন্দা নজরুল ইসলাম গত ৯ জুন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে মারা যান। করোনার উপসর্গ থাকলেও তার নমুনা নেওয়া হয়নি। ফলে তিনি করোনা আক্রান্ত কিনা সেটিও জানা যায়নি।

নজরুল ইসলামের স্বজন রাশেদুল ইসলাম বলেন, আমার চাচার নমুনা পরীক্ষার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেছি। কিন্তু তারা নমুনা সংগ্রহ করে না বলে জানিয়েছে। পরে পরীক্ষা ছাড়াই করোনা সাসপেক্টেড হিসেবে সরকারি নিয়মে তাকে দাফন করা হয়। কিন্তু পরীক্ষা না করায় চাচার করোনা ছিল কিনা আমরা জানতে পারিনি।

শুধু নজরুল ইসলাম নন, চট্টগ্রামের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে উপসর্গে মারা যাওয়া অনেক মৃতের করোনা ছিলো কি-না জানা যাচ্ছে না। কারণ মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হচ্ছে না। ফলে আক্রান্ত ছিলেন কিনা সেটিও অজানা থেকে যাচ্ছে জানান স্বজনরা।

সিভিল সার্জন কার্যালয় বলছে, উপসর্গে মৃতদের অধিকাংশের নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। তাছাড়া উপসর্গে মৃত অনেকের দাফন ও সৎকার সম্পন্ন হয়েছে পারিবারিকভাবে। ফলে তাদের পরীক্ষা করা হয়নি। 

মৃতদের নমুনা কেন পরীক্ষা হচ্ছে না জানতে চাইলে চট্টগ্রামে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, সংগৃহীত নমুনা পরীক্ষা করা হচ্ছে। তবে অনেকেই নমুনা দিতে আগ্রহ নয়, তাই নমুনা সংগ্রহ করা যায় না। তবে সরকারিভাবে সবার নমুনা পরীক্ষার নির্দেশনা দেওয়া রয়েছে।

'সরকারি বেসরকারি হাসপাতালে অনেক রোগী করোনার উপসর্গসহ নানা রোগে ভুগে মারা গেছেন। কিন্তু সব মৃতের তথ্য আমরা পাইনি। গোপনে অনেক পরিবার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির দাফন-সৎকার সম্পন্ন করেছে। তাই সব তথ্য সংগ্রহ করা সম্ভবও হচ্ছে না। এজন্য মৃতের সংখ্যা নিয়ে একটি সংশয় রয়েছে, বিষয়টি আমরাও মানছি।' বলেন সিভিল সার্জন।

অন্যদিকে, ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে ১০৫টি বেওয়ারিশ মরদেহ দাফন সম্পন্ন করেছে আঞ্জুমানে মুফিদুল ইসলাম। এদের মধ্যে অনেকের করোনার উপসর্গ ছিল বলে জানিয়েছেন আঞ্জুমানে মুফিদুল ইসলামের সহকারী পরিচালক সেলিম নাছের।

তিনি বলেন, 'অধিকাংশ মরদেহ এসেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে। মৃতদের অনেকের করোনা উপসর্গ ছিল।'
 

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / করোনাভাইরাস / দাফন-সৎকার / দাফন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

Related News

  • পুলিশের চোখে পলাতক, অথচ আদালত থেকে জামিন নিলেন বড় সাজ্জাদের ২ সহযোগী
  • চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগীর ব্যবহৃত বিদেশি পিস্তল উদ্ধার
  • চট্টগ্রামে বন্ধ ফিলিং স্টেশনে মিলল ৮ হাজার লিটার জ্বালানি তেলের মজুত, ১ লাখ টাকা জরিমানা
  • চট্টগ্রামের সলিমপুরে অবৈধভাবে মজুত করা ২৫,০০০ লিটার ডিজেল জব্দ  
  • চট্টগ্রামে অকটেনের চাহিদা দ্বিগুণ, পাম্পে দীর্ঘ সারি; গ্রামে সংকট আরও প্রকট

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!

3
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

4
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

6
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net